Rangpur Online Shop

Call Directions Website Contact the business

Rangpur Online Shop "ঔষধের বিকল্প খাঁটি খাবার" এই স্লোগানে

‼️ ভাল খান সুস্থ থাকুন ‼️ ❤️
ভেজালের ভীড়ে খাঁটি পণ্য খুঁজে পাওয়া সত্যই কষ্টকর।
আমরা বলছি না আপনি আপনার প্রয়োজনীয় কাংখিত খাঁটি
পণ্যটি খুঁজে পাবেন না।দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরাপদ এবং ভেজাল মুক্ত পণ্য সংগ্রহ করতেই ব্যয় হয় আমাদের অধিকাংশ সময়, সম্পদ, শ্রম ও মেধা। তারপর আমরা আপনার জন্য আপনাদের প্রয়োজনীয় কাংখিত খাঁটি পণ্যটি খুঁজে নিয়ে আসি যা আমাদের নিজেদের এবং পরিবারের জন্য পছন্দ করি।
তবে এই ভয়ানক মহামারীতে সকলেই চায় ঘরে বসেই সঠিক মুল্যে প্রয়োজনীয় কাংখিত খাঁটি পণ্যটি সংগ্রহ করতে, সে লক্ষ্যেই আমরা আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার দিকটি বিবেচনা করে নায্যমুল্যে আপনার প্রয়োজনীয় কাংখিত পণ্যটি সরবরাহের চেষ্টা করছি।
বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
তাই, আমাদেরকে আপনার প্রয়োজনীয় মানসম্মত ও অরিজিনাল দেশী, বিদেশী পণ্য সরবরাহের অর্ডার প্রদান করুন, আমরা তা যথাসময়ে আপনার কাছে পৌঁছে দিব।
আমাদের সরবরাহকৃত পণ্যের গুনাগুণ ও সেবার মান মুল্যায়ন করুন।
বিশেষ দ্রষ্টব্য : পণ্যের মান নিয়ে কোন অভিযোগ থাকলে পণ্য পরিবর্তন অথবা মূল্য ফেরত যোগ্য।আপনার যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহন করা হবে। যা নিরাপদ খাদ্য আন্দোলনে সহায়ক ভূমিকা রাখবে।
আমি লাইফস্টাইল মোডিফায়ার ডাঃ জাহাঙ্গীর কবিরের অনুসারী। তাহার নির্দেশনা অনুযায়ী আসল খাবার খেয়ে ও ব্যায়াম করে ১৯ দিনে ৮ কেজি ওজন কমাই।ফলে আমার শরীর দিন দিন আরও হালকা কর্মক্ষম ও বয়স বাড়ার সাথে সাথে আনুসাঙ্গিক রোগ থেকে আরোগ্য লাভ করি I সেই সময় খাঁটি পণ্য সংগ্রহ করতে নানাবিধ সমস্যার মুখোমুখি হই । নিজের,পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জনদের চাহিদা পুরনের জন্যই মূলত ‘পিওর স্টোর’এর পথচলা I
‼️ সেরা দামে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনুন ‼️❤️
🧒【ধন্যবাদ】🤝

💊 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: যে বিপদ আমাদের সবার জন্য হুমকি!⚠️ আজ যে অ্যান্টিবায়োটিক জীবন বাঁচাচ্ছে, আগামী দিনে সে...
07/11/2026

💊 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: যে বিপদ আমাদের সবার জন্য হুমকি!
⚠️ আজ যে অ্যান্টিবায়োটিক জীবন বাঁচাচ্ছে, আগামী দিনে সেটিই অকার্যকর হয়ে পড়তে পারে—যদি আমরা এর ভুল ব্যবহার বন্ধ না করি।

অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। নিউমোনিয়া, রক্তের সংক্রমণসহ বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় এটি অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে।

কিন্তু অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও ভুল ব্যবহার বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এর নাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)।
🦠 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে তৈরি হয়?
একটি বিষয় মনে রাখা জরুরি—অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে মানুষের শরীর নয়, বরং ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে ওঠে।

ধরুন, কোনো সংক্রমণে কিছু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রভাবে মারা গেল। কিন্তু যেসব ব্যাকটেরিয়ার মধ্যে আগে থেকেই ওষুধ প্রতিরোধের বৈশিষ্ট্য ছিল, তারা বেঁচে যেতে পারে। পরে বংশবৃদ্ধির মাধ্যমে সেই প্রতিরোধী বৈশিষ্ট্য ছড়িয়ে দিতে পারে।

এভাবেই সময়ের সঙ্গে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কম কার্যকর হয়ে পড়তে পারে।

🚨 এর ফলে কী হতে পারে?
- সাধারণ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা কঠিন হয়ে যেতে পারে।
- কার্যকর অ্যান্টিবায়োটিকের বিকল্প কমে যেতে পারে।
- হাসপাতালে চিকিৎসার সময় ও খরচ বেড়ে যেতে পারে।
- গুরুতর সংক্রমণে জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে।
- প্রতিরোধী জীবাণু ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
💊 অ্যান্টিবায়োটিক ব্যবহারে যে ভুলগুলো এড়াতে হবে
❌ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না।

❌ সাধারণ সর্দি, কাশি বা ভাইরাসজনিত জ্বরে নিজে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না।

❌ অন্যের প্রেসক্রিপশন দেখে নিজের জন্য অ্যান্টিবায়োটিক কিনবেন না।

❌ নিজের ইচ্ছায় ওষুধের ডোজ কমাবেন, বাড়াবেন বা বন্ধ করবেন না।

✅ চিকিৎসক যে ডোজ ও যত দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন, ঠিক সেভাবেই গ্রহণ করুন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
🇧🇩 বাংলাদেশের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ?
অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ গ্রহণ এবং ভুল চিকিৎসাপদ্ধতি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে।

এটি শুধু একজন রোগীর সমস্যা নয়—পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও উদ্বেগের বিষয়।
🌍 এখনই সচেতন হওয়ার সময়
অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ জ্বরের ওষুধ নয়। এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা-সম্পদ। এর কার্যকারিতা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।

💚 মনে রাখবেন:
- অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলেই ব্যবহার করুন।
- চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন।
- অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না।
- অব্যবহৃত অ্যান্টিবায়োটিক অন্যকে দেবেন না।
- সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়া, নিরাপদ খাবার ও টিকা গ্রহণের মতো স্বাস্থ্যবিধি মেনে চলুন।
🛑 আজকের সচেতনতা আগামী দিনের কার্যকর চিকিৎসা বাঁচাতে পারে।

📢 আসুন, নিজেরা সচেতন হই এবং পরিবার ও সমাজকে সচেতন করি।

#বাংলাদেশ #স্বাস্থ্যসচেতনতা #অ্যান্টিবায়োটিক

দেহ কোষ বেঁচে থাকে পুষ্টি খেয়ে অক্সিজেন পেয়ে,
06/11/2026

দেহ কোষ বেঁচে থাকে পুষ্টি খেয়ে অক্সিজেন পেয়ে,

01/11/2026

🔺 আপনিও কি ডাক্তার দেখাতে দেখাতে গরীব হচ্ছেন ⁉️

আপনিও কি গরীব হচ্ছেন?
01/11/2026

আপনিও কি গরীব হচ্ছেন?

সময় লাগুক রোগ সারাতে প্রকৃতির খাবারের বিকল্প নেই,
25/10/2026

সময় লাগুক রোগ সারাতে প্রকৃতির খাবারের বিকল্প নেই,

ডাক্তারী ড্রাগ দিয়ে অভিযোগের জবাব দিতে গিয়েএখন হয়েছে রোগ।
18/10/2026

ডাক্তারী ড্রাগ দিয়ে অভিযোগের জবাব দিতে গিয়ে

এখন হয়েছে রোগ।

15/10/2026

🌿✨ “সকালের ছোট্ট রুটিনে এতটা স্বস্তি—রহস্যটা কী?” 👀

৬৫ বছর বয়সী এক কর্পোরেট নারী শেয়ার করছেন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা—HGW Fresh Drink Chang Jingjing নিয়মিত উপভোগ করে তিনি পেটের স্বস্তি, হজম ও দৈনন্দিন wellness-এ ভালো লাগা অনুভব করেন। 💚

🌱 ফাইবার ও এনজাইম সমৃদ্ধ সলিড বেভারেজ—স্বাস্থ্যকর রুটিনের একটি অংশ।

📲 জানতে: 01707001971

চিকিৎসা বানিজ্যের স্থায়ী খদ্দের হবেন কি ?
13/10/2026

চিকিৎসা বানিজ্যের স্থায়ী খদ্দের হবেন কি ?

রোগীদের ড্রাগ ও মেডিসিনের পার্থকটা জানাতে হবে ?
12/10/2026

রোগীদের ড্রাগ ও মেডিসিনের পার্থকটা জানাতে হবে ?

ঔষধ ও ড্রাগের পার্থক্য যতদিন মানুষ জানবেনা ততদিন রোগমুক্তির আশা করা যায়না,ঔষধ প্রাকৃতিক ডাক্তারীড্রাগ সিনথেটিক সিনথেটিক...
07/10/2026

ঔষধ ও ড্রাগের পার্থক্য যতদিন মানুষ জানবেনা ততদিন রোগমুক্তির আশা করা যায়না,

ঔষধ প্রাকৃতিক ডাক্তারীড্রাগ সিনথেটিক সিনথেটিক কোন কিছুই দেহ গ্রহন করেনা।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangpur Online Shop:

Shortcuts

Share