Good Health and Family Wellbeing.

  • Home
  • Good Health and Family Wellbeing.
Call Directions Contact the business

Good Health and Family Wellbeing. Family Planning Department is responsible for implementing the FP-MCH Program throughout the country.

The page 'Family Planning for happy families' is controlled by Iftekhar Ahmed Chowdhury, Feni.It is about family planning, maternal and child health and adolescent health related matters. Bangladesh Ministry of Health and Family Welfare and Family Planning Directorate are responsible for formulating and executing policies and overall administrative guidance. The present Family planning services to Ensure safe motherhood including Emergency Obstetrics Care (EOC) services with provision of Skilled Birth Attendants (SBA), Increase male involvement in reproductive health especially in Family Planning, Increase acceptance of FP methods among low parity couples, Prevention of RTIs/STIs & HIV/AIDS etc. We are running our services from house to house at root level to national level. Around fifty thousand service providers and officials are doing their job to ensure FP-MCH needs of their clients. Family Planning Program has made remarkable progress over the last forty years due to continuous political commitment, innovative program approach, government and non-government collaboration, strong IEC program, method-mix cafeteria approach and commitment of the field-level functionaries. Our present vision is to achieve SDG goals and also HPNSP projection with our utmost efforts and with the support of all sorts of people of the society. We need support from all corners of the society other government, non-government organization. You may get any time FP-MCH supports by make a phone call to 16767 (Call centre number)

Directorate General of Family Planning
6 Kawran Bazar, Dhaka-1215, Bangladesh
Phone: +(88 02) 9119568, 9119463, 9119572, 9142642, 9135858
Fax: +(88 02) 9124523

21/07/2026

রক্তে প্লাটিলেট বৃদ্ধি করতে কী কী খাবেন

প্লাটিলেট হলো রক্তের কোষ, যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। একজন সুস্থ মানুষের প্রতি ১০০ মিলিমিটার রক্তে প্লাটিলেটের মাত্রা দেড় থেকে চার লাখ থাকা উচিত। প্লাটিলেটের ওপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা। আর তাই শরীরে প্লাটিলেটের অভাব হলে সহজে ক্লান্ত হয়ে যেতে পারেন। খুব সহজে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত ভিটামিন বি১২ খেলে শরীরে প্লাটিলেটের পরিমাণ বাড়ে। যেকোনো আমিষ খাবারেই এই ভিটামিন বি১২ প্রচুর পরিমাণে থাকে।

ডেঙ্গুর কারণে এই প্লাটিলেটের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তনের মাধ্যমে এই প্লাটিলেটের মাত্রা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছু খাবারের বিশেষ ভূমিকা আছে।

পেঁপে এবং পেঁপের পাতা—প্লাটিলেট বাড়াতে কার্যকর
পেঁপে ও পেঁপের পাতা

মালয়েশিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে করা একটি গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। পাকা পেঁপের জুসও প্লাটিলেটের পরিমাণ বাড়াতে পারে। এ জন্য কারও রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে তাঁকে প্রতিদিন তাজা পেঁপে পাতা বেটে রস বের করে ১ চামচ করে দুই বেলা খাওয়ানোর পাশাপাশি পাকা পেঁপের জুসও খেতে দিতে পারেন।

মিষ্টিকুমড়ায় রয়েছে রক্তে প্লাটিলেট তৈরির উপাদান
মিষ্টিকুমড়া ও কুমড়ার বীজ

মিষ্টিকুমড়ায় রয়েছে রক্তে প্লাটিলেট তৈরির উপাদান ভিটামিন ‘এ’। রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে তাই নিয়মিত মিষ্টিকুমড়া খেতে পারেন। মিষ্টিকুমড়ার বীজেও রয়েছে প্লাটিলেট বৃদ্ধিকারী উপাদান। তাই ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে তাঁকে নিয়মিত মিষ্টিকুমড়া ও মিষ্টিকুমড়ার বীজ খেতে দিন।

পালং শাকে প্লাটিলেট বাড়ে

রোডোলফো কুইরস, পেকজেলসডটকম
পালংশাক

ভিটামিন কে–সমৃদ্ধ খাবার প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। তাই ভিটামিন কে–সমৃদ্ধ খাদ্য হিসেবে আপনি পালংশাককে বেছে নিতে পারেন। এতে ফোলেটও রয়েছে, যা প্লাটিলেট এবং কোষের বৃদ্ধিতে সহায়তা করে।

লেবুর রস

লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে খুবই সহায়ক। এ ছাড়া এতে থাকা ভিটামিন ‘সি’ প্লাটিলেটকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধেও ব্যাপক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু রোগীকে লেবু শরবত খাওয়ানো উচিত।

আমলকী

আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও অ্যান্টি–অক্সিডেন্ট। ডেঙ্গু রোগীরা নিয়মিত আমলকী খেলে তাদের রক্তের প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে। সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

বিটের রসও দারুণ কার্যকর।

বিটের রস মুক্ত র‍্যাডিকেলের হাত থেকে শরীরকে রক্ষা করে এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত প্লাটিলেট বৃদ্ধিতে সহায়তা করে। তাই বিটের রস খেতে পারেন।

অ্যালোভেরা প্লাটিলেট বাড়ায়।
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস

অ্যালোভেরার রয়েছে রক্তকে বিশুদ্ধ করার ক্ষমতা। রক্তে যেকোনো জীবাণুর সংক্রমণ রোধ করতেও অ্যালোভেরা কার্যকরী। তাই রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে ডেঙ্গু রোগীকে নিয়মিত অ্যালোভেরার জুস পান করাতে পারেন।

ডালিম

অনেকের কাছে ডালিম ফলটি খুবই প্রিয়। ডালিমের রস রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে, কারণ এতে রয়েছে প্রচুর আয়রন। এ ছাড়া ডালিমের রসে থাকা ভিটামিন শরীরের দুর্বলতা দূরীকরণেও কাজ করে। তাই রোগীকে প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস খেতে দিন। এই অভ্যাস দুই সপ্তাহ পর্যন্ত চালু রাখুন।

খেয়াল রাখা জরুরি

ডেঙ্গু রোগীর হজমশক্তি অনেকাংশে কমে যায় বলে বমি ও পেটব্যথা হতে পারে। রোগীর যকৃতে অস্বাভাবিকতা সৃষ্টি হয়ে রক্তে এসজিপিটির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই রোগীকে বাড়তি মসলা ও তেলচর্বিযুক্ত খাবার না খাওয়ানো ভালো। তবে তার খাবারে পর্যাপ্ত আমিষ উপাদান থাকা জরুরি। এ জন্য তাকে মাছ, মুরগি, দুধ, ডিম প্রভৃতি উপকরণে তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে দিতে হবে।
প্রথম আলো।

রক্তে ক্রিয়েটিনিনের মান 0.9 mg/dL—রিপোর্ট দেখে যেকোনো সাধারণ মানুষ ভাববেন, "বাহ্! আমার কিডনি তো একদম চমৎকার সচল আছে।" কি...
28/06/2026

রক্তে ক্রিয়েটিনিনের মান 0.9 mg/dL—রিপোর্ট দেখে যেকোনো সাধারণ মানুষ ভাববেন, "বাহ্! আমার কিডনি তো একদম চমৎকার সচল আছে।" কিন্তু ভেতরের আসল সত্যটা হলো, এই নরমাল ক্রিয়েটিনিন নিয়েও একজন মানুষের কিডনি অলরেডি ৪০% পর্যন্ত ড্যামেজ হয়ে থাকতে পারে! চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় 'সুপ্ত কিডনি রোগ' বা সাইলেন্ট সিকেডি।

অনেক সময় দেখা যায়, শরীরের চর্বি বা ডায়াবেটিসের ল্যাব রিপোর্ট বোঝার জন্য মানুষ যতটা সচেতন, কিডনির এই সূক্ষ্ম মেকানিজম নিয়ে ততটাই উদাসীন। আমরা শুধু ক্রিয়েটিনিনের সংখ্যার দিকে তাকিয়ে থাকি, অথচ কিডনির ফিল্টারিং ক্ষমতার আসল অবস্থা সেখানে আড়ালেই থেকে যায়।

কিডনির প্রকৃত কর্মক্ষমতা বা ছাঁকন ক্ষমতা নিখুঁতভাবে বোঝার জন্য কেন শুধু Serum Creatinine-এর ওপর ভরসা করা বিপজ্জনক এবং কেন eGFR (estimated Glomerular Filtration Rate)-কে চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে নির্ভরযোগ্য গাইড মানা হয়, চলুন একদম সহজ ও বৈজ্ঞানিক মেকানিজমে তা জেনে নেওয়া যাক।

ক্রিয়েটিনিন কেন মাঝে মাঝে মিথ্যা বলে?
ক্রিয়েটিনিন হলো আমাদের মাংসপেশির বিপাক ক্রিয়া (Metabolism) থেকে তৈরি হওয়া একটি বর্জ্য পদার্থ, যা সুস্থ কিডনি রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের সাথে বের করে দেয়। কিন্তু রক্তে এর মাত্রা কেবল কিডনির স্বাস্থ্যের ওপর নির্ভর করে না; এটি মানুষের বয়স, লিঙ্গ (পুরুষ বা নারী) এবং শরীরের মাংসপেশির পরিমাণের (Muscle Mass) ওপর ভিত্তি করে দ্রুত ওঠানামা করে।

যেমন—একজন বডি বিল্ডার বা যুবকের শরীরে মাংসপেশি বেশি থাকে বলে উনার রক্তে ক্রিয়েটিনিনের বেসলাইন মান প্রাকৃতিকভাবেই কিছুটা বেশি আসতে পারে। আবার একজন বয়স্ক মানুষ বা চিকন পুষ্টিহীন রোগীর মাংসপেশি কম থাকায় উনার কিডনি ড্যামেজ হওয়া সত্ত্বেও রক্তে ক্রিয়েটিনিন নরমাল দেখাতে পারে। এখানেই তৈরি হয় শুভঙ্করের ফাঁকি!

কেন eGFR বেশি নির্ভরযোগ্য ও এর অভ্যন্তরীণ মেকানিজম?
এই জটিলতা দূর করতেই চিকিৎসাবিজ্ঞান eGFR মেথড ব্যবহার করে। eGFR হলো আপনার কিডনির ভেতরে থাকা লাখ লাখ আণুবীক্ষণিক ছাঁকনি বা গ্লোমেরুলাস প্রতি মিনিটে ঠিক কত মিলিলিটার রক্ত ছেঁকে পরিষ্কার করতে পারছে, তার নিখুঁত রিয়েল-টাইম হিসাব।

গাণিতিক মেকানিজম: eGFR বের করার জন্য ল্যাবরেটরিতে একটি বিশেষ সমীকরণ ব্যবহার করা হয়। যেখানে শুধু রক্তের ক্রিয়েটিনিন নয়, বরং রোগীর সঠিক বয়স ও লিঙ্গকে (Gender) ফর্মুলায় ফেলে হিসাব করা হয়।

আসল সত্য প্রকাশ: ধরি, একজন ৭০ বছর বয়সী বৃদ্ধা এবং একজন ২৫ বছর বয়সী যুবকের রক্তের ক্রিয়েটিনিন সমান (1.2 mg/dL)। কিন্তু ফর্মুলায় বয়স ও লিঙ্গ ইনপুট দেওয়ার পর দেখা যাবে যুবকের eGFR এসেছে 85 mL/min (যা প্রায় স্বাভাবিক), অথচ বৃদ্ধার eGFR নেমে গেছে 48 mL/min-এ! এর মানে বৃদ্ধা অলরেডি কিডনি রোগের ৩য় স্টেজে (Stage 3 CKD) আছেন, যা শুধু ক্রিয়েটিনিন দেখে ধরা অসম্ভব ছিল।

eGFR এর মান দেখে কিডনির স্টেজ চেনার সহজ উপায়
আন্তর্জাতিক নেফ্রোলজি গাইডলাইন অনুযায়ী eGFR-এর স্কোরের মাধ্যমে কিডনির অবস্থা এভাবে ট্র্যাক করা হয়:

-eGFR ৯০ বা তার বেশি: আপনার কিডনির ছাঁকন ক্ষমতা ১০০% বা সম্পূর্ণ স্বাভাবিক আছে।

-eGFR ৬০ থেকে ৮৯: কিডনির কার্যকারিতা সামান্য কমেছে (মাইল্ড ড্যামেজ), যা প্রাথমিক সতর্কবার্তা।

-eGFR ৩০ থেকে ৫৯: কিডনির মাঝারি ধরনের ক্ষতি হয়েছে (স্টেজ-৩ সিকেডি)। এই অবস্থায় ডায়েট ও লাইফস্টাইল নিয়ন্ত্রণ না করলে কিডনি দ্রুত বিকল হতে থাকে।

-eGFR ১৫ থেকে ২৯: কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত (স্টেজ-৪)।

-eGFR ১৫ এর নিচে: এটিকে বলা হয় কিডনি ফেইলিওর বা শেষ ধাপ (Stage 5 CKD), যেখানে বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়।

বিশেষ প্রফেশনাল পরামর্শ:
যদি আপনার পরিবারে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে, তবে ল্যাবরেটরি থেকে শুধু ক্রিয়েটিনিন টেস্ট না করে সর্বদা Serum Creatinine with eGFR টেস্টটি করতে বলুন। এটি কিডনির সুপ্ত ক্ষয়কে একদম প্রাথমিক ধাপে ধরে ফেলতে সাহায্য করে। মনে রাখবেন, প্রথম বা দ্বিতীয় ধাপে কিডনির দুর্বলতা ধরা পড়লে প্রাকৃতিকভাবে লো-প্রোটিন ডায়েট মেইনটেইন করে, রক্তচাপ ১৩০/৮০-এর নিচে রেখে এবং তীব্র ব্যথানাশক ওষুধ সম্পূর্ণ বর্জন করে কিডনি ড্যামেজের গতিকে চিরতরে আটকে দেওয়া সম্ভব।

25/06/2026
সকলে হিট স্ট্রোক থেকে সতর্ক থাকুন।শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রচুর পরিমাণ তরলের ঘাটতি পূরণ করুন।অপেক্ষাকৃত ছায়াযুক্ত এবং বা...
25/04/2026

সকলে হিট স্ট্রোক থেকে সতর্ক থাকুন।
শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রচুর পরিমাণ তরলের ঘাটতি পূরণ করুন।
অপেক্ষাকৃত ছায়াযুক্ত এবং বাতাস সমৃদ্ধ স্থানে অবস্থান করুন।

অতি প্রয়োজন ছাড়া প্রখর খরতাপ এড়িয়ে চলুন।

Address

Maijdee, Noakhali, Maijdee Court

Telephone

+88033161179

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Health and Family Wellbeing. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good Health and Family Wellbeing.:

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share