Nutritionist Kamrunnahar Bithi

Call Directions Website Contact the business

Nutritionist Kamrunnahar Bithi My mission is to provide evidence-based nutrition advice tailored to your unique needs.

23/07/2025

👉👉এখন বর্ষাকাল।বর্ষাকালের খুব জনপ্রিয় একটি ফল লটকন।টক মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই খুব পছন্দের। প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল লটকন।

✅ ১০০ গ্রাম লটকনের পাল্পে ৩৫.৬% জলীয় অংশ, ৫১.৯ % কার্বোহাইড্রেট, ২০.৪% ফাইবার আছে। এছাড়াও ৫.৫% প্রোটিন, ভিটামিন সি -১৭৮ মিলিগ্রাম, ক্যালসিয়াম -১৬৯ মিলিগ্রাম, পটাসিয়াম-১৩৭ মিলিগ্রাম, ফসফরাস -১৭৭ মিলিগ্রাম এবং ১০০ মিলিগ্রাম আয়রন পেয়ে থাকি।

✅ এতে রয়েছে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস যা এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফাইটোকেমিক্যালস যেমন- ফেনোলিক কমপাউন্ড, ফ্লাভোনয়েড,ফ্লাভোনল ইত্যাদি এগুলো বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল গুলোকে নিষ্ক্রিয় করে আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে।

✅ লটকন যেহেতু একটি অম্ল মধুর ফল,তাই এই ফল খেলে মুখের স্বাদ বৃদ্ধি পায় এবং খাবারের রুচি বাড়ে।

✅ এতে যথেষ্ট পরিমাণে আয়রন থাকায় রক্তস্বল্পতা দূরীকরণে সাহায্য করে। এছাড়া আয়রন আমাদের শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে।

✅ আয়রনের পাশাপাশি এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকায়, ফল হতে প্রাপ্ত আয়রন সহজেই শরীরে শোষণ হয়। ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেম কেও বুস্ট করে, বিভিন্ন ধরনের ইনফ্লামমেশন বা প্রদাহ হতে শরীরকে রক্ষা করে।

✅ লটকনে একই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় হাড়ের গঠনে সাহায্য করে।
পেশীর সংকোচন রোধ করে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

✅ এতে প্রচুর পরিমাণে পেকটিন রয়েছে।যা জ্যাম জেলি তৈরিতে ব্যবহার করা হয়।

✅ এছাড়া লটকন গাছের ছাল,শিকড় ও কাঠের বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে। কোষ্ঠকাঠিন্য দূর করতে লটকন গাছের ছাল চিবিয়ে বা রস করে খাওয়া যেতে পারে। এই গাছের ছাল ও পাতার গুড়া চর্মরোগ দূরীকরণেও ব্যবহার করা হয়।

পুষ্টিবিদ
কামরুন্নাহার বিথী।

23/07/2025

Urgent:AB(-) Negative blood needed (3–4 bags) for a Milestone College student. Without it, the 8 years old child may not survive.
📍 Dhaka Medical...
📞 Contact: 01840558528

ফ্যামিলি পাগলের মত রক্ত খুঁজছে।
অন্যান্য ব্লাড ম্যানেজ করা গেলেও এটা ম্যানেজ করতে পারছি না, প্লিজ রেসপন্স ইফ এভেইলেবল।

22/07/2025

#মাইলস্টোনের_শিক্ষার্থীদের_৬_দফা_দাবি-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে নিরাপত্তা সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

আপনি কি এই দাবীগুলোর সাথে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে পোস্টটি শেয়ার করুন।
(Copy)

22/07/2025

হে আল্লাহ সারাটা রাত ঘুমাতে পারিনি।তাহলে যাদের জান বাচ্চা গুলো শেষ হয়ে গেলো তারা কিভাবে রাতের পর রাত পার করবে?😭

21/07/2025




পুড়ে গেলে যা করবেন না

১. আগুনে পুড়লে মলম লাগাবেন না।

আগুনে পুড়ে গেলে কোনো ধরনের মলম লাগানো উচিত নয়। এ অবস্থায় অগ্নিদগ্ধ ব্যক্তির শরীর থেকে পোশাক খুলে ১০-১৫ মিনিট একটানা এবং কিছুটা বিশ্রাম দিয়ে আধাঘণ্টা অনবরত ঠাণ্ডা পানি ঢালা উচিত। ফলে অগ্নিদগ্ধ ত্বক ঠাণ্ডা হবে, অতিরিক্ত দগ্ধতা বন্ধ হয়ে ত্বকের যন্ত্রণাও কমে যাবে। কেউ এসিড নিক্ষেপের শিকার হলেও সঙ্গে সঙ্গে শরীরের পোড়া অংশ বেশি পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যত বেশি পানি ঢালা যাবে, এসিডের শক্তি তত কমে আসবে এবং তুলনামূলকভাবে শরীরের ক্ষতিসাধন কম হবে। এরপর যতটা সম্ভব পরিষ্কার ও জীবাণুমুক্ত কাপড় দিয়ে পোড়া স্থান মুছে দিতে হবে। খুব বেশি সমস্যা মনে হলে নিকটস্থ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।

২. গায়ে কম্বল জড়িয়ে দিবেন না।

শরীরে আগুন লাগলে নিজে কখনো কম্বল জড়িয়ে আগুন নেভাতে যাওয়া কিংবা রোগীর গায়ে কম্বল জড়িয়ে দেওয়া ঠিক নয়। কম্বলে বরং আগুনের তাপ দেহের মধ্যে আটকে যায় এবং তাতে ত্বকের দগ্ধতা আরো বৃদ্ধি পায়। এতে অনেক সময় জীবননাশের ঘটনাও ঘটে।

৩. ত্বকে ডিমের কুসুম, টুথপেস্ট, মধু ইত্যাদি লাগাবেন না।

যেকোনোভাবেই আগুন লাগুক না কেন, ত্বকে ডিমের কুসুম বা সাদা অংশ, দই, মধু বা টুথপেস্ট-জাতীয় কোনো কিছুই লাগানো ঠিক নয়। এমনকি বরফও নয়। টুথপেস্ট, ডিমের সাদা অংশ বরং ত্বকে তাপ আরো বেশিক্ষণ ধরে রাখে। ফলে ত্বক বেশি পুড়তে থাকে। পোড়া অংশে বরফ লাগালে শরীরের ওই অংশ শুকিয়ে যেতে পারে। আগুনে দগ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে ত্বকে বেশি পরিমাণ ঠাণ্ডা পানি ঢেলে দ্রুত সেরে ওঠার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলো-বাতাসের পরিবেশ নিশ্চিত করাটা জরুরি। পরবর্তী সময়ে পানি, প্রচুর শর্করা ও আমিষজাতীয় খাবারের ব্যবস্থা করা উচিত।

৪. স্যালাইন দেওয়া হয় না।

শিশুদের ক্ষেত্রে ১০ শতাংশ এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শরীরের ১৫ শতাংশ পুড়ে গেলে জরুরি ভিত্তিতে ফ্লুইড বা স্যালাইন স্টার্ট করা উচিত। অর্থাৎ এ অবস্থায় দ্রুত রোগীর শরীরে প্রয়োজনীয় স্যালাইন পুশ করতে হবে। মনে রাখতে হবে, এ অবস্থায় রোগীকে নরমাল স্যালাইন কিংবা ‘হার্টম্যান সলিউশন’ দেওয়া যাবে; কিন্তু কোনো অবস্থায়ই ‘অ্যাকুয়া স্যালাইন’ দেওয়া যাবে না। আর যদি স্যালাইন না পাওয়া যায়, তবে স্প্রাইটের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে রোগীকে খাওয়ানো যেতে পারে। এরপর বাকি চিকিৎসা হিসেবে ড্রেসিং করে ‘সিলভার সালফা ডিয়াজাইন’ ক্রিম লাগিয়ে অবস্থাভেদে উন্নত চিকিৎসার জন্য রোগীকে দ্রুত বার্ন হাসপাতালে স্থানান্তর করতে হবে।

পরামর্শ দিয়েছেন : ডা. সামন্ত লাল সেন@

21/07/2025

ইয়া আল্লাহ তুমি বাচ্চা গুলোকে মা বাবার কোলে ফিরিয়ে দাও।😭😭😭
কী কষ্ট হচ্ছে 😭

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Kamrunnahar Bithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist Kamrunnahar Bithi:

Shortcuts

Share

Category