Aesthetic Nation Fitness

Call Directions Website Contact the business

Aesthetic Nation Fitness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aesthetic Nation Fitness, Health & Wellness Website, Sylhet/Bangladesh, Sylhet.

I inspire individuals and transform lives through my holistic approach to fitness coaching, fostering positive lifestyle changes that empower my clients to achieve their health and wellness goals. গত ৪ বছর ধরে আমি প্রফেশনালি ১০০ জন উপরে পার্সোনাল ট্রেনিং করে তাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে পেরেছি। সেটা অনলাইন বা সরাসরি দুই ভাবেই করিয়েছি।
যারা নিজের স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলো।এর মধ্যে কেউ মোটা ছিল যাদের আমি ওজন কমিয়েছি এবং এর মধ্যে কেউ চিকন ছিল,যাদের ওজন আমি বাড়িয়েছি।
এর জন্য শুধু আমি দায়ী নই। যারা আমার সাথে করেছেন তারা আমার দিকনির্দেশনা গুলো যথাযথ পালন করেছে যার জন্য তারা খুব ভালো ফলাফল পেয়েছে।এজন্য তাদের কাছে আমিও কৃতজ্ঞ।
কেন আমার সাথে করবেন?
১।সার্টিফাইড ট্টেইনার এডভান্স ওয়ার্কআউট এবং ডায়েট ও নিউট্রিশন এর উপর।
২। ১১ বছরের অভিজ্ঞতা।
৩।৯৯ শতাংশ ভালো রিভিউ।
আমার সাথে ট্রেনিং করার প্রথম শর্ত হচ্ছে।
১।আমি যা যা বলবো তা আপনাকে যথাযথ পালন করতে হবে।
২।আমার নির্দেশনার বাইরে কোন কিছু করলে আমি আপনাকে ট্রেনিং করানো বন্ধ করে দেব।
৩।আপনি আমাকে নির্দিষ্ট সময় দিতে হবে।
৪।ট্রেনিং করার সময় অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ অনেকেই আছে যারা অর্ধেক জিম করেই আর করতে চায় না কারণ তাদের ধৈর্য ছিল না।
৫।জিম একটা সিরিয়াস বিষয় তাই আমি কখনো কাউকে রাতারাতি বডি বানিয়ে দিবো এটা আমার পহ্মে সম্ভব হলেও আমি এটা করব না যেহেতু এতে অনেক ঝুঁকি আছে।তাই একটা জিনিস মাথায় রাখতে হবে তাড়াতাড়ি বডি বানানোর চিন্তা বাদ দিতে হবে।
৬।ডেডিকেটেড হতে হবে তা না হলে আমি আপনাকে করাবো না।
৭। আপনাকে আমি দেড় ঘন্টার বেশি সময় দিতে পারবো না।
৮।অনলাইন ট্রেনিং এর হ্মেএে আপনি চাইলে যখন তখন সময় নিতে পারবেন না।
৯।ট্রেনিং চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার বা অন্য কোন কিছু করা সম্পূর্ণ নিষিদ্ধ।
১০। যেকোন বিষয়ে আমার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
আমার সাথে ট্রেনিং করার সুবিধা গুলো:
১।আপনার মাইক্রো এবং মেক্রো নিউট্রিশিনের ডায়েট চার্ট তৈরি করা আমার দায়িত্ব এবং এটা অনেকবার চেঞ্জ হতে পারে। (পার্সোনাল ট্রেনিং এর জন্য আলাদা কোন ফি নেয়া হয় না)
২।আপনি যেমন চান তেমন শরীর গঠন করা হবে।
৩।আপনি কি কি খাচ্ছেন না কি করছেন তা মনিটরিং করা হবে।
৪।আপনার জন্য একটা স্পেশাল ওয়ার্কআউট প্লান করা হবে। (পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে এই ফি আলাদা প্রযোজ্য নয়)
৫।অন্য সকল থেকে আপনার একটি আকর্ষণীয় ফিগার হবে ইনশাআল্লাহ।
পার্সোনাল ট্রেনিং এর জন্য আপনাকে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে।(এক্সট্রা কোন ফি নেই) এবং এটি শুধু এক মাসের জন্য।কন্টিনিউ করতে চাইলে আগামী মাসে একইভাবে পেমেন্ট করতে হবে।
যারা শুধু ওজন বাড়াতে, কমাতে এবং ফিট থাকতে চান তারা ডায়েট প্ল্যান নেওয়ার জন্য ইনবক্সে যোগাযোগ করুন।
**শর্ত এবং চার্জ প্রযোজ্য**

30/10/2026

কেন প্রতি সপ্তাহে বা মাসে বারবার ডায়েট বা ওয়ার্কআউট প্ল্যান পরিবর্তন করা লাগে না?

19/10/2026

তাহমিনা জীম সেন্টার নিয়ে কেন এত আলোচনা?

#তাহমিনাজীম

নাম শ্রেয়ান আজ থেকে তিন মাস আগে এসেছিলো তার ওজন কমানোর জন্য। তার তখন ওজন ছিল ৮৬ কেজি বর্তমানে ৭২ কেজি।এই খানে আসতে অনেক ...
13/10/2026

নাম শ্রেয়ান আজ থেকে তিন মাস আগে এসেছিলো তার ওজন কমানোর জন্য। তার তখন ওজন ছিল ৮৬ কেজি বর্তমানে ৭২ কেজি।এই খানে আসতে অনেক বেগ পেতে হয়েছে তাকে।তার পায়ের লিগামেন্ট ইনজুরি আছে। তাই তাকে পায়ে প্রেশার পড়ে এমন কোন ব্যায়াম করানো যেতো না।তার বাসা থেকে আমাদের জিমের দূরত্ব ৬ কিলোমিটার। আমি তাকে প্রতিদিন বললাম হেঁটে যাওয়া আসা করতে।ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যখন কোন ক্লাইন্টকে ডায়েট করাই বেশিরভাগ সময় তাদের ফ্যামিলি সাপোর্ট করে না কিন্তু তার ক্ষেত্রে ভিন্ন তাকে তার ফ্যামিলি খুব বেশি সাপোর্ট করেছে। এমন সাপোর্টিভ ফ্যামিলি থাকলে পৃথিবীতে যেকোনো অসম্ভব সম্ভব করা যায়। এখনো তার অনেক পথ বাকি আছে।

যারা অনলাইনে ট্টেনিং বা সরাসরি ট্রেনিং নিতে চান তার ইনবক্সে করবেন।

ছবি দেখে এখন বুঝে নিন কেন আপনার ওজন কমছে না। আপনি মনে করছেন একটা চিপসই তো খাইলাম। এই চিপসের মতই অনেক খাবার আছে যেগুলো দে...
11/10/2026

ছবি দেখে এখন বুঝে নিন কেন আপনার ওজন কমছে না। আপনি মনে করছেন একটা চিপসই তো খাইলাম। এই চিপসের মতই অনেক খাবার আছে যেগুলো দেখতে কম মনে হলেও আসলে ডান পাশের ছবির সমান ক্যালরি কিছু খাবার হয়ে যায়। খাবার খাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে খাবেন। তাছাড়া প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের পিছনে ক্যালরি দেয়া থাকে এটা দেখেও কেনার আগে আপনি সতর্ক হতে পারেন।

09/10/2026

রান্না না জানলে ফিট থাকা এত কঠিন কেন? | Fitness Secret

সময় নেই—এই কথাটা আমরা অনেকেই খুব সহজে বলি।“জিমে যাওয়ার সময় হয় না।” “ব্যায়াম করার সময় পাই না।” “সারাদিন কাজের মধ্যে থাকি।...
30/09/2026

সময় নেই—এই কথাটা আমরা অনেকেই খুব সহজে বলি।

“জিমে যাওয়ার সময় হয় না।” “ব্যায়াম করার সময় পাই না।” “সারাদিন কাজের মধ্যে থাকি।”

কিন্তু একটু খেয়াল করে দেখুন—রেস্টুরেন্টে বসে, চায়ের দোকানে আড্ডা দিয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে আমরা অনায়াসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিই। তখন কিন্তু সময়ের অভাব হয় না।

সত্যিটা হলো, আমরা সারাদিন কাজ আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি না। কোনো না কোনোভাবে প্রতিদিন ২–৩ ঘণ্টা সময় আমরা ঠিকই বের করি। কিন্তু সেই সময়ের একটা বড় অংশ চলে যায় এমন কিছু কাজে, যেগুলো আমাদের জীবনে তেমন কোনো মূল্য যোগ করে না।

আপনি চাইলে সকাল ৬টা–৭টার মধ্যেও জিমে আসতে পারেন। বাংলাদেশের অধিকাংশ অফিস, স্কুল বা কলেজও এত সকালে শুরু হয় না। অথচ আমরা সেই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিই।

তবে আপনি যদি রাত ২টা পর্যন্ত জেগে থাকেন, তাহলে সকাল ৬টায় ওঠা অবশ্যই কঠিন হবে। তাই শুধু জিম নয়—আপনার পুরো লাইফস্টাইলটাই পরিবর্তন করতে হবে।

এক যুগেরও বেশি সময় ধরে জিমের সঙ্গে থাকার কারণে আমি অসংখ্য মানুষকে দেখেছি—বিভিন্ন শারীরিক সমস্যা, অতিরিক্ত ওজন, দুর্বলতা এবং নানা ধরনের জীবনযাপনজনিত সমস্যা নিয়ে তারা জিমে এসেছেন।

অনেক ক্ষেত্রেই নিয়মিত ব্যায়াম, সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর লাইফস্টাইল এসব সমস্যার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।

মনে রাখবেন—

অজুহাত দিয়ে শরীর পরিবর্তন করা যায় না। অজুহাত দিয়ে স্বাস্থ্য ফিরে পাওয়া যায় না।

সময় আপনাকে কেউ আলাদা করে দেবে না।
আপনাকেই নিজের সময় তৈরি করতে হবে।

আজ থেকেই নিজের জন্য প্রতিদিন অন্তত ৩০–৬০ মিনিট সময় বের করুন। আপনার শরীর—আপনার দায়িত্ব।

28/09/2026

আমাদের একজন জীম মেম্বার এর বয়স ও উচ্চতার তুলনায় ওজন অনেক বেশি। ওজন কমানোর জন্য আমাদের জিম থেকে তাকে একটি সাধারণ, সুষম ডায়েট দেওয়া হয়েছিল।

তার আগে থেকেই হাঁটুর কিছু সমস্যা ছিল। এজন্য তাকে ঢাকায় ডাক্তার দেখাতে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার দুই পায়ের দৈর্ঘ্যে পার্থক্য রয়েছে। ডাক্তার বলেছেন, অপারেশনের জন্য তাকে ১৮ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধরলাম, এই অবস্থায় তাকে জিমে ব্যায়াম করতে নিষেধ করা হয়েছে—সেটা আমরা মেনে নিলাম।

কিন্তু প্রশ্ন হলো, তাকে ডায়েট করতে নিষেধ করার কারণটা কী?

তার ডায়েটে ছিল—
মাছ, মুরগি, ডিম, টক দই, শাকসবজি এবং অন্যান্য সাধারণ পুষ্টিকর খাবার।

এগুলো তো কোনো ওষুধ বা অস্বাভাবিক খাবার নয়। বরং একজন অতিরিক্ত ওজনের শিশুর/কিশোরের ক্ষেত্রে তার বয়স, বৃদ্ধি, পুষ্টির চাহিদা ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সঠিক খাবারের পরিমাণ ও ভারসাম্য ঠিক করা গুরুত্বপূর্ণ।

অবশ্যই শিশুর ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত শুধু দ্রুত ওজন কমানো নয়। তার স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ যেন ঠিক থাকে, সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাই এমন ক্ষেত্রে Registered Dietitian/Nutritionist বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খাবারের পরিকল্পনা করা সবচেয়ে নিরাপদ।

কিন্তু “জিম করা যাবে না” আর “স্বাভাবিক ও সুষম খাবার খাওয়া যাবে না”—এই দুটো বিষয় এক নয়।

আমার প্রশ্নটা তাই খুব সাধারণ:

একজনের শারীরিক সমস্যার কারণে যদি ব্যায়াম নিষেধ হয়, তাহলে কেন মাছ, মুরগি, ডিম, টক দই ও সবজির মতো স্বাভাবিক পুষ্টিকর খাবার নিয়ন্ত্রিতভাবে খাওয়াও নিষেধ হবে?

কারণ অতিরিক্ত ওজন নিজেও শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে—বিশেষ করে হাঁটু ও পায়ের ওপর।

তাই চিকিৎসা মানে শুধু “কী করা যাবে না” বলা নয়; বরং রোগীর বয়স, বৃদ্ধি, পুষ্টি ও শারীরিক সমস্যাকে বিবেচনা করে “কীভাবে নিরাপদে করা যাবে”—সেটার পথও দেখানো।

একজন চিকিৎসকের একটি পরামর্শ একজন মানুষের জীবনযাত্রায় অনেক বড় প্রভাব ফেলতে পারে। তাই রোগী ও পরিবারের উচিত প্রয়োজনে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়া এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের দ্বিতীয় মতামত নেওয়া।

জিঙ্কের ঘাটতি টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দিতে পারে।যারা নিয়মিত কঠোরভাবে ট্রেনিং করেন, তাদের ঘামের মাধ্যমে জিঙ্কের কিছুট...
26/09/2026

জিঙ্কের ঘাটতি টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দিতে পারে।

যারা নিয়মিত কঠোরভাবে ট্রেনিং করেন, তাদের ঘামের মাধ্যমে জিঙ্কের কিছুটা ক্ষয় হয়।

জিঙ্কের ঘাটতি হলে হতে পারে—

এনার্জি কমে যাওয়া
কর্মক্ষমতা কমে যাওয়া
রিকভারি ধীর হওয়া

তাই নিয়মিত ট্রেনিং করলে শরীরে পর্যাপ্ত জিঙ্ক নিশ্চিত করুন।

19/09/2026

কেউ বলতে পারেন এটা ট্রাইসেপের এর কোন মাসলে হিট হয়?

জীমে আসতে হলে এক্সারসাইজকরাটাকে ইনজয় করতে হবে।অনেকে এটাকে সময় নষ্ট এবং কষ্ট মনে করে যার কারনে বোশিরভাগ মানুষ জীমে ভর্তি ...
16/09/2026

জীমে আসতে হলে এক্সারসাইজকরাটাকে ইনজয় করতে হবে।

অনেকে এটাকে সময় নষ্ট এবং কষ্ট মনে করে যার কারনে বোশিরভাগ মানুষ জীমে ভর্তি হওয়ার পর টিকতে পারে না।

আপনি যেভাবে ক্রিকেট, ফুটবল ও বেডমিন্টন খেলাকে ইনজয় করেন এবং সেটাকে সময় নষ্ট করা মনে করেন না ঠিক জীমের এক্সারসাইজটাকে সেরকম ভাবতে হবে তাহলে আপনি এটাকে নেশায় পরিনত করতে পারবেন।

এই নেশাটাকে ইনজয় করতে শিখে গেলে বেনিফিট আর বেনিফিট আপনারই হবে।

Address

Sylhet/Bangladesh
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Aesthetic Nation Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aesthetic Nation Fitness:

Shortcuts

Share