Barakah Trust Hub

Call Directions Contact the business

Barakah Trust Hub খাঁটি ঘি, মধু, সিডমিক্স শরবত, খেজুর, জাফরান, ড্রাই ফ্রুটস ইত্যাদি প্রোডাক্টসহ হোমমেড বারাকাহ ওয়েল ও স্কিন কেয়ার Skin'O & innseai

ᴘᴏᴡᴇʀᴇᴅ ʙʏ ʙᴀʀᴀᴋᴀʜ sᴛᴏʀᴇ ғʀ
(15)

🎁 ফ্রি গিফট! ফ্রি গিফট! ফ্রি গিফট!শীতের আগে খাঁটি সরিষা ফুলের মধু পেয়ে যান একদম ফ্রি!আলহামদুলিল্লাহ, Barakah Store FR-এর...
17/10/2026

🎁 ফ্রি গিফট! ফ্রি গিফট! ফ্রি গিফট!

শীতের আগে খাঁটি সরিষা ফুলের মধু পেয়ে যান একদম ফ্রি!

আলহামদুলিল্লাহ, Barakah Store FR-এর পক্ষ থেকে একজন ভাগ্যবান বিজয়ীকে উপহার দেওয়া হবে খাঁটি সরিষা ফুলের মধু। আর এই গিফট পেতে আপনাকে অংশ নিতে হবে একটি সহজ কন্টেস্টে।

কন্টেস্টে অংশ নেওয়ার নিয়মাবলি:

১. Barakah Store FR এবং Emkoan এই দুটি পেজ ফলো করুন এবং এটার স্ক্রিনশট নিন।

২. Barakah Store FR পেজে ১০ জন এবং Emkoan পেজে ১০ জন বন্ধুকে ইনভাইট করুন এবং এটার স্ক্রিনশট নিন।

৩. পোস্টটি নিজের আইডিতে শেয়ার করুন এবং স্ক্রিনশট নিন।

৪. এই পোস্টের কমেন্টে আপনার ১০ জন বন্ধুকে মেনশন করুন। কেন আপনি এই মধুর গিফটটি পেতে চান সেটা লিখুন এবং এটার স্ক্রিনশট নিন।

অংশগ্রহণ নিশ্চিত করতে সবগুলো স্ক্রিনশট Barakah Store FR পেজের ইনবক্সে জমা দিন।

সব অংশগ্রহণকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হবে, ইনশাআল্লহ।

ডেলিভারি চার্জ বিজয়ীকে বহন করতে হবে।বিজয়ী নীলফামারী জেলার বাইরে হলে চার্জ ১৩৫ টাকা এবং নীলফামারী জেলার মধ্যে হলে ৮০ টাকা আসবে।

কন্টেস্ট চলবে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এরপর বিজয়ী ঘোষণা করা হবে, ইনশাআল্লহ।

এই উপহারটি আপনাদের জন্য Barakah Store FR-এর অ্যাডমিন ফারজানা ও রায়হান এবং সুরাইয়া সুরভীর পক্ষ থেকে থাকবে ইনশাআল্লহ ।

আমাদের পেজে আরও পাবেন অর্গানিক ফুড আইটেম এবং Skin'O ও Innsaei ব্র্যান্ডের স্কিনকেয়ার পণ্য।

তাহলে আর দেরি কেন? নিয়মগুলো পূরণ করে অংশ নিয়ে ফেলুন!

আল্লাহ আমাদের সবার কাজে বারাকাহ দান করুন। আমিন।

আমরা সবাই একটা অদ্ভুত দৌড়ের মধ্যে আছি—একটু ভালো থাকার দৌড়, একটু সুখী হওয়ার চেষ্টা। কিন্তু সমস্যা হলো, আমরা সুখটা খুঁজছি ...
30/09/2026

আমরা সবাই একটা অদ্ভুত দৌড়ের মধ্যে আছি—একটু ভালো থাকার দৌড়, একটু সুখী হওয়ার চেষ্টা। কিন্তু সমস্যা হলো, আমরা সুখটা খুঁজছি এমন এক জায়গায়, যা খুব ক্ষণস্থায়ী।

কুরআনের সূরা আল-ফজরে একটা চোখ খুলে দেওয়ার মতো আয়াত আছে। কিয়ামতের দিন মানুষ যখন সব বাস্তবতা দেখতে পাবে, তখন আফসোস করে বলবে—
“হায়! আমি যদি আমার জীবনের জন্য আগে থেকে কিছু পাঠাতাম!” (সূরা আল-ফজর: ২৪)

একটু খেয়াল করলে দেখবেন, মানুষটি কিন্তু বলবে না ‘আমি পরকালের জন্য পাঠাতাম’; সে বলবে ‘আমার জীবনের জন্য’। অর্থাৎ, কিয়ামতের মাঠে গিয়ে মানুষের হুঁশ ফিরবে যে, আসলে এতদিন যেটাকে সে জীবন মনে করেছিল, সেটা তো জীবনই ছিল না! আসল জীবন তো শুরুই হচ্ছে মৃত্যুর পর।

তাহলে কি দুনিয়াতে ভালো থাকা যাবে না? দ্বীন মানলে কি দুনিয়াটা কষ্টে কাটাতে হবে?
বইয়ের পাতায় ঠিক এই জায়গাটাতেই চমৎকার একটি কথা বলা হয়েছে—
“আসল জীবন মূলত পরকালের জীবনই। কিন্তু যে মানুষ পরকালকে লক্ষ্য বানিয়ে নেক আমল করে যায়, সে দুনিয়াতেও এক পবিত্র ও সুন্দর জীবন পায়। মূলত একজন মুমিনই হলো সেই ব্যক্তি, যে উভয় জাহানেই জিতে যায়—সে দুনিয়াও পায়, আবার আখেরাতও পায়।”

মুমিন কীভাবে দুই জাহানেই জিতে যায়?

কারণ তার হৃদয়ে থাকে এক গভীর প্রশান্তি। হাদিসে যেমনটি বলা হয়েছে—মুমিনের পুরো জীবনটাই কল্যাণে ভরা। তার জীবনে যদি কোনো আনন্দের বিষয় আসে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে সে নেকি পায়। আর জীবনে যদি কোনো দুঃখ বা বিপদ আসে, সে আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরে, এতেও সে আল্লাহর প্রিয় হয়।

অর্থাৎ, পরিস্থিতি যেমনই হোক—সুখ কিংবা দুঃখ—মুমিনের মন কখনো ভেঙে চুরমার হয়ে যায় না। সে জানে, তার সবকিছুর পেছনে একজন দয়াময় রব আছেন। ফলে কোটি কোটি টাকা না থাকলেও তার বুকের ভেতর যে শান্তি থাকে, দুনিয়ার সব সম্পদ দিয়েও তা কেনা যায় না। এটাই হলো দুনিয়ার ‘হায়াতে তাইয়্যিবা’ বা সুন্দর জীবন।

আর যে মানুষ পরকাল ভুলে শুধু এই দুনিয়াকেই সব ভেবে বসে, সে এই জীবনেও প্রতিনিয়ত অতৃপ্তি আর হতাশায় পোড়ে, আবার মৃত্যুর পরেও তার জন্য কোনো সম্বল থাকে না।

আমরা যদি সত্যিই ভালো থাকতে চাই, তবে আমাদের মূল নজরটা দিতে হবে পরকালের দিকে। বিশ্বাস রাখুন, রবকে ভালোবেসে যখন আপনি পরকালের প্রস্তুতি নেবেন, তিনি এই দুনিয়ার জীবনটাকেও বরকত আর এক অপার্থিব শান্তিতে ভরিয়ে দেবেন।

আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবানদের দলভুক্ত করুন, যারা দুনিয়া এবং আখেরাত—উভয় জীবনেই সফল। আমীন। - মুহাম্মদ আবু সুফিয়ান সুফি

আপনাদের প্রিয় Barakah Trust Hub  এখন থেকে খুঁজে পাবেন  Barakah Store FR  এ।আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ...
23/07/2026

আপনাদের প্রিয় Barakah Trust Hub এখন থেকে খুঁজে পাবেন Barakah Store FR এ।

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন Barakah Trust Hub এবং Barakah Store FR একই উদ্যোগের দুটি পেজ। আমাদের প্রোডাক্ট, কন্টেন্ট এবং পরিচালনা সবই একই। মূলত আমি এবং আমাতুল্লাহ ফারজানা মিলে এই উদ্যোগটি পরিচালনা করে আসছি।

অনেক দিন ধরেই দুটি পেজ একসাথে পরিচালনা করতে গিয়ে আমাদের বেশ সময় ও পরিশ্রম দিতে হচ্ছে। তাই অনেক চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সকল কার্যক্রম Barakah Store FR পেজ থেকেই পরিচালিত হবে, ইনশাআল্লাহ।

তবে Barakah Trust Hub হারিয়ে যাচ্ছে না। আপনারা Barakah Trust Hub কেই খুঁজে পাবেন Barakah Store FR এ। আমাদের প্রোডাক্ট, ভালোবাসা, সেবা এবং উদ্দেশ্য সব আগের মতোই থাকবে। শুধু দুটি পেজের পরিবর্তে সবকিছু এখন একটি পেজে একত্রিত হবে।

তাই এখন থেকে আমাদের সকল আপডেট, প্রোডাক্ট এবং কন্টেন্টের জন্য Barakah Store FR এর সাথেই থাকুন।

আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে বরকত দান করুন এবং উত্তম কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।

চুল আঁচড়ানোর পর চিরুনিতে জমে থাকা চুলগুলো দেখলে কি আপনারও মন খারাপ হয়ে যায়?অনেকেই নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্...
23/07/2026

চুল আঁচড়ানোর পর চিরুনিতে জমে থাকা চুলগুলো দেখলে কি আপনারও মন খারাপ হয়ে যায়?

অনেকেই নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু নিয়মিত চুল ও স্ক্যাল্পের যত্নের দিকে তেমন গুরুত্ব দেন না। অথচ স্বাস্থ্যকর চুলের জন্য নিয়মিত যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বারাকাহ অয়েল তৈরি করা হয়েছে ৫০টিরও বেশি ভেষজ উপাদানের সমন্বয়ে। এটি চুল ও স্ক্যাল্পের যত্নের রুটিনে ব্যবহার করা যায়, স্ক্যাল্প ম্যাসাজকে আরও সহজ করে এবং চুলের পরিচর্যায় সহায়তা করে।

আলহামদুলিল্লাহ, আমাদের অনেক গ্রাহক নিয়মিত ব্যবহারের পর ইতিবাচক অভিজ্ঞতা জানিয়েছেন। কেউ বলেছেন চুলের রুক্ষতা কমেছে, কেউ বলেছেন চুলের যত্ন নেওয়া এখন অনেক সহজ হয়েছে।

চুলের যত্নে আপনি কী ব্যবহার করেন? মন্তব্যে জানাতে পারেন।

বারাকাহ অয়েল সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন।

"পেস্তা বাদামকে কেন বলা হয় 'স্মাইলিং নাট', জানেন?"পেস্তা বাদাম হাতে নিয়ে খেয়াল করেছেন, এর খোসা যেন একটু হাসিমুখের মতো খো...
23/07/2026

"পেস্তা বাদামকে কেন বলা হয় 'স্মাইলিং নাট', জানেন?"

পেস্তা বাদাম হাতে নিয়ে খেয়াল করেছেন, এর খোসা যেন একটু হাসিমুখের মতো খোলা থাকে? এই কারণেই বিশ্বের অনেক দেশে পেস্তা বাদামকে বলা হয় The Smiling Nut বা 'হাসিমুখ বাদাম'।

মজার বিষয় হলো, এই খোসা কিন্তু মানুষ কেটে খুলে দেয় না। পেস্তা বাদাম যখন পরিপক্ব হয়, তখন ভেতরের শাঁস ধীরে ধীরে বড় হতে থাকে। একসময় সেই চাপেই শক্ত খোসাটি প্রাকৃতিকভাবে ফেটে যায়। দেখতে মনে হয় যেন বাদামটি হাসছে!

আরও মজার তথ্য হলো, যেসব পেস্তা বাদামের খোসা প্রাকৃতিকভাবে সুন্দরভাবে ফেটে থাকে, সেগুলো সাধারণত ভালোভাবে পরিপক্ব হওয়ার একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তাই অনেক সময় খোলা খোসার পেস্তার চাহিদাও বেশি দেখা যায়।

প্রকৃতি যে কত সুন্দরভাবে নিজের কাজ করে, পেস্তা বাদাম তারই একটি ছোট্ট উদাহরণ।

আজকের আগে জানতেন কি, আপনার প্রিয় পেস্তা বাদামের আরেকটি নাম 'স্মাইলিং নাট'?

[703315281655485:0]🙂
23/07/2026

[703315281655485:0]🙂

23/07/2026

তোমাকে পেরেশান লাগছে?
জ্বি, যে কাজই করি, উল্টো ফল আসে। যেদিকেই পা বাড়াই, একটু পর বুঝতে পারি, উল্টো পথে এসে পড়েছি। কপালটাই মন্দ। ভাগ্যটাই উল্টো।
সিল দেখেছ?
জি।
সিলের লেখা দেখেছ?
জি,
সিলের লেখাগুলো উল্টো করে সাজানো থাকে, জানো তো?
জি।
সেগুলো সোজা করার উপায়? সিল উপুড় হয়ে নিজের মাথাকে কাগজে ঠেকালেই লেখাটা সোজা হয়ে ধরা দেয়। তুমিও উপুড় হয়ে সিজদায় গিয়ে মাটিতে কপাল ঠেকাও। দেখবে কপালের লিখন সোজা হয়ে যাবে। জীবনের লেখাগুলো যত বেশি উল্টো হয়ে ধরা দিবে, ততবেশি উপুড় হয়ে সিজদা দিতে থাকবে। দেখবে, কপালের লেখাগুলো সোজা হয়ে ধরা দিচ্ছে।

শায়েখ আতিক উল্লাহ হাফি.

©

একবার এক দরবেশ জঙ্গলে পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখলো এক হরিণী  তার দুই পাশে দুইটা বড় সিংহকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে...
23/07/2026

একবার এক দরবেশ জঙ্গলে পথ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখলো এক হরিণী তার দুই পাশে দুইটা বড় সিংহকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে স্বগর্বে হেঁটে চলছে।

এই দৃশ্য দেখে দরবেশ অবাক হয়ে গেল। সে হরিণীকে জিজ্ঞেস করল, মা, তোমার এই দুই সিংহ কে নিয়ে চলতে ভয় লাগছে না?

হরিণী হেসে বলল, কয়েক বছর আগে এক সিংহীর মৃত্যু হয়েছিল। ওর দুটি ছোট বাচ্চা ক্ষুধায়, তৃষ্ণায় চিৎকার করছিল।
আমি তাদের চিৎকার শুনে সেখানে গেলাম, আর এই পরিস্থিতি দেখে সিংহের বাচ্চাদের প্রতি আমার খুব মায়া হল।

বাচ্চা দুটোকে আমি আমার নিজের কাছে নিয়ে এলাম। মায়ের মত যত্ন নিতে থাকলাম। আজ সেই বাচ্চাই বড় হয়ে এই দুটি সিংহে পরিণত হয়েছে। আর তারা পুরো জঙ্গলে খবর ছড়িয়ে দিয়েছে যে,
জঙ্গলের কেউ যেন আমার মায়ের দিকে খারাপ নজর না দেয়।

পাশেই এক গাছের উপরে বসা এক তোতা পাখি সব কথা শুনছিল। সে মনে মনে ভাবলো,, আমিও যদি কারো সাহায্য করতে পারতাম তাহলে হরিণীতির মত সবাই আমাকে সম্মান করত।

সে যখন এটা ভাবছিল, তখন হঠাৎ করে দেখল, নিচে একটা সাপ ঘায়েল পড়ে আছে। সাপের শরীরে একটা বড় কাটা ঢুকে গিয়েছিল। তোতা পাখিটি তাড়াতাড়ি নিচে নামলো, আর সাপের শরীর থেকে কাটা বের করে ফেলল।

কিন্তু যখনই সাপটি কিছুটা সুস্থ হল, কিছু না দেখে, না বুঝেই তোতা পাখিটিকে ছোবল দিয়ে বসলো।
তোতা কোনরকম সেই গাছে গিয়ে বসলো।

দরবেশ তখন তোতাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা কেন?
তোতা বলল আমি আপনার আর হরিণীর কথা সব শুনছিলাম। হরিণীর কথা শুনে উৎসাহ পেয়ে ভাবছিলাম, উপকার করলে সাপ আমাকে সম্মান দেবে। কিন্তু ও তো আমাকেই ছোবল দিয়ে বসলো। এমনটা কেন হল?

দরবেশ শান্ত সুরে বলল, দেখো বাবা, ভালো জিনিস সবার সাথে চলেনা।
সাহায্য যদি করতেই হয়, তাহলে তাকেই কর, যে বোঝার ক্ষমতা রাখে।
হরিণ সিংহের বাচ্চাদের সাহায্য করেছিল, আর সিংহের বাচ্চাদের কৃতজ্ঞতা বোধ ছিল।
ওদের মন ভাল ছিল।

কিন্তু সাপের মন বিষে ভরা। বিষাক্ত সাপ কারো উপকার মনে রাখেনা।

ঠিক তেমনি মানুষের মধ্যে যাদের অন্তর বিষে ভর্তি, তারা কখনো তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না। তাদের তুমি যতই উপকার করো না কেন, তারা উল্টো তোমারি ক্ষতি করার ধান্দায় থাকবে।

তাই মানুষ চিনতে শেখো। কে অন্তরে দয়া পুষে রাখে, আর কে অন্তরে বিষ জমিয়ে রাখে, সেটা বোঝার চেষ্টা করো।।

লিখা সংগ্রহীত

সানস্ক্রিন কিনতে গেলে আপনি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?শুধু SPF দেখেই কিনে ফেলেন, নাকি ত্বকে কেমন লাগে সেটাও ভা...
23/07/2026

সানস্ক্রিন কিনতে গেলে আপনি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?

শুধু SPF দেখেই কিনে ফেলেন, নাকি ত্বকে কেমন লাগে সেটাও ভাবেন?

অনেক সময় আমরা সানস্ক্রিন বেছে নিই শুধু সান প্রোটেকশনের কথা ভেবে। কিন্তু ব্যবহার করার পর যদি ত্বক শুষ্ক লাগে, অস্বস্তিকর লাগে বা ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখা না যায়, তাহলে নিয়মিত ব্যবহার করাটাও কঠিন হয়ে যায়।

তাই একটি ভালো সানস্ক্রিন শুধু সূর্যের ক্ষতিকর UVA ও UVB রশ্মি থেকে সুরক্ষা দিলেই হয় না, ত্বকের আরাম ও যত্নের দিকেও খেয়াল রাখা প্রয়োজন।

Innsaei Hyaluronic Sunscreen SPF 50+ PA+++ এমন একটি সানস্ক্রিন, যা সান প্রোটেকশনের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকেও গুরুত্ব দেয়।

এতে রয়েছে Hyaluronic Acid, Glycerin, Allantoin ও Vitamin E-এর মতো উপাদান, যা ত্বককে আর্দ্র ও আরামদায়ক রাখতে সহায়তা করে।

কেন এটি অনেকের পছন্দের তালিকায় আছে?

✓ SPF 50+ PA+++ সান প্রোটেকশন

✓ Hyaluronic Acid সমৃদ্ধ ফর্মুলা

✓ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক

✓ Allantoin ও Vitamin E সমৃদ্ধ

✓ দৈনন্দিন ব্যবহারের উপযোগী

✓ সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত

একটি বিষয় আগে থেকেই জেনে রাখা ভালো—এতে Titanium Dioxide রয়েছে। তাই কিছু ত্বকে ব্যবহারের পর হালকা White Cast দেখা যেতে পারে। এটি অনেক সানস্ক্রিনের ক্ষেত্রেই স্বাভাবিক এবং ত্বকের ধরন ও ব্যবহারের পরিমাণ অনুযায়ী ভিন্ন হতে পারে।

সানস্ক্রিন শুধু গরমের দিনের জন্য নয়, বরং প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আপনি যদি এমন একটি সানস্ক্রিন খুঁজে থাকেন, যা সান প্রোটেকশনের পাশাপাশি ত্বকের আর্দ্রতার দিকেও গুরুত্ব দেয়, তাহলে Innsaei Hyaluronic Sunscreen SPF 50+ PA+++ সম্পর্কে জেনে দেখতে পারেন।

আমাদের ফেসবুক পেজ Barakah Trust Hub এ পেয়ে যাবেন ১৫% ছাড়ে।

"একই কাজু বাদাম, কিন্তু W180, W240 আর W320 কেন লেখা থাকে জানেন?"অনেকেই ভাবেন এগুলো বুঝি কাজু বাদামের আলাদা কোনো জাতের না...
23/07/2026

"একই কাজু বাদাম, কিন্তু W180, W240 আর W320 কেন লেখা থাকে জানেন?"

অনেকেই ভাবেন এগুলো বুঝি কাজু বাদামের আলাদা কোনো জাতের নাম। আসলে বিষয়টি একদমই তা নয়।

W এর অর্থ হলো White Whole, অর্থাৎ সম্পূর্ণ ও অক্ষত কাজু বাদাম। আর এর পাশের সংখ্যাটি বলে দেয় এক পাউন্ডে আনুমানিক কতটি কাজু বাদাম রয়েছে।

W180: এক পাউন্ডে থাকে প্রায় ১৮০টি কাজু বাদাম। আকারে সবচেয়ে বড় এবং তুলনামূলক বেশি দামি।

W240: এক পাউন্ডে থাকে প্রায় ২৪০টি কাজু বাদাম। আকার ও দামের ভারসাম্যের কারণে এটি প্রিমিয়াম গ্রেড হিসেবে বেশ জনপ্রিয়।

W320: এক পাউন্ডে থাকে প্রায় ৩২০টি কাজু বাদাম। এটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় গ্রেড।

মজার বিষয় হলো, সাইজ আলাদা হলেও পুষ্টিগুণে তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ বড় সাইজের কাজু বাদাম মানেই যে বেশি পুষ্টিকর, এমনটি নয়।

এখন থেকে কাজু বাদাম কেনার আগে শুধু দাম নয়, গ্রেডটিও দেখে কিনুন।

আজকের আগে আপনি W180, W240 আর W320 সম্পর্কে জানতেন?

Address

Nilfamari Saidpur
Saidpur
5310

Telephone

+8801708507963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barakah Trust Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barakah Trust Hub:

Shortcuts

Share