Hello Saidpur 24 news

Call Directions Website Contact the business

Hello Saidpur 24 news সৈয়দপুর বাসীর ফেসবুক পাতা এবং নিউজ পোর্টাল,,জানতে চাই,জানাতে চাই।
(1)

সৈয়দপুরে মা দ ক কারবারী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে গোলাহাট এলাকাবাসী।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে শহরের গ...
29/10/2026

সৈয়দপুরে মা দ ক কারবারী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে গোলাহাট এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল মা,দক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবী করেন এলাকাবাসী।
#সৈয়দপুর

রংপুরের তারাগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বড় ধরনের দু,র্ঘটনায় পতিত হয়েছে একটি যাত্রীবাহী বাস। সড়কের ডিভাইডারে ধাক্কা ল...
29/10/2026

রংপুরের তারাগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বড় ধরনের দু,র্ঘটনায় পতিত হয়েছে একটি যাত্রীবাহী বাস। সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেছে বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃ,ত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধা,ক্কা লাগে। এতে বাসটি উ,ল্টে যায়। দু,র্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নি,হত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।

29/10/2026

নীলফামারী জেলা ইজতেমায় আব্দুল কাদের নামে এক ব্যক্তির মৃ/ত্যু,,

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন। #ঠাকুরগাঁও  #উপনির্বাচন  #বিএনপি  #জামায়াত
29/10/2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন।
#ঠাকুরগাঁও
#উপনির্বাচন
#বিএনপি
#জামায়াত

 #ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে ধানের শীষ,,,
29/10/2026

#ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে ধানের শীষ,,,

 #ঠাকুরগাঁও-১ উপ নির্বাচন
29/10/2026

#ঠাকুরগাঁও-১ উপ নির্বাচন

 #ঠাকুরগাঁও উপনির্বাচন  #ফলাফল
29/10/2026

#ঠাকুরগাঁও উপনির্বাচন
#ফলাফল

সৈয়দপুরের তামান্না টু ওয়াপদা সড়কের গোলাহাট এলাকা‌। #সৈয়দপুর
29/10/2026

সৈয়দপুরের তামান্না টু ওয়াপদা সড়কের গোলাহাট এলাকা‌।
#সৈয়দপুর

❣️একটি সফলতার গল্প।শুরুটা হয়েছিল শখের বশে। আর শখটা ছিল নিজের সংগ্রহে কিছু ব্যতিক্রমী গাছ রাখার। তাই ছাদে বাগান করলেন। গা...
29/10/2026

❣️একটি সফলতার গল্প।
শুরুটা হয়েছিল শখের বশে। আর শখটা ছিল নিজের সংগ্রহে কিছু ব্যতিক্রমী গাছ রাখার। তাই ছাদে বাগান করলেন। গাছের প্রতি এই ভালো লাগাই একসময় রূপ নেয় ব্যবসায়। সে জন্য ছাদ ভাড়া নিয়ে এখন গাছের চারা উৎপাদনে খুব মনোযোগী ইয়াসমিন খান। ‘রাঙ্গুলি’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করেন নানা ধরনের শৌখিন গাছ।

ইয়াসমিন খান বলেন, রাঙ্গুলি অর্থ রঙের বাহার। এই পেজে পাওয়া যায় বিভিন্ন রঙের ফুল ও পাতার গাছ। বর্তমানে মাসে প্রায় দুই লাখ টাকার গাছ বিক্রি হচ্ছে।

ইয়াসমিন খানের এই উদ্যোগে যুক্ত হয়েছেন তাঁর স্বামী কে এম মঈনউদ্দীন। শখের বাগান বড় করতে গিয়ে তাঁরা বুঝতে পারেন, ব্যতিক্রমী গাছের প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। বিশেষ করে ঘর ও বারান্দা সাজানোর জন্য ছোট আকারের গাছ এবং ঝুলন্ত টবে লাগানোর উপযোগী গাছের চাহিদা বেশি। সেই আগ্রহকে কাজে লাগিয়েই তাঁরা শখের বাগানের বাণিজ্যিক রূপ দেন।

করোনাকালে রাজধানীর রামপুরায় নিজেদের বাসার ছাদে গাছের সংগ্রহ গড়ে তুলেছিলেন তাঁরা। কিন্তু জায়গার সংকট ও অন্যদের সঙ্গে ছাদ ব্যবহার নিয়ে জটিলতা দেখা দেয়। তখন পাশের একটি ভবনের ছাদ ভাড়া নেন। মাসে ভাড়া পাঁচ হাজার টাকা। এখন সেখানেই গাছের চারা তৈরি, পরিচর্যা, অনলাইনে বিক্রির জন্য ছবি তোলা ও ভিডিও তৈরি করা এবং ক্রেতাদের কাছে গাছ পাঠানোর সব কাজ চলে। কাজের সুবিধার জন্য দুজন লোকও রেখেছেন। ইয়াসমিন খান বলেন, ‘শখটা একসময় নেশায় রূপ নেয়। অবশেষে নেশাটাকেই পেশায় পরিণত করি।’

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুর- চিলাহাটি গামী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরব...
29/10/2026

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুর- চিলাহাটি গামী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে।মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে ট্রেনের ঠ বগি লাইনচ্যুত হয়। এতে বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে টিটি রাসেল চালককে অবহিত করলে মহেড়া স্টেশনের কাছে থামান। তবে এ দুর্ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 'ঠ' বগী রেখেই নীল সাগর এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর-চীলাহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে।
#নীলসাগর_ট্রেন

Address

Saidpur, Nilphamai
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Hello Saidpur 24 news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Saidpur 24 news:

Shortcuts

Share

Nearby health & beauty businesses