15/09/2026
🌿 অভিজ্ঞতা বিনিময় ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে মতবিনিময় সভা
১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)-এর প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
মতবিনিময় সভায় সংস্থার এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সংস্থার চলমান কার্যক্রম, মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের বিভিন্ন দিক, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব নাছিমা বেগম।
🤝 অভিজ্ঞতা, মতামত ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও কার্যকর ও টেকসই উন্নয়নের পথে শিশু নিলয় ফাউন্ডেশনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
#