First Care Pharma Online

Call Directions Contact the business

First Care Pharma Online Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from First Care Pharma Online, Pharmacy / Drugstore, Sadar Hospital Road, Rajbari, Faridpur.

উক্ত পেইজে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের ওষুধের সাথে শুধুমাত্র পরিচয় করিয়ে দিতে।কারণ অনেকেরই এটি আগ্রহ থাকে।কোনো ধরনের প্রেসক্রিপশন করি না আমরা। যেকোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিবেন।ধন্যবাদ"ফার্স্ট কেয়ার ফার্মা" প্রিয় রাজবাড়ী,
উন্নত মানের ফার্মেসী(মডেল ফার্মেসী) সেবা দিতে আমরা এখন রাজবাড়ী তে।ওষুধের পাশাপাশি নানান পন্য দিয়ে সাজিয়েছি আমাদের প্রতিষ্ঠান।
# # সরাসরি সেলস এর পাশাপাশি আমাদের আছে অনলাইন সেবা।গ্রাহক অনলাইনে অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি নেয়ার সুবিধা পেয়ে থাকে। হটলাইনঃ০১৫৭২-৩৫৫২৭২

20/10/2026

জনসচেতনতা সৃষ্টি করুন।

আমাদের রোগী বা ভক্তারা মানতেই চান না এটা সরকারি নির্দেশনা 🤦‍♂️👥আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ভালো বলতে পারবে কাটা পাতার ঔষধ ...
17/10/2026

আমাদের রোগী বা ভক্তারা মানতেই চান না এটা সরকারি নির্দেশনা 🤦‍♂️

👥আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ভালো বলতে পারবে কাটা পাতার ঔষধ ফেরত দিতে এসে রোগী বা ভোক্তা কি কি অজুহাত দেখায়।

🔴অথচ ওষুধ প্রশাসন তথা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক নির্দেশিত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি।

📌জনসচেতনতার জন্য পোস্ট

📢📣📣📢ফার্মেসিতে সেলসম্যান আবশ্যক
11/10/2026

📢📣📣📢ফার্মেসিতে সেলসম্যান আবশ্যক

সেলসম্যান : কত পাওয়ারের টা দেবো? কাস্টমার  : ১০টাকা দামের টা দিতে বলছে👍সেলসম্যান : shocked 🥴🙄কাস্টমার  : rocked😎
11/10/2026

সেলসম্যান : কত পাওয়ারের টা দেবো?
কাস্টমার : ১০টাকা দামের টা দিতে বলছে👍
সেলসম্যান : shocked 🥴🙄
কাস্টমার : rocked😎

আমরা এখন মাইক্রো প্লাস্টিকে অভ্যস্ত। প্লাস্টিক হজম করা শিখে গেছি 😃 কোনো সমস্যা হচ্ছে না এখন✅কোনটায় মাইক্রো প্লাস্টিক  ছ...
07/10/2026

আমরা এখন মাইক্রো প্লাস্টিকে অভ্যস্ত। প্লাস্টিক হজম করা শিখে গেছি 😃 কোনো সমস্যা হচ্ছে না এখন✅কোনটায় মাইক্রো প্লাস্টিক ছিল আর ছিল না সেটাও ভুলে গেছি

এই মাথাব্যথার ট্যাবলেট তো দারুন কাজ করে।  কিন্তু আমি কিছুতেই বুঝি না মাঝে এভাবে দুইটা দুইটা করে ফাঁকা রাখার কারণটা কি। ন...
04/10/2026

এই মাথাব্যথার ট্যাবলেট তো দারুন কাজ করে। কিন্তু আমি কিছুতেই বুঝি না মাঝে এভাবে দুইটা দুইটা করে ফাঁকা রাখার কারণটা কি। নিশ্চয়ই কোন কারন আছে কিন্তু কি কারন হতে পারে ❓
মজার বিষয়, কাস্টমার এটাকে ফিজিশিয়ান স্যাম্পল মনে করে আবার খোদ মোবাইল কোর্টে আসা ম্যাজিস্ট্রেটও এটাকে স্যাম্পল ভেবে ভুল করে।🥴

এইটা কি ড্রপ হবে.⁉️
02/10/2026

এইটা কি ড্রপ হবে.⁉️

🚨 সতর্ক হোন! প্রেসক্রিপশন কার—ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছেন কখনো?একজন চিকিৎসকের নাম ব্যবহার করে এমন একটি প্রেসক্রিপশন—যে...
28/09/2026

🚨 সতর্ক হোন! প্রেসক্রিপশন কার—ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছেন কখনো?

একজন চিকিৎসকের নাম ব্যবহার করে এমন একটি প্রেসক্রিপশন—যেটি ওই চিকিৎসক নিজেই অস্বীকার করেছেন! আর সেই প্রেসক্রিপশন অনুসরণ করছেন একজন রোগী!

📌📌প্রথমেই বলে রাখি
ডা. তানজিন রহমান একজন সত্যিকারের চিকিৎসক ও অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং মানবিক মানুষ। তাঁর মতো একজন চিকিৎসকের নাম ও পরিচয় অপব্যবহারের বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

গতকাল আমি একটি প্রেসক্রিপশনকে কেন্দ্র করে একটি সচেতনতামূলক পোস্ট করেছিলাম। পোস্টটি প্রকাশের প্রায় ১৩ ঘণ্টা পর চিকিৎসক "ডা. তানজিন রহমান" 🥼আমাকে ফোন করে জানান—প্রেসক্রিপশনে থাকা লেখাগুলো তাঁর নয় এবং যে ডায়াগনস্টিক সেন্টারের নাম/পরিচয় ব্যবহার করা হয়েছে, সেখানেও তিনি চেম্বার করেন না।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—রোগী ওই প্রেসক্রিপশন অনুসরণ করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

বিষয়টি জানার পর ডাক্তার সাহেব আইনগতভাবে জিডি করার কথা বলেছিলেন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আমি তখন তাঁকে জিডি না করার অনুরোধ করি এবং পোস্টটি সরিয়ে দিই।

কিন্তু পরে বিষয়টি নিয়ে আরও চিন্তা করে মনে হলো—

❗ একজন ভুয়া চিকিৎসকের পরিচয়ে প্রেসক্রিপশন তৈরি হলে শুধু একজন রোগী নয়, অসংখ্য মানুষ ঝুঁকিতে পড়তে পারেন।

❗ কোনো চিকিৎসকের নাম, পদবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ প্রেসক্রিপশন দিলে বিষয়টি অত্যন্ত গুরুতর।

❗ একইভাবে, কোনো ডায়াগনস্টিক সেন্টার বা প্রতিষ্ঠান যদি যথাযথ যাচাই ছাড়া এমন ব্যক্তিকে চিকিৎসক হিসেবে চেম্বারের সুযোগ দিয়ে থাকে, সেটিও প্রশাসনের তদন্তের বিষয় হওয়া উচিত।

তাই এই পোস্টটি কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা বা কারও বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ প্রতিষ্ঠা করার জন্য নয়।

আমাদের উদ্দেশ্য একটাই—বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতে আনা এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো।

👉 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—

বিষয়টি তদন্ত করে দেখুন:

- প্রেসক্রিপশনটি কে তৈরি করেছেন?
- সেখানে চিকিৎসকের নাম/পরিচয় কীভাবে ব্যবহার করা হয়েছে?
- সংশ্লিষ্ট চিকিৎসক সত্যিই সেখানে চেম্বার করেছেন কি না?
- রোগী কীভাবে ওই প্রেসক্রিপশন পেয়েছেন?
- কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি জেনেশুনে এমন কার্যক্রমে সহায়তা করেছে কি না?

বাংলাদেশে চিকিৎসকের নিবন্ধন BM&DC-এর মাধ্যমে যাচাই করার সুযোগ রয়েছে।

একটি ভুল প্রেসক্রিপশন একটি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তাই আসুন—

🛑 ভুয়া চিকিৎসক থেকে সতর্ক হই।
🛑 অপরিচিত প্রেসক্রিপশন যাচাই করি।
🛑 চিকিৎসকের BM&DC নিবন্ধন যাচাই করি।
🛑 সন্দেহজনক ঘটনা প্রশাসনকে জানাই।

রোগীর জীবন নিয়ে কোনো ধরনের প্রতারণা বা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।

📢 প্রশাসনের প্রতি আহ্বান—বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করুন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।

🔴ডাক্তার তানজিন রহমানকে বলছি “স্যার, বিষয়টি গুরুত্ব দিয়ে প্রমাণগুলো সংরক্ষণ করুন এবং প্রয়োজনে জিডি করুন। এতে আপনার পরিচয় সুরক্ষিত থাকবে এবং তদন্তে সহায়তা হবে।”

জনস্বার্থে সচেতনতা তৈরির উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করুন।

— ফার্স্ট কেয়ার ফার্মা
প্রথম যত্ন, প্রথম ভরসা

24/09/2026

আসল ইলিশ চেনার উপায়। কথা বলছেন মাহমুদ হাসান রনি (ভোক্তা অধিকার অধিদপ্তর)
#আসলইলিশ #বরিশালেরইলিশ

শোক বার্তাঃ========আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের...
23/09/2026

শোক বার্তাঃ
========
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সম্মানিত সাবেক সফল সভাপতি, সোনারগাও পৌরসভার সাবেক মেয়র সারা বাংলাদেশের কেমিস্টদের হৃদস্পন্দন জনাব মোঃ সাদেকুর রহমান আজ আনুমানিক বিকাল ৩ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জনাব মোঃ সাদেকুর রহমান এর মৃত্যুতে বিসিডিএস রাজবাড়ী জেলা শাখা গভীর ভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালা উনার দুনিয়ার জিন্দিগির ভুল-ভ্রান্তি ক্ষমা করে নেক আমল সমুহ কবুল ও মঞ্জুর করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।

মরহুমের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধানিবেদন ও মাগফিরাত কামনার জন্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৩ ঘটিকা হতে ৪ ঘটিকা পর্যন্ত রাজবাড়ী জেলার সকল ফার্মেসী বন্ধ, একাধারে ৩ দিন ফার্মেসীতে কর্মরত সকলেই কালোব্যাচ ধারণ, মসজিদে দোয়া মাহফিল, অন্যান্য ধর্মাবলম্বীদের কর্তৃক স্ব - ধর্মীয় নিয়মে বিশেষ প্রার্থনা করার জন্য বিসিডিএস রাজবাড়ী জেলা শাখা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে মোতাবেক সংশ্লিষ্ট সকলকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে।

দ্রষ্টব্যঃ
উল্লেখিত কারণে রাজবাড়ী জেলায় ফার্মেসী বন্ধের সিদ্ধান্তে সাময়িক সময় ঔষধ ভোক্তাদের জন্য সৃষ্ট অসুবিধার জন্য বিসিডিএস রাজবাড়ী জেলা শাখা আন্তরিক ভাবে ব্যাথিত।

শোকাভিভূত

সেখ মোঃ আব্দুর রউফ হিটু
সভাপতি
ও
মোহাম্মাদ মাহফুজুর রহমান
সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক)
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি
রাজবাড়ী জেলা শাখা।

Address

Sadar Hospital Road, Rajbari
Faridpur
70

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801307104091

Website

Alerts

Be the first to know and let us send you an email when First Care Pharma Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to First Care Pharma Online:

Shortcuts

Share

Nearby health & beauty businesses