Dr hye dermatologist

Call Directions Website Contact the business

Dr hye dermatologist Professor of Dermatology as well as Deputy Director (Finance) in JRRMC For appointment pl call
01712 291 887 from 9:30 pm to 9:00pm.

দয়াময় আল্লাহ ভেঙ্গে যাওয়া জিনিসকে  সুন্দরভাবে ব্যবহার করেন......…………………………………………………………………….. ভাঙ্গা মেঘ :আকাশে  মেঘ য...
27/10/2026

দয়াময় আল্লাহ ভেঙ্গে যাওয়া জিনিসকে সুন্দরভাবে ব্যবহার করেন......
……………………………………………………………………..

ভাঙ্গা মেঘ :আকাশে মেঘ যখন ভেঙ্গে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, তখনই বৃষ্টি বর্ষিত হয়।

ভাঙা মাটি : শক্ত মাটি লাঙ্গল দিয়ে ভেঙ্গে ভেঙ্গে যখন মিহি টুকরোয় পরিণত করা হয়, তখন সেটা বীজ বোনার জন্য প্রস্তুত হয়ে যায়।

ভাঙা বীজ : বীজের শক্ত খোসা যখন ভেঙ্গে যায়, তখন নতুন উদ্ভিদের জীবন শুরু হয় ।

সুতরাং, যখন
রোগ -শোক আসে
দুঃখ আসে
কষ্ট আসে
অর্থহানি আসে
বিপদ যখন অন্ধকার হয়ে জীবনের উপর নেমে আসে –
আর আপনি অনুভব করেন, আপনি শারীরিক মানসিকভাবে ভেঙে পড়েছেন,

তখন নিশ্চিন্ত থাকুন,

নিশ্চয়ই মহান আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য ব্যবহার করার পরিকল্পনা করছেন।

সবাই ভাল থাকুন।।

ঘামে দুর্গন্ধ ...............গরমের সাথে ঘামের একটা সম্পর্ক আছে। গরম পড়তেই প্রচণ্ড ঘাম হচ্ছে? সেই ঘাম নিয়ে অফিস ঢুকতেই স...
19/10/2026

ঘামে দুর্গন্ধ ...............
গরমের সাথে ঘামের একটা সম্পর্ক আছে। গরম পড়তেই প্রচণ্ড ঘাম হচ্ছে? সেই ঘাম নিয়ে অফিস ঢুকতেই সকলের নাকে বিকট দুর্গন্ধ যাচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
এই পরিস্থিতিতে কীভাবে কমাবেন রোজকার এই সমস্যা?

ত্বকের ঘর্মগ্রন্থি থেকে ঘামের সৃষ্টি হয়। আবার ত্বকে বাস করে এক ধরনের ব্যাকটেরিয়া। এ দুটো মিলে তৈরি হয় ঘামের দুর্গন্ধ। প্রতিটি মানুষের ঘাম এর ধরন এবং ব্যাকটেরিয়ার ঘনত্ব সম্পূর্ণ আলাদা। তাই মানুষের শরীরের গন্ধ ও আলাদা আলাদা । কারো কারো শরীরে এমনিতেই বিকট গন্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়।
এ সমস্যাটি ব্যক্তিগতভাবে বেশ অস্বস্তিকর এবং সামাজিকভাবে ও অনেক বিড়ম্বনার কারণ হয়ে থাকে।
এ থেকে মুক্তির জন্য কিছু সহজ টিপস এখানে দেওয়া হলো :

* ঘামের দুর্গন্ধ কমানোর জন্য দরকার ভালো করে গোসল করা। এতে ঘর্মগ্রন্থিগুলির উপর বাসা বেঁধে থাকা ব্যাকটিরিয়ার সংখ্যা কমে। এতে গায়ের দুর্গন্ধের অনেকটা অবসান হয় ।

* ভালো মানের একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ বা সাবান ব্যবহার করা উচিত ।আগেই উল্লেখ করা হয়েছে ঘর্মাক্ত ত্বকে কিছু জীবাণুর সংক্রমণ ঘটে। এতে গায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। সাবান সংক্রমণের পরিমাণ কমাতে সাহায্য করে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ধরনের Antibacterial Soap ব্যবহার করতে পারেন।

*** ভালো করে গোসল করার মতোই দরকার, ভালো করে গা মোছা। গায়ে পানি জমে থাকলে, সেগুলিও পরে গায়ের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটিরিয়া জন্মাতে সাহায্য করে। তাই গোসলের পরে গা শুকিয়ে নিন।

**** শুধু ডিওডোরেন্ট নয়, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে Antiperspirants ব্যবহার করুন। ডিওডোরেন্ট এর কাজ হচ্ছে গায়ের দুর্গন্ধ কে ঢেকে রাখা, কিন্তু অ্যান্টিপারস্পিরেন্ট এর কাজ হচ্ছে ঘামের পরিমাণ কমিয়ে নিয়ে আসা। তাই অ্যান্টিপারস্পিরেন্ট গায়ের দুর্গন্ধ এড়াতে বেশ ভালো কাজ দেয়।

সবসময় পা ঠান্ডা আর অবশ লাগে? কী কী কারণে হতে পারে?শীতকালে পা ঠান্ডা লাগা স্বাভাবিক। কিন্তু গরমকালেও যদি বারবার পা ঠান্ডা...
17/10/2026

সবসময় পা ঠান্ডা আর অবশ লাগে? কী কী কারণে হতে পারে?

শীতকালে পা ঠান্ডা লাগা স্বাভাবিক। কিন্তু গরমকালেও যদি বারবার পা ঠান্ডা থাকে, ঝিনঝিন করে বা অবশ লাগে, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। অনেক সময় এটি শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনও রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। আমাদের শরীরের প্রতিটি অংশে রক্ত ঠিকমতো পৌঁছনো খুবই জরুরি। কোনও কারণে পায়ের দিকে রক্ত চলাচল কমে গেলে পা ঠান্ডা লাগতে পারে। আবার স্নায়ুর সমস্যা থাকলেও পায়ে অবশভাব বা ঝিনঝিন অনুভূতি হতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলেও এমন হতে পারে। তবে সমস্যা যদি বারবার হয়, তাহলে পরীক্ষা করানো দরকার।

কেন পা ঠান্ডা বা অবশ লাগে?

# ডায়াবেটিস: ডায়াবেটিস দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ুর ক্ষতি হতে পারে। একে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। এর ফলে পায়ে ঝিনঝিন ভাব, অবশ অনুভূতি, জ্বালাপোড়া বা ব্যথা হতে পারে। অনেক সময় পায়ের ক্ষতও সহজে টের পাওয়া যায় না।
# রক্ত চলাচলের সমস্যা: যদি পায়ের রক্তনালি সরু হয়ে যায় বা রক্ত চলাচলে বাধা তৈরি হয়, তাহলে পায়ে পর্যাপ্ত রক্ত পৌঁছয় না। ফলে পা ঠান্ডা হয়ে যায়। হাঁটার সময় পায়ে ব্যথা, পায়ের ত্বকের রং বদলে যাওয়া বা ক্ষত শুকাতে দেরি হওয়াও এই সমস্যার লক্ষণ হতে পারে।
# থাইরয়েডের সমস্যা: থাইরয়েড হরমোন কমে গেলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। ফলে সব সময় ঠান্ডা লাগা, ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
# ভিটামিন বি১২-এর ঘাটতি: ভিটামিন বি১২ স্নায়ুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাব হলে পায়ে ঝিনঝিনি, অবশ ভাব, দুর্বলতা এবং ভারসাম্য বজায় রাখতে সমস্যা হতে পারে।
# রেনডস সিনড্রোম: এই সমস্যায় ঠান্ডা পরিবেশ বা মানসিক চাপের কারণে হাত ও পায়ের আঙুলে রক্ত চলাচল সাময়িকভাবে কমে যায়। ফলে আঙুল সাদা, নীলচে বা বেগুনি হয়ে যেতে পারে এবং অবশ লাগতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন? নিচের লক্ষণগুলির কোনওটি থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। যেমন- পা সব সময় ঠান্ডা থাকে, বারবার অবশ বা ঝিনঝিন লাগে, হাঁটার সময় পায়ে ব্যথা হয়, পায়ের ক্ষত সহজে শুকোয় না, পায়ের ত্বকের রং বদলে যায়, পায়ে অনুভূতি কমে যায়।
কীভাবে এই সমস্যা এড়াবেন? সুস্থ থাকতে প্রতিদিন কিছুটা হাঁটাচলা বা ব্যায়াম করুন। ধূমপান এড়িয়ে চলুন, কারণ এটি রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। পুষ্টিকর খাবার খান এবং শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি আছে কিনা, তা প্রয়োজন হলে পরীক্ষা করান। রাতে ঘুমানোর আগে পায়ে ভালো কোন মোয়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ মেসেজ করে নিন। এছাড়া সব সময় পরিষ্কার ও আরামদায়ক জুতো পরুন।

স্বাস্থ্য তথ্য ----------আগ্রাসী মাইক্রোপ্লাস্টিক:  বাঁচার উপায় কি? ..........…...........................................
13/10/2026

স্বাস্থ্য তথ্য
----------

আগ্রাসী মাইক্রোপ্লাস্টিক: বাঁচার উপায় কি? ..........…..............................................

প্লাস্টিক প্রাকৃতিকভাবে পচনশীল নয়। এটি পরিবেশে শত শত, এমনকি হাজার হাজার বছর টিকে থাকতে পারে। এই প্লাস্টিক ধীরে ধীরে ভেঙে আরও ছোট ছোট কণায় পরিণত হয়।পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে বলে মাইক্রোপ্লাস্টিক। নিজেদের অজান্তে প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি মাইক্রোপ্লাস্টিক। বৈজ্ঞানিক সমীক্ষা বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫ গ্রাম প্লাস্টিক কণা প্রবেশ করছে। বাতাস, পানি কিংবা প্রিয় খাবার—কোনোটিই আজ এই অদৃশ্য বিষ থেকে মুক্ত নয়। বর্তমান যুগে মানব সভ্যতার জন্য মাইক্রো প্লাস্টিক এক বিরাট বিপদ হয়ে আবিভূত হয়েছে।
এ থেকে বাঁচা এখন বিরাট চ্যালেঞ্জ।

# কীভাবে মানবদেহে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক?
মূলত তিনটি প্রধান উপায়ে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে।
১. খাদ্য ও পানীয়ের মাধ্যমে: বোতলজাত পানি, প্রক্রিয়াজাত খাবার, সামুদ্রিক ও প্রাকৃতিক জলাশয়ের মাছ, প্রক্রিয়াজাত লবণ, এমনকি টি-ব্যাগেও মিলছে এই কণা। প্লাস্টিক বা ওয়ান-টাইম পাত্রে গরম খাবার ও পানীয় রাখলে প্লাস্টিকের ক্ষতিকর রাসায়নিক গলে সরাসরি খাবারে মিশে যায়।
২. শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে: কৃত্রিম বা সিন্থেটিক তন্তুর পোশাক, ঘরের কার্পেট, আসবাবের ধুলা এবং যানবাহনের টায়ার ক্ষয়প্রাপ্ত হয়ে বাতাসে মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে সহজে যা ফুসফুসে পৌঁছে যায়।
৩. ত্বক ও প্রসাধন: ফেসওয়াশ, স্ক্রাব ও টুথপেস্টে ব্যবহৃত ‘মাইক্রোবিডস’ এবং সিন্থেটিক কাপড়ের ঘর্ষণে ত্বকের সূক্ষ্ম ছিদ্র দিয়েও এসব কণা শরীরে প্রবেশ করতে পারে।

# যেসব অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে
পরিপাকতন্ত্র: প্লাস্টিকের কণাগুলো পেটে জমা হয়ে ভেতরে ঘা বা প্রদাহ সৃষ্টি করে। আমাদের পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যা খাবার হজম এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। প্লাস্টিকের কণা এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। ফলে হজমশক্তি কমে যায়, সহজে অসুস্থ হয়ে পড়ে শরীর।
শ্বাসতন্ত্র: শ্বাসনালিতে জ্বালাপোড়া এবং প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি করে। ফলে কাশি, হাঁচি, বুকে বাঁশির মতো শব্দ (হুইজিং), শ্বাসকষ্ট ও অ্যাজমা বা সিওপিডির মতো দীর্ঘমেয়াদি রোগ বৃদ্ধি পায়।
দীর্ঘদিন ধরে প্লাস্টিকের কণাগুলো ফুসফুসে জমা হতে থাকলে টিস্যুতে স্থায়ী ক্ষত তৈরি হয়, যা পালমোনারি ফাইব্রোসিসের প্রধান কারণ।
হরমোনের ভারসাম্যহীনতা: প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত ‘বিসফেনল-এ’ ও ‘থ্যালেটস’-এর মতো উপাদান মানবদেহের এন্ডোক্রাইন সিস্টেমে সরাসরি ব্যাঘাত সৃষ্টি করে।
প্রজননক্ষমতায় প্রভাব: মাইক্রোপ্লাস্টিক নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটি পুরুষের শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কমায় এবং নারীদের ক্ষেত্রে ডিম্বাণুর কার্যকারিতা ব্যাহত করে গর্ভধারণে জটিলতা তৈরি করে।
হৃৎস্বাস্থ্য ও স্ট্রোকের ঝুঁকি:গবেষণায় দেখা গেছে, যেসব রোগীর রক্তনালিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ছিল, তাঁদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ও আকস্মিক মৃত্যুর ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি।
ক্যানসার: ক্ষুদ্র কণাগুলো কোষে প্রবেশ করে কোষের গঠন ক্ষতিগ্রস্ত করে এবং ডিএনএ ভাঙনের কারণ হয়। ফলে পরিপাকতন্ত্র, ফুসফুস ও থাইরয়েডের মতো অঙ্গে ক্যানসার সৃষ্টির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

# এ থেকে বাঁচার উপায় কি?
পরিবেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মাইক্রোপ্লাস্টিক শতভাগ দূর করা অসম্ভব। তবে কিছু সতর্কতামূলক অভ্যাসের মাধ্যমে শরীরকে কম ঝুঁকিতে রাখা সম্ভব।
প্লাস্টিকপাত্র বর্জন: বোতলজাত পানির বদলে কাচ, স্টেইনলেস স্টিল বা সিরামিকের পাত্রে পানি ও খাবার সংরক্ষণের অভ্যাস করুন। প্লাস্টিকের পাত্রে খাবার না খাওয়া, ফ্রিজে খাবার রাখতেও আইসক্রিমের বাটি বা প্লাস্টিকের বক্স ব্যবহার এড়িয়ে চলুন।
মাইক্রোওয়েভে প্লাস্টিক নিষিদ্ধ: ওভেনে কখনো প্লাস্টিকের পাত্র বা র‍্যাপিং পেপার ব্যবহার করবেন না। উচ্চ তাপে প্লাস্টিকের প্লাস্টিসাইজার ও কণা দ্রুত খাদ্যে ছড়িয়ে পড়ে।
প্রাকৃতিক তন্তুর পোশাক: সুতি, লিনেন বা পাটের পোশাক ব্যবহারে অভ্যস্ত হন। পলিয়েস্টার বা নাইলনের মতো সিন্থেটিক কাপড়ের পোশাক পরিহার করাই ভালো।
ঘর পরিচ্ছন্ন রাখা: ঘরের সিন্থেটিক কার্পেট এড়িয়ে চলুন। বাতাসের ভাসমান কণা কমাতে নিয়মিত ভেজা কাপড়ে ঘর মুছুন কিংবা ভ্যাকিউম করুন।
প্রাকৃতিক খাদ্যাভ্যাস: অতিরিক্ত প্রক্রিয়াজাত ও প্লাস্টিক মোড়কজাত খাবার এড়িয়ে তাজা ফলমূল ও শাকসবজি খান। টি-ব্যাগের বদলে ঐতিহ্যবাহী উপায়ে পাতা চা ফুটিয়ে পান করা নিরাপদ।
আধুনিক বিশ্বে মাইক্রোপ্লাস্টিক স্বাস্থ্যের জন্য এক বিরাট ঝুঁকি।প্রতিদিনই আমরা এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন এবং প্লাস্টিক এবং প্লাস্টিক জাত দ্রব্যের ব্যবহার কমাতে আজই উদ্যোগ নিন।

।।।।।।অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাই।। ১২।১০।২০২৬।।।।।।।।।।

স্বাস্থ্য তথ্য --------অ্যাজোস্পারমিয়া থাকলে কি বাবা হওয়া সম্ভব? ….………………………………………………………………………………………… বীর্যের  মধ্যে কোন...
10/10/2026

স্বাস্থ্য তথ্য
--------
অ্যাজোস্পারমিয়া থাকলে কি বাবা হওয়া সম্ভব?
….…………………………………………………………………………………………
বীর্যের মধ্যে কোন শুক্রাণু না থাকার নামই অ্যাজোস্পারমিয়া পুরুষ বন্ধ্যত্বের বড় কারণই হলো অ্যাজোস্পারমিয়া।
পুরুষ বন্ধ্যত্বের রোগীদের সবচেয়ে দামি প্রশ্ন হচ্ছে, অ্যাজোস্পারমিয়া থাকা পুরুষ কি বাবা হতে পারবেন?
এর উত্তর হলো কিছু ক্ষেত্রে তা সম্ভব। অ্যাজোস্পারমিয়া দুই ধরনের। একটি হলো বন্ধনালী (obstructive) অ্যাজোস্পারমিয়া, আরেকটি অবন্ধনালী (nonobstructive) অ্যাজোস্পারমিয়া।

# বন্ধনালী অ্যাজোস্পারমিয়া
এর মানে পুরুষের অণ্ডকোষে শুক্রাণু তৈরি হচ্ছে। কিন্তু যে পথ দিয়ে শুক্রাণুগুলো বীর্যে পৌঁছায়, সেই পথে কোনো বাধা রয়েছে বা পথটি কোনো কারণে বন্ধ রয়েছে। গনোরিয়া বা অন্য অনেক যৌন সংক্রমণে অন্ডকোষের সাথে মূত্রনালীর সংযোগ নালিগুলো গ্ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে চিকিৎসায় সুফল মেলে। অণ্ডকোষ থেকে বিশেষ পদ্ধতির মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করে আইভিএফ বা ইকসি পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মের চেষ্টা করা সম্ভব।
# অবন্ধনালী অ্যাজোস্পারমিয়া
এ ক্ষেত্রে অন্ডকোষের শুক্রাণু তৈরীর কোষগুলো শুক্রাণু তৈরিতে অক্ষম থাকে অথবা শুক্রাণ তৈরি হলেও পরিণত, সুগঠিত, স্বাভাবিক সচল শুক্রাণু তৈরি হয় না। এসব ক্ষেত্রে অনেক সময় আইভিএফ বা টেস্টটিউব পদ্ধতিতেও সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় না। কারণ, আইভিএফে যেতে হলেও স্বামীর সুস্থ স্বাভাবিক শুক্রাণুর প্রয়োজন।

# চিকিৎসা
অ্যাজোস্পারমিয়ার ক্ষেত্রে কোনো ওষুধ দিয়ে শুক্রাণু তৈরি সম্ভব হয় না। এ ক্ষেত্রে ইকসি বা আইভিএফ( যা সাধারণ মানুষ টেস্টটিউব বলে চিনেন) এখন ক্ষেত্রবিশেষে কার্যকরী চিকিৎসা।
কিভাবে এ চিকিৎসা করা হয়?
সাময়িকভাবে অন্ডথলির এলাকা অচেতন করে অণ্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। অন্যদিকে এর আগে থেকেই ১০-১২ দিন ইনজেকশন দিয়ে স্ত্রীর ডিম্বাণুও পরিপক্ব করা হয়। স্ত্রীকেও সাময়িকভাবে অচেতন করে ডিম্বাণুগুলো আইভিএফ ল্যাবরেটরিতে সংগ্রহে রাখা হয়। এরপর একটি বিশেষ যন্ত্রের সাহায্যে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুটাকে প্রবেশ করানো হয় এবং কিছুদিন পর এ থেকে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণটি পরবর্তীকালে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।
অ্যাজোস্পারমিয়ার ক্ষেত্রে অনেক সময় সাফল্যের হার ২৫ থেকে ৩০ শতাংশের বেশি নয়। তবে স্ত্রীর বয়স কম হলে আর ২–৩ বার ট্রান্সফার করার মতো ভ্রূণ পাওয়া গেলে সাফল্যের হার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।
বন্ধ্যত্বের চিকিৎসায় সবসময় কিছু কুসংস্কার, কিছু হতাশা, মানুষকে বিপর্যস্ত করে ফেলে। যারা ধৈর্য নিয়ে চিকিৎসকের পরামর্শ মত সময় ব্যয় করতে পারেন, তাদের ক্ষেত্রে সাফল্যের হার বেশি।
আত্মবিশ্বাসী থাকুন, ভালো কোন ফার্টিলিটি সেন্টারে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন ।

পুরুষের বন্ধ্যাত্ব :দ্বিতীয় পর্ব ..................................... # কীভাবে বন্ধ্যাত্ব রোগ নির্ণয় করা হয়--সঠিক চি...
07/10/2026

পুরুষের বন্ধ্যাত্ব :দ্বিতীয় পর্ব .....................................

# কীভাবে বন্ধ্যাত্ব রোগ নির্ণয় করা হয়--

সঠিক চিকিৎসার জন্য কারণ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়—

বীর্য পরীক্ষা

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর মাধ্যমে শুক্রাণুর সংখ্যা, গতি, আকার ও গুণগত মান মূল্যায়ন করা হয়।

রক্ত পরীক্ষা

বিভিন্ন হরমোনের মাত্রা নির্ণয় করা হয়। এতে হরমোনজনিত সমস্যা শনাক্ত করা সম্ভব হয়।

আলট্রাসনোগ্রাফি

ভেরিকোসিল বা অন্যান্য শারীরিক ত্রুটি আছে কি না, তা দেখার জন্য আলট্রাসনোগ্রাফি করা হয়ে থাকে।

জিনগত পরীক্ষা

বিশেষ ক্ষেত্রে জিনগত কারণ সন্দেহ হলে এ পরীক্ষা করা হয়।

# পুরুষের বন্ধ্যত্বের চিকিৎসা

পুরুষের বন্ধ্যত্ব নিয়ে অনেক ধরনের কুসংস্কার রয়েছে। মানে কি মনে করেন এ রোগের তেমন কোন চিকিৎসা নেই। তবে সুখবর হলো, বর্তমানে পুরুষ বন্ধ্যত্বের অনেক ক্ষেত্রেই কার্যকর চিকিৎসা সম্ভব।

অনেক সময় শুধু জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমেই উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—ধূমপান ত্যাগ, মাদক ও অতিরিক্ত অ্যালকোহল পরিহার, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো।

হরমোনজনিত সমস্যা বা কিছু সংক্রমণের ক্ষেত্রে ওষুধ কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা যাবে না।

ভেরিকোসিল বা শুক্রাণু পরিবহনের পথে বাধা থাকলে অস্ত্রোপচারের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।

যেসব ক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব হয় না, সেখানে আধুনিক প্রজননপ্রযুক্তি ব্যবহৃত হয়: ১.আইইউআই: প্রস্তুতি শেষে শুক্রাণু সরাসরি জরায়ুতে প্রবেশ করানো হয়। ২.ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ): ল্যাবরেটরিতে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়। ৩.ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন: একটি শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করানো হয়। গুরুতর পুরুষ বন্ধ্যত্বের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।

# কখন চিকিৎসক দেখাবেন?

পুরুষের বন্ধ্যত্বে নিচের পরিস্থিতিতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

এক বছর নিয়মিত অসুরক্ষিত যৌন সম্পর্কের পরও সন্তান না হলে।

অণ্ডকোষে ব্যথা বা ফোলা ভাব থাকলে।

যৌনক্ষমতায় সমস্যা দেখা দিলে।

পূর্বে অণ্ডকোষে আঘাত বা অস্ত্রোপচারের ইতিহাস থাকলে।

ক্যানসারের চিকিৎসা গ্রহণ করে থাকলে।

# সচেতন হোন

পুরুষ বন্ধ্যত্ব কোনো লজ্জার বিষয় নয়। এটি পুরুষত্বের ঘাটতিরও প্রমাণ নয়। এটি একটি স্বাস্থ্য সমস্যা, অধিকাংশ ক্ষেত্রেই যার চিকিৎসা সম্ভব। সন্তান না হলে শুধু নারীর পরীক্ষা নয়, স্বামী-স্ত্রী দুজনকেই একসঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।

সামাজিক কুসংস্কার ও ভুল ধারণা দূর করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পীর ফকির, তাবিজ, টোটকা ইত্যাদি অবৈজ্ঞানিক চিকিৎসা থেকে দূরে থাকুন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে আজ অসংখ্য দম্পতি সফলভাবে সন্তান লাভ করছেন।

পুরুষের বন্ধ্যত্ব ; প্রথম পর্ব ……………………………………………………..সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ সময় আমাদের সমাজ নারীকেই দোষারোপ করে।...
05/10/2026

পুরুষের বন্ধ্যত্ব ; প্রথম পর্ব

……………………………………………………..

সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ সময় আমাদের সমাজ নারীকেই দোষারোপ করে। অথচ বিশ্বজুড়ে প্রজনন সমস্যায় ভোগা দম্পতিদের প্রায় অর্ধেক ক্ষেত্রেই পুরুষের কোনো না কোনো সমস্যা দায়ী থাকে। বাস্তবে বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান হতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

# কখন পুরুষের এ সমস্যাকে বন্ধ্যত্ব বলবেন

কোনো দম্পতি যদি নিয়মিত যৌন সম্পর্কের পরও এক বছরের মধ্যে সন্তান ধারণে ব্যর্থ হন, তখন তাকে বন্ধ্যত্ব বলা হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা, গঠন বা চলাচলের ত্রুটির কারণে গর্ভধারণে সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় যৌনসক্ষমতা স্বাভাবিক থাকলেও পুরুষ বন্ধ্যত্বে আক্রান্ত হতে পারেন।

# পুরুষের বন্ধ্যত্বের প্রধান কারণগুলো হলো—

শুক্রাণুর সংখ্যা কম হওয়া

পুরুষ বন্ধ্যত্বের সবচেয়ে সাধারণ কারণ হলো, শুক্রাণুর সংখ্যা কম থাকা। একে বলে ওলিগোস্পারমিয়া। স্বাভাবিকের তুলনায় কম শুক্রাণু উৎপন্ন হলে ডিম্বাণুকে নিষিক্ত করার সম্ভাবনা কমে যায়।

শুক্রাণুর গুণগত মানের সমস্যা

শুধু সংখ্যা নয়, শুক্রাণুর গঠন ও গতিশীলতাও গুরুত্বপূর্ণ। শুক্রাণু যদি দুর্বল হয় বা সঠিকভাবে চলাচল করতে না পারে, তবে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়।

ভেরিকোসিল

অণ্ডকোষের শিরা ফুলে যাওয়াকে বলে ভেরিকোসিল। এটি অণ্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে শুক্রাণু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি পুরুষ বন্ধ্যত্বের সাধারণ ও চিকিৎসাযোগ্য কারণ।

হরমোনজনিত সমস্যা

টেস্টোস্টেরনসহ বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতা শুক্রাণুর উৎপাদন কমিয়ে দিতে পারে। পিটুইটারি গ্রন্থি বা থাইরয়েডের সমস্যাও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

সংক্রমণ

মাম্পস, যৌনবাহিত রোগ, প্রোস্টেটের সংক্রমণ বা অন্যান্য প্রদাহজনিত রোগ অণ্ডকোষের শুক্রাণু উৎপাদন ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে পুরুষের বন্ধ্যত্ব দেখা দিতে পারে।

জিনগত সমস্যা

কিছু পুরুষ জন্মগতভাবে প্রজনন অঙ্গের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেন। আবার কিছু জিনগত রোগ শুক্রাণু উৎপাদন বাধাগ্রস্ত করতে পারে।

জীবনযাত্রাজনিত সমস্যা

আধুনিক জীবনযাত্রার অনেক অভ্যাস পুরুষের প্রজননক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যেমন: ধূমপান, অতিরিক্ত মদ্যপান, মাদকাসক্তি, স্থূলতা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অনিদ্রা, শারীরিক পরিশ্রমের অভাব।

পরিবেশগত কারণ

কীটনাশক, ভারী ধাতু, শিল্পকারখানার রাসায়নিক পদার্থ বা অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে শুক্রাণুর মান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যেসব পুরুষ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের বন্ধ্যত্বের ঝুঁকি থাকতে পারে।

# পুরুষের বন্ধ্যত্বের লক্ষণ কী

পুরুষের যৌন ইচ্ছা কমে যাওয়া বন্ধ্যত্বের একটি লক্ষণ

সমস্যা হলো, অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ্যত্বের কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। সাধারণত সন্তানধারণে ব্যর্থ হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি ধরা পড়ে। তবে কিছু ক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা যেতে পারে—

যৌন ইচ্ছা কমে যাওয়া, ইরেকশনের সমস্যা, বীর্যপাতের সমস্যা, অণ্ডকোষে ব্যথা বা ফোলা ভাব, শরীরে হরমোনজনিত পরিবর্তন, মুখ বা শরীরের লোম কমে যাওয়া।

04/10/2026

Dry pond in saskatoon, Canada.

টেস্টোস্টেরন হরমোন কমে গেলে পুরুষের জীবনে  কী হতে পারে? একজন পুরুষের পুরুষালি বৈশিষ্ট্য গঠনে টেস্টোস্টেরনের কোনো বিকল্প ...
29/09/2026

টেস্টোস্টেরন হরমোন কমে গেলে পুরুষের জীবনে কী হতে পারে?

একজন পুরুষের পুরুষালি বৈশিষ্ট্য গঠনে টেস্টোস্টেরনের কোনো বিকল্প নেই। এই হরমোন শুধু দাম্পত্য জীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয়; বরং শারীরিক ও মানসিক সুস্থতার জন্যও এর স্বাভাবিক মাত্রা বজায় থাকা জরুরি। বর্তমানে টেস্টোস্টেরন হরমোন নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণায় লক্ষ করেছেন যে, এ হরমোনের মাত্রা অতীতের তুলনায় বর্তমানে আস্তে আস্তে কমে যাচ্ছে। কি কারনে কমছে, সেটা নিয়েও গবেষণা হচ্ছে।

টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, এটা জানার সবার জন্যই প্রয়োজন।

টেস্টোস্টেরন কমে গেলে অস্বাভাবিক ক্লান্তি লাগতে পারে। শারীরিক শক্তি অস্বাভাবিকভাবে কমে গেছে বলে মনে হতে পারে। এ রকম হলে নিজের ঘুম, সুষম খাবার ও মানসিক প্রশান্তি নিশ্চিত করুন। তারপরও উপসর্গ রয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

পেশির পুরুত্ব কমে যেতে পারে। পেশির শক্তিও কমে যেতে পারে।

হাড়ও দুর্বল হয়ে যেতে পারে। জমতে পারে মেদ। শরীরের বিভিন্ন জায়গার লোম পড়ে যেতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। রাতে অস্থির লাগতে পারে।

দেখা দিতে পারে বিষণ্নতা। যা কিছু ভালো লাগত, তার কিছুই ভালো না লাগা বিষণ্নতার উপসর্গ। টেস্টোস্টেরনের অভাবে দাম্পত্য জীবনে স্বাভাবিক আগ্রহ হারাতে পারেন একজন পুরুষ। দৈনন্দিন কাজকর্মে মনোযোগ দিতে সমস্যায় পড়তে পারেন তিনি। হতে পারে স্মৃতিভ্রম।

কেন কমে এই হরমোন?

বয়সের সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবেই কিছুটা কমবে। তবে জীবনধারা স্বাস্থ্যকর রাখতে পারলে অবশ্য খুব সহজেই এ হরমোনের মাত্রা অনেক বেশি কমে যায় না। অবশ্য কিছু রোগের কারণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে।

স্থূলতা ও ডায়াবেটিস টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম কারণ। শুক্রাশয়ে আঘাত লাগলে বা জীবাণুর সংক্রমণ হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। আর হরমোনটি মস্তিষ্কের যে অংশ দিয়ে নিয়ন্ত্রিত হয় (হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্থি), সেখানে টিউমার, প্রদাহ বা কোনো সংক্রমণের প্রভাব পড়ার কারণেও টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে।

কিভাবে হরমোনের মাত্রা সঠিক রেখে সুস্থ জীবনযাপন করবেন :

একজন সুস্থ পুরুষের টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। বিশেষ করে ওজন তোলার মতো শক্তিভিত্তিক ব্যায়াম উপকারী। পাশাপাশি গড়ে তুলতে হবে সুষম খাদ্যাভ্যাস। অতিরিক্ত খাওয়া কিংবা অত্যন্ত কম খাওয়ার অভ্যাস—দুটিই ক্ষতিকর।

মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করা প্রয়োজন আর পর্যাপ্ত ও মানসম্মত ঘুম নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিসফেনল-এ ও প্যারাবেনের মতো ক্ষতিকর রাসায়নিকের প্রভাব থেকে দূরে থাকতে হবে। প্লাস্টিক পণ্য ব্যবহারের সময় এ বিষয়গুলো খেয়াল রাখুন।

মনে রাখতে হবে, অনেক প্রসাধনসামগ্রীতেও প্যারাবেন থাকতে পারে। এ ছাড়া মদ্যপান টেস্টোস্টেরনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যদি টেস্টোস্টেরন কমে যাওয়ার উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

🎇জীবনের এই তিনটি ধাপে দুঃখ করবেন না:………………………………………………🎇প্রথম ক্যাম্প: ৫৮ থেকে ৬৫ বছরকর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান।আ...
23/09/2026

🎇জীবনের এই তিনটি ধাপে দুঃখ করবেন না:

………………………………………………

🎇প্রথম ক্যাম্প: ৫৮ থেকে ৬৫ বছর

কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান।

আপনার ক্যারিয়ারে যত সফল বা ক্ষমতাবানই হোন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে।

তাই পুরোনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না।

🎇দ্বিতীয় ক্যাম্প: ৬৫ থেকে ৭২ বছর

এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়।

বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করবে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে।

"আমি আগে ছিলাম..." বা "আমার এক সময় ছিল..." এই কথাগুলি বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করবে না। এতে দুঃখ করবেন না।

🎇তৃতীয় ক্যাম্প: ৭২ থেকে ৭৭ বছর

এই পর্যায়ে, পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়।

আপনার সন্তান-সন্ততি বা নাতি-নাতনি যতই থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গীর সাথে বা একাই থাকবেন।

যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন।

তারা কম দেখা করার জন্য তাদের দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত।

🎇এবং ৭৭-এর পর থেকে,

পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায়।

এই সময়ে মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের শেষ ধাপ, এবং সবাই একদিন এই পথেই যাবে।

তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে আনন্দে পূর্ণ করে তুলুন।

আপনার যা ভালো লাগে তা খান,

পান করুন, খেলুন, এবং যা ইচ্ছে তাই করুন।

সুখে থাকুন, আনন্দে জীবন কাটান।



সবসময় সুখে থাকুন। 🙏

Address

22, Stadium Market(1st Floor)
Sylhet
3100

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+8801711737043

Alerts

Be the first to know and let us send you an email when Dr hye dermatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr hye dermatologist:

Shortcuts

Share

Nearby health & beauty businesses