Physio TIPS

Directions Website

Physio TIPS YOUR WELLNESS, OUR PLEDGE.

_রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন মানে হলো হারানো কার্যক্ষমতা আগের অবস্থায় ফিরিয়ে আনা। লেখাটি তাদের জন্য, যারা এটা বোঝেন এব...
08/09/2026

_রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন মানে হলো হারানো কার্যক্ষমতা আগের অবস্থায় ফিরিয়ে আনা। লেখাটি তাদের জন্য, যারা এটা বোঝেন এবং তাদের জন্যও, যারা এখনো বোঝেন না।_

★ভাবুন তো, একজন সুস্থ মানুষ হঠাৎ করে আর আগের মতো হাঁটতে পারছে না, বিছানা থেকে উঠতে পারছে না, হাত, পা নাড়াতে পারছে না। যে মানুষটা আগে নিজের সব কাজ নিজে করতো, সে আজ অন্যের সাহায্য ছাড়া বসতেও পারছে না। কেন এমন হয়? সম্ভাব্য কারণ তার ব্রেইনে স্ট্রোক হয়েছে।

স্ট্রোক, প্যারালাইসিসের পরই কি জীবন শেষ? না। এখান থেকেই আবার নতুন করে শুরু করা যায়।

অনেকেই মনে করেন, স্ট্রোক হলে সারাজীবন বিছানায় শুয়ে থাকতে হবে, আর কখনো হাঁটা যাবে না। এই ভুল ধারণাটাই একজন রোগীকে দিন দিন আরও পঙ্গু করে দেয়।

একজন Stroke Patient এর জন্য ওষুধ যেমন জরুরি, _Stroke Rehabilitation_ ও ততটাই জরুরি। এটা প্রমাণিত - সঠিক সময়ে Rehabilitation করলে পক্ষাঘাতগ্রস্ত রোগী আবার হাঁটতে পারার সম্ভাবনা ৮০% পর্যন্ত বেড়ে যায়।

Rehabilitation, যার আরেক নাম - _Fit for Normal Life._

ফিজিওথেরাপিতে স্ট্রোকের পুনর্বাসন নিয়ে যে শাখাটি কাজ করে, তাকে বলে _Stroke Rehabilitation / Neuro Rehabilitation_। এর মাধ্যমে একজন রোগীকে আবার আগের কর্মক্ষম জীবনে ফিরিয়ে নেওয়াই এই চিকিৎসার মূল লক্ষ্য।

তাই আসুন, আমরা _Stroke Rehabilitation_ নিয়ে সচেতন হই। আমরা সবাইকে জানিয়ে দেই - স্ট্রোকের পর জীবন শেষ হয়ে যায় না। এখান থেকেও জীবন আবার আগের মতো সুন্দর করে শুরু করা যায়।

লেখা: মাহফুজ (BPT_3rd year)
_বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ সফল হোক।_

👉 থেরাব্যান্ড ব্যায়ামের মূল ব্যবহার:পুনর্বাসন: আঘাতের পরে বা স্ট্রোকের মতো শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য, থ...
14/11/2025

👉 থেরাব্যান্ড ব্যায়ামের মূল ব্যবহার:
পুনর্বাসন: আঘাতের পরে বা স্ট্রোকের মতো শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য, থেরাব্যান্ড ব্যায়ামগুলি নিয়ন্ত্রিত এবং নিরাপদ উপায়ে দুর্বল পেশীগুলিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।
শক্তি এবং পেশীর টোনিং: থেরাব্যান্ডগুলি পেশী ভর এবং টোন তৈরি বা বজায় রাখার জন্য পুরো শরীরের জন্য একটি ওয়ার্কআউট প্রদান করতে পারে। এগুলি সাধারণত ওজন ব্যবহার করে এমন ব্যায়ামগুলি প্রতিস্থাপন করতে পারে, যেমন স্কোয়াট এবং ডেডলিফ্ট, এবং শরীরের উপরের এবং নীচের উভয় অংশের জন্য কার্যকর।
গতিশীলতা এবং নমনীয়তা: ব্যায়ামগুলি গতি এবং নমনীয়তার পরিসর উন্নত করতে পারে। মৃদু, কম-প্রভাবযুক্ত নড়াচড়া জয়েন্টের স্বাস্থ্য বজায় রাখতে এবং আঘাত প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, বিশেষ করে কাঁধের মতো জটিল জয়েন্টগুলিতে।
ভারসাম্য: ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কিছু ব্যায়াম বসে করা যেতে পারে, যা বয়স্কদের বা ভারসাম্যের সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত করে তোলে।
ব্যায়াম পরিবর্তন: ব্যান্ডের প্রতিরোধ ক্ষমতা সহজেই পরিবর্তন করে অসুবিধা বাড়ানো বা কমানো যায়। উদাহরণস্বরূপ, ব্যান্ডটি প্রসারিত করলে প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পায়, যা ব্যায়ামকে আরও কঠিন করে তোলে।
থেরাব্যান্ড ব্যায়ামের উদাহরণ
উপরের শরীর: বাইসেপ কার্ল, ট্রাইসেপ এক্সটেনশন, কাঁধের চাপ এবং সারি।
শরীরের নিচের অংশ: স্কোয়াট, লাঞ্জ, লেগ লিফট এবং হিপ অ্যাবডেশন ব্যায়াম।
কোর: ধড় মোচড় দেয় এবং বুক প্রসারিত হয়।

🩺অটিজমের জন্য সেন্সরি ব্রাশ কিভাবে ব্যবহার করা হয়?এক বাহু এবং হাতে শক্ত করে চাপ দিন, প্রতিটি অংশ ২-৩ বার ঢেকে দিন, হাতে...
13/11/2025

🩺অটিজমের জন্য সেন্সরি ব্রাশ কিভাবে ব্যবহার করা হয়?
এক বাহু এবং হাতে শক্ত করে চাপ দিন, প্রতিটি অংশ ২-৩ বার ঢেকে দিন, হাতের তালু কয়েকবার ব্রাশ করুন। ব্রাশ না তুলে বা চাপ পরিবর্তন না করে, শিশুর পিঠের দিকে এবং তারপর অন্য বাহুতে সরান। মসৃণভাবে শিশুর পায়ে স্থানান্তর করুন এবং পা সহ উভয় পা সম্পূর্ণ করুন।
👉সেন্সরি ব্রাশ কি বাচ্চাদের জন্য নিরাপদ?
নরম, নমনীয়, ত্বক-নিরাপদ ব্রিস্টল। BPA, Phthalate এবং ল্যাটেক্স মুক্ত। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য দ্রুত উপশম প্রদান করে । ব্যক্তিগত এবং ক্লিনিকাল ব্যবহার।

12/11/2025

বার্ধক্যে ফিজিওথেরাপির ভূমিকা:

ভারসাম্য ঠিক রাখা :এটা হতে পারে গতিশীল ভারসাম্য বা স্থিতিশীল ভারসাম্য। যা হাটাচলার সময় পড়ে যাওয়া প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• গতিশীলতা ও নমনীয়তা বৃদ্ধি: বয়স বাড়ার সাথে সাথে যে জয়েন্টগুলো শক্ত হয়ে যায়, সেগুলোর স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনতে এবং গতির পরিসর (range of motion) বাড়াতে ফিজিওথেরাপি সাহায্য করে।

• ব্যথা উপশম: বাত ব্যথা, ঘাড় ব্যথা, বা অন্যান্য বার্ধক্যজনিত শারীরিক সকল রকম ব্যথা উপশমে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ।

• শক্তি ও সহনশীলতা বৃদ্ধি: বয়স্কদের জন্য therapeutic exercise ও এর মাধ্যমে পেশীর শক্তি বাড়াতে এবং প্রসাব ও পায়খানা ধরতে রাখতে ও পাশাপাশি প্রতিদিনের নিয়মিত কাজ গুলো(ADLS) করার জন্য ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিজিওথেরাপি।

11/11/2025

👉 ফিজিওথেরাপির পাশাপাশি করণীয়:
নিয়মিত ব্যায়াম: ফিজিওথেরাপির পাশাপাশি হালকা হাঁটা, যোগব্যায়াম, এবং শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা জরুরি।
বিশেষজ্ঞের পরামর্শ: যেকোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

10/11/2025

🗣 সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপির সুবিধা :

পতন রোধ এবং নিরাপত্তা বৃদ্ধি: ফিজিওথেরাপি ভারসাম্য, শক্তি এবং নড়াচড়ার কৌশল উন্নত করে পড়ে যাওয়ার ঝুঁকি কমায়।
ব্যথা উপশম: হাড়ের ক্ষয়, পেশি দুর্বলতা এবং আর্থ্রাইটিসের মতো সাধারণ বার্ধক্যের সমস্যায় ওষুধের চেয়ে ফিজিওথেরাপি প্রায়শই কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
গতিশীলতা এবং কার্যকারিতা বৃদ্ধি: ফিজিওথেরাপি শরীরের প্রাকৃতিক গতিশীলতা এবং বিভিন্ন অঙ্গের কার্যকারিতা পুনরুদ্ধার ও উন্নত করতে সাহায্য করে।
মানসিক সুস্থতা: শারীরিক সুস্থতা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং সামাজিক বিচ্ছিন্নতা কমাতেও ভূমিকা রাখে।
সক্রিয় ও স্বনির্ভর জীবন: নিয়মিত ফিজিওথেরাপি প্রবীণদের সক্রিয় এবং স্বনির্ভর জীবনযাপন করতে সাহায্য করে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করে।

আজ ৮ই সে সেপ্টেম্বর ২০২৫.বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি।
08/09/2025

আজ ৮ই সে সেপ্টেম্বর ২০২৫.বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি।

26/04/2025

The five cardinal signs of inflammation.

Rubor – Redness

Calor – Heat (due to ‌↑blood flow).

Tumor – Swelling

Dolor – Pain

Functio laesa – Loss of function.

some exercise Plan for LBP (low back pain).
03/02/2025

some exercise Plan for LBP (low back pain).

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Physio TIPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share