21/10/2026
📢 ২১ অক্টোবর | বিশ্ব আয়োডিন অভাবজনিত ব্যাধি প্রতিরোধ দিবস
🧠 “বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিনযুক্ত লবণ খাই।”
শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক বিকাশে আয়োডিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। খাদ্যে আয়োডিনের অভাব শিশুদের মেধা বিকাশ ব্যাহত করাসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার কারণ হতে পারে।
একটি সুস্থ, মেধাবী ও সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস ও জনসচেতনতা। তাই প্রতিদিনের রান্নায় পরিমিত পরিমাণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করি।
আসুন, সচেতন হই, শিশুদের মেধা ও স্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।
সূত্র: বিসিক, শিল্প মন্ত্রণালয়।
#বিশ্বআয়োডিনদিবস #আয়োডিনযুক্তলবণ #পুষ্টিসচেতনতা #শিশুরবিকাশ