InfoHealth Faridpur

InfoHealth Faridpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from InfoHealth Faridpur, Medical and health, Faridpur.

ফরিদপুরের ডাক্তার, হাসপাতাল ও ডায়াগনস্টিকের সঠিক তথ্য এক জায়গায়।
আমাদের মূল লক্ষ্য, সঠিক তথ্যের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করা এবং প্রতারণামুক্ত স্বাস্থ্যসেবা গড়ে তোলা।

ফরিদপুরের একমাত্র রিউম্যাটোলজিস্ট ডাঃ অভিজিৎ দত্তএমবিবিএস, এম.ডি (রিউম্যাটোলজি) সহকারী অধ্যাপক শের-ই-বাংলা মেডিকেল কলেজ,...
05/11/2026

ফরিদপুরের একমাত্র রিউম্যাটোলজিস্ট

ডাঃ অভিজিৎ দত্ত
এমবিবিএস, এম.ডি (রিউম্যাটোলজি)
সহকারী অধ্যাপক শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

আপনি কি জানেন, ফরিদপুরে দুইজন প্লাস্টিক সার্জন নিয়মিত চেম্বার করেন?আমাদের অনেকেরই ধারণা, প্লাস্টিক সার্জনরা মূলত সৌন্দর...
01/11/2026

আপনি কি জানেন, ফরিদপুরে দুইজন প্লাস্টিক সার্জন নিয়মিত চেম্বার করেন?

আমাদের অনেকেরই ধারণা, প্লাস্টিক সার্জনরা মূলত সৌন্দর্যবর্ধন বা শারীরিক সৌন্দর্য পরিবর্তনের কাজ করে থাকেন। কিন্তু বাস্তবতা হলো, একজন প্লাস্টিক সার্জনের চিকিৎসাসেবার পরিধি আরও অনেক বিস্তৃত।

জন্মগত শারীরিক ত্রুটি সংশোধন, দুর্ঘটনাজনিত ক্ষত ও পোড়া রোগীর চিকিৎসা, শরীরের বিভিন্ন স্থানের জটিল ক্ষত পুনর্গঠন, হাতের সার্জারি, টিউমার অপসারণ-পরবর্তী পুনর্গঠনসহ নানা ধরনের চিকিৎসাসেবা দিয়ে থাকেন একজন প্লাস্টিক সার্জন।

তাই প্লাস্টিক সার্জারি সম্পর্কে আমাদের প্রচলিত ধারণার বাইরে গিয়ে এই বিশেষায়িত চিকিৎসা বিভাগ সম্পর্কে জানা এবং সচেতন হওয়া জরুরি।

আপনি কি জানেন ফরিদপুরে একজন কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জন চেম্বার করেন?
31/10/2026

আপনি কি জানেন ফরিদপুরে একজন কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জন চেম্বার করেন?

আপনি কি জানেন, ফরিদপুরে একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চেম্বার কারেনবছরখানেক আগের কথা। একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আমাকে ফোন ক...
30/10/2026

আপনি কি জানেন, ফরিদপুরে একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চেম্বার কারেন
বছরখানেক আগের কথা। একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আমাকে ফোন করে জানালেন, তিনি একজন শিশুর জন্য ইকোকার্ডিওগ্রাফি (Echocardiography) পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
আমি তাঁকে বললাম, "স্যার, আমাদের এখানে তো কোনো পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট (শিশু হৃদরোগ বিশেষজ্ঞ) নেই।"
উত্তরে তিনি বললেন, "একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আপনাদের ওখানে যাবেন। প্লিজ, কো-অপারেট হিম।"
সেদিনই প্রথম জানতে পারলাম, ফরিদপুরে একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চেম্বার করেন!
#শিশুস্বাস্থ্য #ফরিদপুর #সঠিকতথ্যসঠিকচিকিৎসা

আপনি কি জানেন ফরিদপুরে একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চেম্বার করেনপ্রায় তিন মাস আগের ঘটনা। আমার অফিসে এক ভ...
29/10/2026

আপনি কি জানেন ফরিদপুরে একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চেম্বার করেন
প্রায় তিন মাস আগের ঘটনা। আমার অফিসে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। তাঁর পাঁচ-ছয় বছর বয়সী শিশুটি কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিল। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, ফরিদপুরে শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ (পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট) আছেন কি না।

দুঃখজনকভাবে, সঠিক তথ্য জানা না থাকায় আমি তাঁকে যথাযথ পরামর্শ দিতে পারিনি। এমনকি আমার অজান্তেই তাঁকে বলেছিলাম, ফরিদপুরে সম্ভবত কোনো শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ নেই।

কিন্তু কিছুদিন পরেই জানতে পারি, ফরিদপুরেই একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ চেম্বার করেন!

খবরটি জানার পর উপলব্ধি করেছি, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সঠিক তথ্য জানা এবং তা অন্যের কাছে পৌঁছে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কারণ, একজন অভিভাবকের কাছে তাঁর অসুস্থ সন্তানের সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ কতটা মূল্যবান, তা সহজেই অনুমেয়।

#স্বাস্থ্যসচেতনতা #ফরিদপুর #শিশুস্বাস্থ্য #সঠিকতথ্যসঠিকচিকিৎসা!
#স্বাস্থ্যসচেতনতা #ফরিদপুর #শিশুস্বাস্থ্য #সঠিকতথ্যসঠিকচিকিৎসা

কিছুদিন আগে এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল তাঁর স্ত্রীকে নিয়ে। গর্ভাবস্থায় তাঁর স্ত্রীর পাইলসের সমস্যা দেখা দিয়েছিল। স...
28/10/2026

কিছুদিন আগে এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল তাঁর স্ত্রীকে নিয়ে। গর্ভাবস্থায় তাঁর স্ত্রীর পাইলসের সমস্যা দেখা দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাটি আরও বেড়ে যায়। প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন, অথচ চিকিৎসকের পরামর্শ নিতে অনাগ্রহ প্রকাশ করছিলেন।
কারণ, তিনি কোনোভাবেই পুরুষ চিকিৎসকের কাছে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না।
তাঁর স্বামীর দুশ্চিন্তা ছিল, কীভাবে স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন!
আমি তাঁকে জানালাম, ফরিদপুরেই তো এফসিপিএস ডিগ্রিধারী দুই জন মহিলা সার্জন চেম্বার করছেন। যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
কথাটি শুনেই তিনি তার স্ত্রী কে ফোন করে জানালেন। পরবর্তীতে তাঁরা সার্জনের পরামর্শ নেন।
বর্তমানে তাঁর স্ত্রী আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন।
#নারীস্বাস্থ্য #ফরিদপুর

আপনি কি জানেন ফরিদপুরে একজনপেডিয়াট্রিক নিউরোলজিস্ট, ডেভেলপমেন্ট পেডিয়াট্রিশিয়ান এন্ড অটিজম স্পেশালিস্ট চেম্বার করেন ডাঃ ...
27/10/2026

আপনি কি জানেন ফরিদপুরে একজন
পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, ডেভেলপমেন্ট পেডিয়াট্রিশিয়ান এন্ড অটিজম স্পেশালিস্ট চেম্বার করেন
ডাঃ কৃষ্ণ মোহন পোদ্দার
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এমডি (পেডিয়াট্রিক নিউরোলজি এন্ড নিউরো ডেভেলপমেন্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিশিয়ান এন্ড অটিজম স্পেশালিস্ট
সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক নিউরোলজি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর।
কনসালটেন্ট (প্রাক্তন) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতাল, ঢাকা।

ফরিদপুরের একমাত্র মহিলা মেডিসিন ডাক্তার সহকারী অধ্যাপক ডা. শরীফুননেছা ঝুমুরএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিস...
26/10/2026

ফরিদপুরের একমাত্র মহিলা মেডিসিন ডাক্তার
সহকারী অধ্যাপক ডা. শরীফুননেছা ঝুমুর
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন)
সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ
ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর
#ফরিদপুর

#নারীস্বাস্থ্য
#স্বাস্থ্যসচেতনতা

চিকিৎসকের কাছে যাওয়ার আগে ও পরে যে বিষয়গুলো জানা জরুরি!
25/10/2026

চিকিৎসকের কাছে যাওয়ার আগে ও পরে যে বিষয়গুলো জানা জরুরি!

আমাদের সমাজে অনেক নারী চর্ম ও যৌনস্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগলেও সংকোচ, লজ্জা কিংবা সামাজিক দ্বিধার কারণে পুরুষ চি...
24/10/2026

আমাদের সমাজে অনেক নারী চর্ম ও যৌনস্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগলেও সংকোচ, লজ্জা কিংবা সামাজিক দ্বিধার কারণে পুরুষ চিকিৎসকের কাছে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ফলে অনেকেই সময়মতো চিকিৎসা না নিয়ে সমস্যাগুলো চেপে রাখেন, যা পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে। আপনাদের সুবিধার্থে ফরিদপুরে চর্ম ও যৌন রোগের চিকিৎসাসেবা প্রদানকারী দুজন মহিলা বিশেষজ্ঞ চিকিৎসকের তথ্য তুলে ধরা হলো👇

#স্বাস্থ্যসচেতনতা #নারীস্বাস্থ্য #চর্মরোগ #যৌনস্বাস্থ্য #ফরিদপুর

Address

Faridpur

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when InfoHealth Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share