Doctoraloy

Call Directions Website Contact the business

Doctoraloy Healthcare Anytime Anywhere

টিকা না দেওয়াই, সম্প্রতি হামে হাজার হাজার বাচ্চা মারা গেছে, যাচ্ছে.. তাই অভিভাবকদের মনে বাড়ছে নানান জিজ্ঞাসা ও প্রশ্ন......
25/09/2026

টিকা না দেওয়াই, সম্প্রতি হামে হাজার হাজার বাচ্চা মারা গেছে, যাচ্ছে.. তাই অভিভাবকদের মনে বাড়ছে নানান জিজ্ঞাসা ও প্রশ্ন...

কোন টিকা কখন দিতে হবে? সরকারি টিকার পাশাপাশি বেসরকারি কোন টিকা আছে? কোন ডোজ বাদ পড়ে গেলে কী করবেন? দেরি হয়ে গেলে আবার শুরু থেকে দিতে হবে কি না?

প্রতিদিনই এসব প্রশ্ন আসে।

সরকারি ও বেসরকারি ভ্যাকসিনের চার্ট দেওয়া হয়েছে নতুন অভিভাবকদের সুবিধার জন্য...
পোস্টটি সেভ করে রাখুন।
প্রয়োজনে সন্তানের টিকার তথ্য মিলিয়ে দেখতে পারবেন।

কোনো টিকা নির্দিষ্ট সময়ে দেওয়া না হলে ভয় পেয়ে টিকাদান বন্ধ করবেন না। আগের টিকার রেকর্ড নিয়ে চিকিৎসক বা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন।
শিশুর বয়স ও পূর্বের টিকার ইতিহাস অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা যায়।

আজকের একটি টিকা, ভবিষ্যতের একটি বড় বিপদ থেকে আপনার সন্তানকে রক্ষা করতে পারে।
সন্তানের টিকা সময়মতো দিন।
নিজে জানুন, অন্য অভিভাবককেও জানান। ❤️

Dr-Abdur Rahman

পেট নাকি স্টেশনারির দোকান!!! অপারেশনে বের হলো অবিশ্বাস্য সব জিনিস! 😳অপারেশন থিয়েটারে এমন দৃশ্য দেখে ডাক্তাররাও নিশ্চয়ই অ...
24/09/2026

পেট নাকি স্টেশনারির দোকান!!

! অপারেশনে বের হলো অবিশ্বাস্য সব জিনিস! 😳
অপারেশন থিয়েটারে এমন দৃশ্য দেখে ডাক্তাররাও নিশ্চয়ই অবাক হয়েছেন!

ভারতের ৩৩ বছর বয়সী এক নারী পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
কিন্তু অপারেশন শুরু হওয়ার পর যা বের হতে থাকল, সেটা সত্যিই অবিশ্বাস্য!
একটা একটা করে বের হলো
✍️ ১৪টি কলম
🥄 ৫টি কাঠের চামচ
🕯️ ১টি মোমবাতি!

একটু থামুন...
এগুলো কোনো ব্যাগ বা ড্রয়ার থেকে বের হয়নি।
এসব পাওয়া গেছে তাঁর পাকস্থলীর ভেতর থেকে!

পেটের ভেতরে যেখানে খাবার থাকার কথা, সেখানে এতগুলো জিনিস কীভাবে জায়গা করে নিল!

তবে ঘটনাটা যতই অবাক করার মতো হোক, বিষয়টি মোটেও হাসির নয়।

এ ধরনের কোনো বস্তু গিলে ফেললে সেটা পাকস্থলী বা অন্ত্রে আটকে যেতে পারে। কখনো রক্তপাত, blockage, সংক্রমণ এমনকি পাকস্থলী বা অন্ত্রে ছিদ্রও হতে পারে।

তাই কেউ যদি ভুল করে বা ইচ্ছাকৃতভাবে কোনো অস্বাভাবিক জিনিস গিলে ফেলেন, “কিছু হবে না, নিজে নিজেই বের হয়ে যাবে” ভেবে বসে থাকবেন না।
বিশেষ করে ধারালো, লম্বা, বড় কোনো বস্তু বা ব্যাটারি গিলে ফেললে দ্রুত হাসপাতালে যেতে হবে।
আর যদি কোনো ব্যক্তি বারবার খাবার ছাড়া অন্য জিনিস গিলে ফেলেন, তাহলে শুধু অপারেশন করে জিনিস বের করলেই বিষয়টা শেষ নয়।

কেন এমন হচ্ছে, সেটাও খুঁজে দেখা দরকার।
কারণ এর পেছনে মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা থাকতে পারে।

অবাক করা হলো,
১৪টা কলম, ৫টা চামচ আর একটা মোমবাতি...
সবকিছু একজন মানুষের পাকস্থলীর ভেতরে গেল কীভাবে? 😳

পেট খাবার হজম করার জায়গা।
স্টেশনারির দোকান না!

এমন কিছু শরীরের ভেতরে গেলে কখনোই অবহেলা করবেন না।
অস্বাভাবিক কিছু গিলে ফেললে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Dr. Abdur Rahman

“Dear Cancer, I beat you aged eight, and today I got my PhD in cancer research. Take that.”একসময় ৭ বছরের ছোট্ট  মেয়ে লড়ছ...
23/09/2026

“Dear Cancer, I beat you aged eight, and today I got my PhD in cancer research. Take that.”

একসময় ৭ বছরের ছোট্ট মেয়ে লড়ছিল লিউকেমিয়ার সাথে।
আজ সেই মেয়েটিই ক্যান্সার গবেষক।
নাম Vicky Forster।
১৯৯৪ সালে মাত্র ৭ বছর বয়সে তাঁর ধরা পড়ে Acute Lymphoblastic Leukaemia (ALL)। শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রায় আড়াই বছর ধরে চলা চিকিৎসার মধ্যে ছিল কেমোথেরাপিও। ক্যান্সারের কারণে তাঁর ছোট্ট শৈশবের একটা বড় সময় কেটেছে হাসপাতালের বিছানায়।

কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি।
ক্যান্সার থেকে বেঁচে ওঠার পর তিনি পড়াশোনা করেন Biomedical Science নিয়ে। এরপর Newcastle University থেকে করেন PhD in cancer research।

PhD শেষ করার দিন তিনি লিখেছিলেন,
“Dear Cancer, I beat you aged eight, and today I got my PhD in cancer research. Take that.”
সেই কথাটি পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

আরও সুন্দর ব্যাপার হলো, যে রোগের সঙ্গে ছোটবেলায় তাঁকে লড়তে হয়েছিল, বড় হয়ে সেই লিউকেমিয়া ও শিশুদের ক্যান্সার নিয়েই গবেষণা করেছেন তিনি।

একসময় হাসপাতালের রোগী ছিলেন তিনি।
পরে সেই হাসপাতালের রোগীদের জন্য ভালো চিকিৎসা খুঁজতে গবেষণাগারে কাজ করেছেন।
ক্যান্সার তাঁর শৈশবকে কঠিন করে দিয়েছিল, কিন্তু তাঁর ভবিষ্যৎ কেড়ে নিতে পারেনি।
তাই ক্যান্সারের চিকিৎসা নিতে থাকা প্রতিটি মানুষকে একটা কথা বলতে চাই,
আজকের কঠিন সময়টাই আপনার পুরো জীবন নয়।
চিকিৎসা চালিয়ে যান।
ডাক্তারের পরামর্শ মেনে চলুন।
আশা ধরে রাখুন।
কারণ কখনো কখনো যে মানুষটা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছে,
সেই মানুষটাই আগামীকাল অন্য কারও জন্য আশার গল্প হয়ে উঠতে পারে। ❤️

Dr. Abdur Rahman

একটা বিষয় খেয়াল করেছেন কখনো?ভাত বা রুটি খেতে গেলে গিলতে কষ্ট হচ্ছে।পানি খেলেও একই সমস্যা।অনেকেই  ভাবেন, গ্যাসের সমস্যা, ...
22/09/2026

একটা বিষয় খেয়াল করেছেন কখনো?

ভাত বা রুটি খেতে গেলে গিলতে কষ্ট হচ্ছে।
পানি খেলেও একই সমস্যা।

অনেকেই ভাবেন, গ্যাসের সমস্যা, গলায় একটু সমস্যা হয়েছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে।

কিন্তু যদি মাসের পর মাস এমন চলতে থাকে?

এই ছবিটা এমনই একটি গুরুতর Achalasia রোগের উদাহরণ। ৬৩ বছর বয়সী এ মানুষের প্রায় ১০ বছর ধরে খাবার গিলতে সমস্যা ছিল। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে এবং ওজনও কমে যায়।
পরীক্ষায় দেখা যায়, তার খাবারনালী অস্বাভাবিকভাবে অনেক বড় হয়ে গেছে। ভেতরে জমে আছে খাবার ও বিভিন্ন ধরনের পদার্থ। এই অবস্থাকে বলা হয় Megaesophagus।

ব্যাপারটা আসলে কী?
খাবারনালীর নিচের দিকে একটা পেশিবহুল অংশ থাকে, যেটা খাবার পাকস্থলীতে যাওয়ার সময় খুলে যায়। Achalasia হলে সেটা ঠিকমতো খুলতে পারে না। ফলে খাবার ও পানি নিচে নামার বদলে খাবারনালীতেই জমতে থাকে।

দীর্ঘদিন এমন চললে খাবারনালী ধীরে ধীরে ফুলে অনেক বড় হয়ে যেতে পারে।

নিজের বা পরিবারের কারও যদি এমন হয়,
১/ খাবার গিলতে নিয়মিত সমস্যা হচ্ছে
২/ পানি খেলেও গিলতে কষ্ট হচ্ছে
৩/ খাওয়ার পর খাবার আবার মুখে উঠে আসছে
৪/ রাতে খাবার উঠে এসে কাশি হচ্ছে
৫/ বুকের মধ্যে খাবার আটকে থাকার মতো লাগছে
৬/ কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে

তাহলে অবহেলা করবেন না।

বিশেষ করে শক্ত খাবারের পাশাপাশি পানি গিলতেও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সব গিলতে সমস্যাই Achalasia নয়। কিন্তু কারণটা জানা দরকার।

চলুন নিজেকে নিয়ে একটু সচেতন হই..

Dr-Abdur Rahman

একটু মানসিক যন্ত্রণায় আমরা কত সহজে খেই হারিয়ে ফেলি…মনে হয়, এই জীবন রেখে আর লাভ কি!মনে হয় সবকিছু শেষ আলো নেই, পথ নেই।অথচ ...
21/09/2026

একটু মানসিক যন্ত্রণায় আমরা কত সহজে খেই হারিয়ে ফেলি…
মনে হয়, এই জীবন রেখে আর লাভ কি!
মনে হয় সবকিছু শেষ আলো নেই, পথ নেই।

অথচ ঠিক সেই একই সময়ে…
কোথাও একজন মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুধু একটা কথাই ভাবে
“ইশ, যদি এই টিউমারটা কেটে ফেলা যেত!
যদি আবার একটু হেঁটে উঠতে পারতাম!
আরেকবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতাম!”

একজন মৃত্যুর ভয় নিয়ে বাঁচার চেষ্টা করে,
আরেকজন জীবনের ছোট্ট কষ্টে বাঁচা ছেড়ে দিতে চায়।
এটাই জীবনের রঙ
একদিকে অন্ধকার, আরেকদিকে অদম্য আলো।

জীবন যতই কঠিন হোক, মনে রাখবেন
কারও অসহায় চাওয়া হচ্ছে আপনি আজ যে জীবনটাকে তুচ্ছ মনে করছেন, ঠিক সেই জীবনটাই।
আপনার শ্বাস, আপনার হাঁটা, আপনার হাসি
কারও কাছে স্বপ্নের মতো মূল্যবান।

হাল ছাড়বেন না।
কারণ আপনি এখনো হাঁটতে পারেন, শ্বাস নিতে পারেন, বাঁচতে পারেন
আর জীবন প্রতিদিনই নতুন করে সুযোগ দেয়, যদি আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি।

Dr-Abdur Rahman

একদিন হঠাৎ পায়খানা বন্ধ হয়ে গেল...ভাবলেন, কাল ঠিক হয়ে যাবে।কিন্তু সেই “কাল” আর আসলো না।সকালে পেটে একটু ব্যথা।টয়লেটে গেলে...
21/09/2026

একদিন হঠাৎ পায়খানা বন্ধ হয়ে গেল...
ভাবলেন, কাল ঠিক হয়ে যাবে।
কিন্তু সেই “কাল” আর আসলো না।
সকালে পেটে একটু ব্যথা।
টয়লেটে গেলেন, কিন্তু পায়খানা হলো না।
ভাবলেন,
“হয়তো কাল হবে...”
পরের দিনও হলো না।
এরপর পেট ফুলতে শুরু করল।
গ্যাসও বের হচ্ছে না।
ব্যথা বাড়ছে।
একসময় শুরু হলো বমি।
তখনও হয়তো মনে হচ্ছে,
“কিছু একটা খেয়েছিলাম, তাই এমন হচ্ছে।”

আমাদের অন্ত্রটা অনেক লম্বা একটা নলের মতো। খাবার, তরল আর গ্যাস এই পথ দিয়ে সামনে এগিয়ে যায়।
কোনো জায়গায় যদি সেই পথ আটকে যায়?
খাবার, তরল আর গ্যাস আটকে থাকা জায়গার পেছনে জমতে থাকে।
অন্ত্র ফুলে যায়।
পেটের ব্যথা বাড়তে থাকে।
বমি শুরু হতে পারে।
এই অবস্থাকে বলা হয় Intestinal Obstruction বা অন্ত্রের পথ বন্ধ হয়ে যাওয়া।
বেশি সময় ধরে বাধা থাকলে অন্ত্রের ভেতরের চাপ বাড়তে পারে এবং অন্ত্রে রক্ত চলাচল কমে যেতে পারে। তখন অন্ত্রের একটা অংশ নষ্ট হয়ে যেতে পারে।
পরিস্থিতি আরও খারাপ হলে অন্ত্রে ফুটো হয়ে যেতে পারে।
সেই ফুটো দিয়ে অন্ত্রের ভেতরের তরল পেটের মধ্যে ছড়িয়ে পড়ে গুরুতর infection/peritonitis হতে পারে।

একটা সাধারণ “পায়খানা হচ্ছে না” থেকে পরিস্থিতি কখন যে জীবন-মরণের দিকে চলে যায়, অনেক সময় বুঝতেই পারি না।
এই blockage-এর কারণ হতে পারে আগের পেটের অপারেশনের পর তৈরি হওয়া adhesion, hernia, tumour, অথবা অন্ত্র পেঁচিয়ে যাওয়া।
তাই...
পেট অস্বাভাবিক ফুলে যাচ্ছে,
তীব্র বা ক্রমেই বাড়তে থাকা পেটব্যথা,
বারবার বমি,
পায়খানা হচ্ছে না,
এমনকি গ্যাসও বের হচ্ছে না...
এই লক্ষণগুলো একসাথে থাকলে ঘরে বসে “কাল দেখবো” করবেন না।
দ্রুত হাসপাতালে যান।

কিছু রোগে কয়েক ঘণ্টার দেরিও গুরুত্বপূর্ণ
নিজে থেকে laxative খেয়ে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
শরীরের ছোট কোন পরিবর্তনকে অবহেলা করবেন না।

সচেতন হোন, সচেতনতা জীবন বাঁচাতে পারে...

Dr-Abdur Rahman

বাচ্চাটার মুখ আর গলার অবস্থা দেখুন... 😔প্রথম দেখায়  ভয় পেয়ে যাবেন। কিন্তু এমন ফোসকা বা ক্ষতের পেছনে চিকিৎসাযোগ্য সংক্রমণ...
21/09/2026

বাচ্চাটার মুখ আর গলার অবস্থা দেখুন... 😔
প্রথম দেখায় ভয় পেয়ে যাবেন। কিন্তু এমন ফোসকা বা ক্ষতের পেছনে চিকিৎসাযোগ্য সংক্রমণ
Bullous impetigo।
শিশুদের মধ্যে হওয়া একটি ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ। এতে পানিভরা বড় বড় ফোসকা হয়, পরে ফেটে গিয়ে কাঁচা ক্ষতের মতো দেখাতে পারে।

এটা সহজেই শরীরের অন্য জায়গায় এবং অন্য শিশুর শরীরেও ছড়িয়ে যেতে পারে।

তাই বাচ্চার মুখ, গলা বা শরীরে এমন ফোসকা দেখলে নিজের মতো করে কোনো ক্রিম, অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড লাগাবেন না।

ফোসকা ফাটাবেন না, জায়গাটা পরিষ্কার রাখুন

এবং বাচ্চার তোয়ালে, কাপড় বা ব্যক্তিগত জিনিস অন্যদের সঙ্গে শেয়ার করবেন না।

ফোসকা দ্রুত ছড়িয়ে পড়লে, জ্বর হলে, বাচ্চা খেতে না পারলে বা খুব অসুস্থ দেখালে দ্রুত ডাক্তার দেখান।

সময়মতো সঠিক চিকিৎসা পেলে শিশুটি আবার স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে উঠতে পারে।

বাচ্চার শরীরে অস্বাভাবিক ফোসকা দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। ❤️

Dr-Abdur Rahman
ছবি: শাকিল নাহিদ স্যার

খাবার খেতে গিয়ে নূন একটু এদিক-সেদিক হলেই কত রাগারাগি করি আমরা!মশলা একটু বেশি হলে তো আর কথাই নেই।পান থেকে চুন খসলেই রেহাই...
21/09/2026

খাবার খেতে গিয়ে নূন একটু এদিক-সেদিক হলেই কত রাগারাগি করি আমরা!
মশলা একটু বেশি হলে তো আর কথাই নেই।
পান থেকে চুন খসলেই রেহাই নেই! 😐

বৃষ্টির দিনে ভাপ ওঠা খিচুড়ি, সাথে খাসির মাংস...
গরম গরম তেহারি, হালিম, চপ...
গরম ভাতের সাথে পুটি মাছ ভাজা, পান্তা-ইলিশ কিংবা বটের ঝোল...
কত কিছু খেতে পারি আমরা।

তবুও খাবার নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই।

অথচ এই রোগীটার দিকে একটু তাকান...
গলায় কত বড় একটা ফোলা!
খাবার গিলতে গেলে ব্যথা করে।
খেতে পারেন না ঠিকমতো।
রুচি নেই।
দিন দিন ওজন কমে যাচ্ছে।
পরীক্ষা করে জানা গেল, থাইরয়েড ক্যান্সার।
অপারেশন প্রয়োজন।
কিন্তু অপারেশন করানোর মতো টাকাটাও নেই মানুষটার।

একবার ভাবুন
আমরা কত সহজে বলি,
“আজ তরকারিতে লবণ কম।”
“মাংসে মশলা ঠিক হয়নি।”
“আজ ভালো কিছু খাওয়া হলো না।”

আর একজন মানুষ হয়তো শুধু চায়,
কোনোভাবে যেন আবার স্বাভাবিকভাবে গিলতে পারে, খেতে পারে।
আল্লাহ আমাদের কত নিয়ামতের মধ্যে রেখেছেন, অথচ আমরা তার কতটুকুর শুকরিয়া আদায় করি??

আলহামদুলিল্লাহ।
সুস্থভাবে খেতে পারাটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। 🤲

১/গলায় নতুন চাকা/ফোলা, বিশেষ করে ধীরে ধীরে বড় হলে

২/গলার চাকা শক্ত বা অনিয়মিত মনে হওয়া

৩/খাবার বা পানি গিলতে কষ্ট

৪/গলায় চাপ বা অস্বস্তি

৫/কণ্ঠস্বর ভেঙে যাওয়া/পরিবর্তন, বিশেষ করে দীর্ঘদিন থাকলে

৬/শ্বাস নিতে কষ্ট বা গলায় চাপ লাগা

৭/গলার লিম্ফ নোড ফুলে যাওয়া

অকারণে ওজন কমে যাওয়া বা দীর্ঘদিনের দুর্বলতা

থাকলে
USG Thyroid + Neck
TSH ± Free T4
USG-guided FNAC

করে নিকটস্থ নাক-কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখান..

Dr-Abdur Rahman

বৈকালিক রাউন্ডে মিরপুর ১৪ তে মার্কস মেডিকেলে গিয়েছিলাম গত পরশু ।  একজন ক্যন্সারের রোগীকে তাঁর ছেলে নিয়ে এলেন।  পুরো শরীর...
21/09/2026

বৈকালিক রাউন্ডে মিরপুর ১৪ তে মার্কস মেডিকেলে গিয়েছিলাম গত পরশু । একজন ক্যন্সারের রোগীকে তাঁর ছেলে নিয়ে এলেন। পুরো শরীরে ক্যান্সার ছড়ানো। প্রাইমারী সাইট - এডিনোকারসিনোমা, কোলন।
লিভার , ফুসফুস কোনো স্হান আর বাকী নেই , পেটে পানি এসে ঢোল !

ছেলেটা হাঁপাতে হাঁপাতে বললো
-" কেউ একটু মায়ের পানিটা বের করে দিন, প্লিজ। কয়েকজনকে দেখিয়েছি, বলতেছেন আলট্রাসনো করে নাকি সুঁই ঢুকিয়ে বের করতে হবে "
রিসিপশন থেকে কল দিলো। " স্যার আলট্রাসনো করে সনো গাইডেড ড্রেন দিতে হবে। কতো বলবো ? "
আমি কিছু বললাম না। রোগী শুকিয়ে কাঠি, পেটে পানি ভরপুর, মাদারীপুর থেকে এসেছেন রোগী । খুবই পর্দানশীল নারী তিনি, নামাজি, হজ্জ্ব করেছেন "
আলট্রা সনো করে দেখলাম পানি ক্যাভিটেড বা লকুলেটেড হয়ে গেছে , অনেক গুলা শক্ত শক্ত পানিভর্তি পকেট তৈরি হয়েছে এবডোমিনে ।

রোগী শুয়ে আছে , পেটের পানির চাপে শ্বাসকষ্টে উঠে যেতে চায় বারবার ! ছেলে কয়েকবার পাশ থেকে আমাকে জিজ্ঞেস করলো " স্যার ! কতো দিতে হবে ? "
আমি তাও চুপ !

প্রায় এক ঘন্টা ধরে যত্ন করে ক্যাভিটিগুলো ভেঙ্গে ভেঙ্গে দেড় লিটার পানি বের করলাম ।
ভদ্রমহিলার শ্বাসকষ্ট কমে এলো। বিড়বিড়িয়ে বললো " এই বাবা ! কি নাম তোমার ? "
আমি বললাম -" আসিফ, খালাম্মা " উনি আবারও বললেন -" খুব শান্তি লাগছে বাবা, দোয়া করবো আমি "
তাঁর ছেলে কাছ এসে বললো - " স্যার, কতো দিতে হবে আপনাকে ? আমার অর্থনৈতিক অবস্হা ভালো নয়, একটু বিবেচনা কইরেন স্যার। মায়ের কষ্ট কমেছে, এর চেয়ে আনন্দ আমার আপাতত নেই "

আমি হেসে বললাম - টার্মিনাল ক্যান্সার রোগীদের থেকে কোনো টাকা পয়সা নেইনা আমি, আমার নীতিতে এটা নেই। প্রেসক্রিপশন দেখলাম , এটাও বললাম - আপনার মাকে প্যালিয়েটিভ কেমো দেয়াটা অর্থহীন, খরচ বাড়বে। খালাম্মা খারাপ হলে আমার কাছে নিয়ে আসবেন, নিশ্চিন্ত মনে !

ছেলেটা হাউমাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলো ! তার চোখের পানিতে আমার ডান কাঁধ ভিজে যাচ্ছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত ভালো লাগায় আক্রান্ত আমি। বিড়বিড়িয়ে বললাম -" মায়ের সেবা কইরেন "
আমি এমন অসহনীয় ভালোলাগায় আক্রান্ত হতে প্রচন্ড ভালোবাসি !

আমার মনে নীরবে বাজতেছে ফকির লালন শাহ এর একটা গান -
" পাগল পাগল করিস না,
পাগল ছাড়া দুনিয়া চলে না "

লেখা : ডা: আসিফ সৈকত

বি:দ্র:-
ছবিটি অন্য রোগীর...

আমার গুরু, একজন মানবিক ডাক্তার , উনার জন্য মন থেকে দোয়া, ভালবাসা...
আল্লাহ সকল ক্যান্সার রোগীদের ভালো রাখুন..

শরীরের কোথাও কোন ব্যাথাহীন ফোলা হলে অবহেলা করবেন না প্লিজ...

Dr-Abdur Rahman

বাচ্চাটার ওজন শুনলে হয়তো আপনিও অবাক হবেন! 😳জন্মের সময় ওজন প্রায় ১৭.৪৭ পাউন্ড, অর্থাৎ প্রায় ৭.৯ কেজি!আর সবচেয়ে অবাক করার ...
21/09/2026

বাচ্চাটার ওজন শুনলে হয়তো আপনিও অবাক হবেন! 😳
জন্মের সময় ওজন প্রায় ১৭.৪৭ পাউন্ড, অর্থাৎ প্রায় ৭.৯ কেজি!

আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, শিশুটির জন্ম হয়েছে নরমাল ডেলিভারিতে, সিজার ছাড়াই।

শিশুটির মা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে বাচ্চার ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে।

আমাদের দেশে তো ৩.৫-৪ কেজির বাচ্চা হলেই অনেকেই বলে,
“বাবা, বাচ্চা তো বেশ বড়!” 😄

সেখানে প্রায় ৮ কেজির একটা বাচ্চা কল্পনা করেন!

গর্ভকালীন ডায়াবেটিস থাকলে শুধু মায়ের সুগারই নয়, বাচ্চার বেড়ে ওঠার দিকেও নিয়মিত নজর রাখা দরকার।

আপনার বা আপনাদের পরিচিত কারও বাচ্চার জন্মের সময় সবচেয়ে বেশি ওজন কত ছিল?
কমেন্টে জানাবেন।
দেখি আমাদের মধ্যে কার বাচ্চার ওজন সবচেয়ে বেশি ছিল! ❤️

একজন সুস্থ বাচ্চা কত যে রহমত, সুবহানাল্লাহ.. তাও যদি হয় নরমাল ডেলিভারিতে 🖤

Dr-Abdur Rahman

সোর্স : Medical Media

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Doctoraloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctoraloy:

Shortcuts

Share