Dr. Gausul Azam

Directions Website

Dr. Gausul Azam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Gausul Azam, Medical and health, Rajshahi.

ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ
📍চেম্বার: রিহ্যাব সাইন্স থেরাপি সেন্টার, আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী। প্রতিদিন; সময়: সকাল ৯ টা - রাত ৮ টা। যোগাযোগ/হোয়াটসঅ্যাপ: ০১৭১০ ২৪৪ ৯৮৮

22/10/2026

“ACL সার্জারি” করেছেন বা করবেন? আগে ভিডিওটি দেখুন।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
রিহ্যাব সাইন্স ফিজিওথেরাপি ও নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর বিপরীতে, জনতা ব্যাংক এর উপর তলা)।
যোগাযোগ/Whatsapp: ০১৭১০ ২৪৪ ৯৮৮, ০১৪১০ ২৪৪ ৯৮৮

সময়সূচী:
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুরে ১টা + বিকাল ৩ টা থেকে রাত ৯টা। শুক্রবার বন্ধ।

Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #থেরাপি_বিশেষজ্ঞ #ফিজিওথেরাপিস্ট
#লিগামেন্ট #ইনজুরি #স্পোর্টস_রিহ্যাব #হাঁটু #এসিএল
#ডিজ্যাবিলিটি #প্রতিবন্ধীতা
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন

#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার

ভাই, ACL যোদ্ধারা আসেন এদিকে একটু মনোযোগ দেন। আপনাদের সাথে জার্নালে প্রকাশিত কেস রিপোর্ট এর একটি গল্প শেয়ার করি: ছবিতে ...
18/10/2026

ভাই, ACL যোদ্ধারা আসেন এদিকে একটু মনোযোগ দেন। আপনাদের সাথে জার্নালে প্রকাশিত কেস রিপোর্ট এর একটি গল্প শেয়ার করি:

ছবিতে দেওয়া রিপোর্টে দেখা যায় ২০ বছর বয়সী একজন পুরুষ ভলিবল খেলোয়াড় এর বাম হাঁটুর ACL ইনজুরি হয়।

এরপর ACL Reconstruction (ACLR) এবং Meniscal Repair সার্জারি করা হয়।

সার্জারির ৮ মাস পর তিনি জাতীয় পর্যায়ের কলেজিয়েট টুর্নামেন্টে অংশ নেন।

কিন্তু সার্জারির ১৫ মাস পর পুনরায় ACL গ্রাফট ছিঁড়ে যায় (Graft Rupture)।

পরবর্তী সময়ে ব্যক্তিকেন্দ্রিক rehabilitation-এর মাধ্যমে তিনি আবার প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে সক্ষম হন।

আমাদের দেশেও অনেক ACL যোদ্ধাদের একই অবস্থা। আসুন আমরা ফিজিওথেরাপি ও রিহ্যাবের গুরুত্ব বুঝি। নিজে নিজে চেষ্টা না করে বা নির্দিষ্ট স্টেজ শেষ না করেই জিমে গিয়ে নিজের আর ক্ষতি না করি।

এই তথ্য গুলো যেখান-সেখান থেকে বানানো বা সোশ্যাল মিডিয়া থেকে নেয়া গল্প না; এগুলো গবেষণা ভিত্তিক জার্নালে প্রকাশিত কেস রিপোর্ট।

আসুন আমরা সচেতন হই।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স ফিজিওথেরাপি ও নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর বিপরীতে, জনতা ব্যাংক এর উপর তলা)। যোগাযোগ/Whatsapp: ০১৭১০ ২৪৪ ৯৮৮, ০১৪১০ ২৪৪ ৯৮৮

Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #থেরাপি_বিশেষজ্ঞ #ফিজিওথেরাপিস্ট #এসিএল #হাঁটু #ইনজুরি #টিয়ার
#ডিজ্যাবিলিটি #প্রতিবন্ধীতা
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন

#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার

আপনার প্রতিদিনের থেরাপি ও রিহ্যাব সঠিকভাবে কাজ করছে কি না, তা আপনি কীভাবে বুঝবেন?মনে রাখবেন, প্রতিদিন একই ধরনের এক্সারসা...
07/10/2026

আপনার প্রতিদিনের থেরাপি ও রিহ্যাব সঠিকভাবে কাজ করছে কি না, তা আপনি কীভাবে বুঝবেন?

মনে রাখবেন, প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করা বা পরিকল্পনাহীনভাবে এক্সারসাইজ চালিয়ে যাওয়া সবসময় উপকারী নাও হতে পারে; বরং কখনো কখনো হিতে বিপরীত হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিহ্যাবিলিটেশনের সময় খুব সামান্য পরিমাণ উন্নতি আপনার চোখে নাও পড়তে পারে। কিন্তু এই ছোট ছোট উন্নতিগুলোই ধীরে ধীরে একত্রিত হয়ে বড় ধরনের সফলতা এনে দিতে পারে।

একটি সহজ উদাহরণ ভাবুন: একটি সন্তান গর্ভে আসার প্রথম দিনেই কি তার পূর্ণাঙ্গ বিকাশ চোখে দেখা যায়?
না। একটি সফল ও পূর্ণাঙ্গ যাত্রা সম্পন্ন হতে সময় লাগে প্রায় নয় মাস।

রিহ্যাবিলিটেশনও অনেকটা এমনই। সময়, ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন। মনে পড়ে যায় সেই বিখ্যাত পঙ্‌ক্তি:

“ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”

কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিনের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও রিহ্যাবিলিটেশন প্ল্যান সঠিকভাবে কাজ করছে কি না, তা আপনি কীভাবে বুঝবেন? এর জন্য প্রয়োজন পরিমাপযোগ্য (Measurable), নথিভুক্ত (Documented) এবং Evidence-based Analysis—যার মাধ্যমে রোগীর উন্নতির ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোও সঠিকভাবে শনাক্ত, তুলনা ও মূল্যায়ন করা যায়।

রিহ্যাব সাইন্সে আপনি পাচ্ছেন—
✅ পরিকল্পিত ও রোগীভিত্তিক Physiotherapy & Rehabilitation
✅ নিয়মিত Functional Assessment
✅ Measurable Clinical Parameters
✅ Documented Progress Tracking
✅ Evidence-based Rehabilitation Planning
✅ রোগীর অগ্রগতি অনুযায়ী Treatment Plan পরিবর্তন ও আপডেট

কারণ রিহ্যাবিলিটেশনে শুধু “ভালো লাগছে” যথেষ্ট নয়; উন্নতি কতটুকু হয়েছে, সেটিও পরিমাপ করা জরুরি।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স ফিজিওথেরাপি ও নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর বিপরীতে, জনতা ব্যাংক এর উপর তলা)। যোগাযোগ/Whatsapp: ০১৭১০ ২৪৪ ৯৮৮, ০১৪১০ ২৪৪ ৯৮৮

Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #স্ট্রোক #প্যারালাইসিস #ব্যাথা #ব্যথা
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন

#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার

PLID/ডিস্ক হার্নিয়েশনে কি অ্যান্টিবায়োটিক খেলে কোমরের ব্যথা ভালো হয়?উত্তর: না।১৭০ জন রোগীর ওপর পরিচালিত একটি উচ্চমানে...
06/08/2026

PLID/ডিস্ক হার্নিয়েশনে কি অ্যান্টিবায়োটিক খেলে কোমরের ব্যথা ভালো হয়?
উত্তর: না।
১৭০ জন রোগীর ওপর পরিচালিত একটি উচ্চমানের Randomized Controlled Trial (RCT)-এ দেখা গেছে, PLID বা দীর্ঘদিনের কোমরের ব্যথায় অ্যান্টিবায়োটিক খেলে অতিরিক্ত কোনো উপকার পাওয়া যায়নি। বরং যাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতি বেশি ছিল।
অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেলে:
• উপকার নাও হতে পারে
• পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে
• ভবিষ্যতে Antibiotic Resistance তৈরি হতে পারে
তাহলে কী করবেন?
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম, দৈনন্দিন কাজের সঠিক পদ্ধতি ও জীবনযাত্রার পরিবর্তন—এগুলোই অধিকাংশ PLID রোগীর জন্য বেশি কার্যকর ও বৈজ্ঞানিকভাবে সমর্থিত।
সঠিক চিকিৎসা নিন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক নয়।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স থেরাপি সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্ত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর অপোজিটে বিল্ডিং, জনতা ব্যাংক এর বিল্ডিং)। যোগাযোগ করুন বা Whatsapp করুন: ০১৭১০ ২৪৪ ৯৮৮

Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #থেরাপি_বিশেষজ্ঞ #ফিজিওথেরাপিস্ট
#ডিজ্যাবিলিটি #প্রতিবন্ধীতা
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন

#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার
#কোমর_ব্যথা #কোমড়_ব্যাথা #সায়াটিকা #পিএলআইডি #কেল_বিষ #মাজা_বাথা #সার্জারি #অপারেশন #রগে_সমস্যা #ব্যাক_পেইন

30/07/2026

বাধাধরা পুরনো একই পদ্ধতি আর কত দিন? এক্সারসাইজ / ব্যায়াম করুন আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং প্রমাণভিত্তিক পদ্ধতিতে। দেখুন ভিডিওতে:

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স থেরাপি সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্ত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর অপোজিটে বিল্ডিং, জনতা ব্যাংক এর বিল্ডিং)। যোগাযোগ করুন বা Whatsapp করুন: ০১৭১০ ২৪৪ ৯৮৮

Hashtag:
#ফিজিওথেরাপি #স্ট্রোক #পুনর্বাসন #হাঁটুব্যথা #স্পোর্টসইনজুরি #লিগামেন্টইনজুরি #বিএফআর

কোমর ব্যথা, পিএলআইডি (PLID) এবং সার্জারি নিয়ে চিন্তিত? তবে এই পোস্টটি আপনার জন্য।দিন দিন কোমর ব্যথার রোগী বাড়ছে। হ্যাঁ ...
27/07/2026

কোমর ব্যথা, পিএলআইডি (PLID) এবং সার্জারি নিয়ে চিন্তিত? তবে এই পোস্টটি আপনার জন্য।

দিন দিন কোমর ব্যথার রোগী বাড়ছে। হ্যাঁ গবেষণাও তাই বলছে। বর্তমানে সারা বিশ্বের প্রায় ৬১৯ মিলিয়ন লোক এ সমস্যায় ভুগছেন। কিন্তু জানেন কি, এর প্রায় ৯০% শতাংশই হলো নন স্পেসিফিক লো ব্যাক পেইন অর্থাৎ ৯০% ক্ষেত্রেই এ ধরনের ব্যথার স্পেসিফিক কোন কাঠামোগত (structural) বা রোগজনিত
কারণ খুঁজে পাওয়া যায় না।

তাহলে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে - আমার এমআরআই এর ছবিতে তো দেখায় যাচ্ছে ডিস্ক এর সমস্যা (জেলী বের হয়ে গিয়েছে), ইহা কি মিথ্যা হতে পারে? তাহলে আমার কোমর ব্যথার কারণ তো এটাই, নাকি? আচ্ছা, এইখানে আপনাদের একটু থামায়।

আপনার ডিস্কের জেলী যে বের হয়েছে সেটা ঠিকই দেখা যাচ্ছে কিন্তু তার মানে কি এই যে আপনার ব্যথার সিগন্যাল সেখান থেকেই শুরু হচ্ছে বা ব্যথার শুরু সেখান থেকেই এটাও দেখা যাচ্ছে? ব্যথা তো অদৃশ্য। ব্যথার সিগনাল তো অদৃশ্য, আপনি তো সেটা দেখতে পাচ্ছেন না। তাহলে কিভাবে আপনি এই সিদ্ধান্তে পৌঁছালেন যে আপনার ছবির এই ডিস্ক এর সমস্যাটিই আপনার ব্যথার কারণ এবং তাকেই সার্জারি করে কেটে ফেলতে হবে?

আপনি বলবেন ডাক্তার তো তাই বলে।

আসুন কিছু ঐতিহাসিক উদাহরণ দেখি:

[১].
যখন ভয় হয়ে ওঠে ব্যবসা: ডা. আবুবকর দুররানির স্পাইন সার্জারি কেলেঙ্কারি -

২০১৩ সালে যুক্তরাষ্ট্রে একজন স্পাইন সার্জন, ডা. আবুবকর আতীক দুররানির বিরুদ্ধে গুরুতর স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি অনেক রোগীকে প্রয়োজন না থাকা সত্ত্বেও মেরুদণ্ডের (স্পাইন) অপারেশন করাতে রাজি করাতেন। রোগীদের বলতেন যে, অবস্থা খুবই গুরুতর, তাই অবিলম্বে অপারেশন না করলে বড় ক্ষতি হবে। বিশেষ করে ঘাড়ের (Cervical Spine) রোগীদের ভয় দেখিয়ে বলতেন: অপারেশন না করলে পক্ষাঘাত (Paralysis) হতে পারে, সামান্য গাড়ি দুর্ঘটনাতেও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে - যা অভিযোগ অনুযায়ী মিথ্যা ও অতিরঞ্জিত ছিল। এসব ভয় দেখিয়ে তিনি অপ্রয়োজনীয় লাম্বার, থোরাসিক ও সার্ভাইক্যাল স্পাইন অপারেশন করতেন। এরপর সেই অপারেশনের জন্য সরকারি ও বেসরকারি স্বাস্থ্যবিমা (Medicare, Medicaid ও অন্যান্য বীমা প্রতিষ্ঠান) থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বিল আদায় করতেন।

[২].

ডা. আরিয়া সাবিত: ভুয়া স্পাইন সার্জারির এক চাঞ্চল্যকর ঘটনা -

ডা. আরিয়া সাবিত ছিলেন একজন নিউরোসার্জন, যিনি ক্যালিফোর্নিয়া ও মিশিগানে চিকিৎসা দিতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ)-এর তদন্তে প্রমাণিত হয় যে তিনি অনেক পিঠের ব্যথার রোগীকে অপ্রয়োজনীয় জটিল স্পাইন ফিউশন অপারেশনের জন্য রাজি করাতেন। অভিযোগ অনুযায়ী, তিনি অস্ত্রোপচার করলেও অনেক ক্ষেত্রে রোগীর শরীরে প্রয়োজনীয় টাইটেনিয়াম প্লেট বা স্ক্রু বসাতেন না। তবুও তিনি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বীমা কোম্পানির কাছে সেই যন্ত্রপাতির বিল দাবি করতেন।

এই প্রতারণার ফলে অনেক রোগী দীর্ঘদিন তীব্র ব্যথা, অক্ষমতা এবং পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার মুখোমুখি হন। তদন্তে প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জাল বিলিংয়ের তথ্য উঠে আসে। ২০১৭ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং প্রায় ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

[৩].

ডা. ক্রিস্টোফার ডান্টশ ("ড. ডেথ"): চিকিৎসা অবহেলার এক ভয়াবহ উদাহরণ -

ডা. ক্রিস্টোফার ডান্টশ ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একজন নিউরোসার্জন। তিনি বহু রোগীকে আশ্বাস দিতেন যে জটিল স্পাইন সার্জারির মাধ্যমে তাদের পিঠের ব্যথা ও অন্যান্য সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কিন্তু তদন্তে দেখা যায়, তাঁর অস্ত্রোপচারে ধারাবাহিকভাবে গুরুতর ভুল ও চরম চিকিৎসা অবহেলা ঘটেছে। মাত্র দুই বছরে তাঁর অপারেশন করা ৩৮ জন রোগীর মধ্যে ৩৩ জন গুরুতর ক্ষতির শিকার হন; অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান এবং দুজনের মৃত্যু ঘটে।

পরবর্তীতে আদালতে প্রমাণিত হয় যে, তিনি রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়ও অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছিলেন। ২০১৭ সালে তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত হন।

[৪].

ডা. লোকেশ তান্তুয়ায়া: অপ্রয়োজনীয় স্পাইন সার্জারির কিকব্যাক (দালাল) কেলেঙ্কারি -

ডা. লোকেশ তান্তুয়ায়া ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন নিউরোসার্জন। ফেডারেল তদন্তে প্রমাণিত হয় যে তিনি অবৈধ আর্থিক সুবিধা (Kickback) গ্রহণ করে পিঠের ব্যথার রোগীদের একটি নির্দিষ্ট হাসপাতালে পাঠাতেন, যেখানে তাদের অনেকেরই অপ্রয়োজনীয় ও জটিল স্পাইন সার্জারি করা হতো। তদন্ত অনুযায়ী, তিনি ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অবৈধ অর্থ গ্রহণ করেন। এই বৃহৎ প্রতারণা চক্রের মাধ্যমে বীমা কোম্পানির কাছ থেকে শত শত মিলিয়ন ডলারের দাবি করা হয়। ২০২২ সালে তিনি এই অপরাধে ৫ বছরের ফেডারেল কারাদণ্ডে দণ্ডিত হন।

এই ঘটনার ফলে বহু রোগী অপ্রয়োজনীয় অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন, তীব্র ব্যথা এবং এমন স্পাইন ইমপ্লান্টের ঝুঁকির মুখে পড়েন, যা তাদের চিকিৎসার জন্য আদৌ প্রয়োজন ছিল না।

[৫].

জন এফ. কেনেডি (JFK): কেন শুধু এমআরআই দেখে চিকিৎসা করা উচিত নয় -

ইতিহাসের অন্যতম আলোচিত পিঠের অস্ত্রোপচারের উদাহরণ হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি (JFK)। তরুণ বয়স থেকেই তিনি দীর্ঘদিন কোমরব্যথায় ভুগছিলেন। সে সময় তাঁর সমস্যাকে মূলত ডিস্কের সমস্যা (PLID) হিসেবে বিবেচনা করা হয় এবং ১৯৪৪ থেকে ১৯৫৭ সালের মধ্যে তাঁর পিঠে ৪টি বড় ধরণের অস্ত্রোপচার/সার্জারি করা হয় এবং এবং মেরুদণ্ডে মেটাল হার্ডওয়্যার বসানো হয়। দুঃখজনকভাবে, এসব অপারেশন তাঁর ব্যথা কমাতে পারেনি। বরং ইনফেকশন, মেরুদণ্ডের আরও ক্ষতি এবং দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হয়।

পরবর্তীতে Journal of Neurosurgery: Spine-এ প্রকাশিত গবেষণায় দেখা যায়, কেনেডির ব্যথার কারণ শুধু একটি ডিস্কের সমস্যা ছিল না। তাঁর ছিল একাধিক সমস্যা একসঙ্গে - মেকানিক্যাল ব্যাক পেইন, স্যাক্রোইলিয়াক (SI) জয়েন্টের সমস্যা, লাম্বার রেডিকুলোপ্যাথি, মেরুদণ্ডের অস্থিতিশীলতা এবং দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারের কারণে গুরুতর অস্টিওপোরোসিস। চিকিৎসকরা মূল কারণের চিকিৎসা না করে শুধু লক্ষণের (ডিস্কের) চিকিৎসা করায় সবগুলো অপারেশন ব্যর্থ হয়।

[৬].

হাল্ক হোগানের গল্প: সব কোমরব্যথার সমাধান অপারেশন নয় -

রেসলিং জগতের কিংবদন্তি হাল্ক হোগান (টেরি বলেয়া) দীর্ঘদিন তীব্র কোমরব্যথায় ভুগছিলেন। প্রথমে তাঁর সমস্যাকে ডিস্ক প্রোল্যাপ্স (PLID) হিসেবে ধরা হয় এবং মাত্র ১৯ মাসে তাঁর পিঠে ৬টি অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোনো অপারেশনই তাঁর ব্যথা কমাতে পারেনি; বরং মেরুদণ্ড আরও দুর্বল হয়ে পড়ে এবং তাঁর ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে।

পরে বিস্তারিত মূল্যায়নে জানা যায়, তাঁর সমস্যা শুধু একটি হার্নিয়েটেড ডিস্ক ছিল না। বছরের পর বছর রেসলিংয়ের কারণে তাঁর মেরুদণ্ডে একাধিক স্তরে জটিল পরিবর্তন ও মাল্টি-লেভেল স্পাইনাল স্টেনোসিস তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে বড় ধরনের স্পাইনাল ফিউশন অস্ত্রোপচার করতে হয়।

এ তো গেল সভ্য, শিক্ষিত, আধুনিক ও আপডেট দেশগুলোর কথা; তাহলে একবার ভাবুন বাংলাদেশের কি অবস্থা? আমাদের দেশের কেইসগুলো কম আলোচিত বা সিন্ডিকেটের ধামাচাপায় লুকায়িত বিধায় এগুলোর উদাহরণ অপ্রকাশিত।

সুতরাং, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে ডাক্তাররাও ভুল করেন এবং শুধু ভুল নয় জেনেশুনে অনেকে প্রতারণাও করেন। এইবার আশা করি উত্তরটা পেয়েছেন যে ডাক্তার বললেই সেটা আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে?

সুতরাং, প্রয়োজনে সেকেন্ড অপিনিয়ন নিন। আপনার চিকিৎসক আপনাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট রেফার করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখুন অথবা সার্জারির পূর্বে আপনার জন্য কোন মেডিকেল বোর্ড গঠন করা হলে সেখানে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপি চিকিৎসক আছে কিনা নিশ্চিত হয়ে নিন। শরীর আপনার, আপনার শরীরের উপর যে কোন কিছু এপ্লাই করার পূর্বে তা জেনে ও বুঝে নেবার দায়িত্ব ও অধিকার আছে আপনার।

ধন্যবাদ।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স থেরাপি সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্ত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর অপোজিটে বিল্ডিং, জনতা ব্যাংক এর বিল্ডিং)। যোগাযোগ করুন বা Whatsapp করুন: ০১৭১০ ২৪৪ ৯৮৮

Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #থেরাপি_বিশেষজ্ঞ #ফিজিওথেরাপিস্ট
#ডিজ্যাবিলিটি #প্রতিবন্ধীতা
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন

#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার
#কোমর_ব্যথা #কোমড়_ব্যাথা #সায়াটিকা #পিএলআইডি #কেল_বিষ #মাজা_বাথা #সার্জারি #অপারেশন #রগে_সমস্যা #ব্যাক_পেইন

গর্ভবতী মায়েদের স্ট্রোক থেকে সমাধান পেতে ফিজিওথেরাপি ও রিহ্যাব চিকিৎসা নিন।
21/07/2026

গর্ভবতী মায়েদের স্ট্রোক থেকে সমাধান পেতে ফিজিওথেরাপি ও রিহ্যাব চিকিৎসা নিন।

আপনি স্ট্রোকের রোগী? গবেষণা ও প্রমাণ ভিত্তিক ইতিবাচক এবং আশার কথা শুনুন -  নিজের মানসিক শক্তি বৃদ্ধি করুন। আর বসে না থেক...
20/07/2026

আপনি স্ট্রোকের রোগী? গবেষণা ও প্রমাণ ভিত্তিক ইতিবাচক এবং আশার কথা শুনুন - নিজের মানসিক শক্তি বৃদ্ধি করুন। আর বসে না থেকে ফিজিওথেরাপি এবং রিহ্যাব চিকিৎসা শুরু করুন।

16/07/2026

স্ট্রোকের পর হাতের সমস্যা? দেখুন ভিডিওটি:

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স থেরাপি সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্ত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর অপোজিটে বিল্ডিং, জনতা ব্যাংক এর বিল্ডিং)। যোগাযোগ করুন বা Whatsapp করুন: ০১৭১০ ২৪৪ ৯৮৮

Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #থেরাপি_বিশেষজ্ঞ #ফিজিওথেরাপিস্ট
#ডিজ্যাবিলিটি #প্রতিবন্ধীতা #স্ট্রোক #স্টোক #প্যারালাইসিস #স্বল্পমেয়াদী_স্ট্রোক #দীর্ঘমেয়াদী_স্ট্রোক #হাতের_সমস্যা #হাত_প্যারালাইসিস
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন

#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার

Address

Rajshahi
6000,6100, 6203

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Gausul Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share