wellnessaffair

Call Directions Contact the business

wellnessaffair From customized diet to tips and tricks,you will find everything here for living a better life with

যেসব মেয়েদের কাছে মা হওয়াটা জীবনের অন্যতম বড় স্বপ্ন, তাদের জন্য এটা শুধু একটা চাওয়া নয় এক অদ্ভুত সুন্দর অনুভূতি। একটা নত...
10/16/2026

যেসব মেয়েদের কাছে মা হওয়াটা জীবনের অন্যতম বড় স্বপ্ন, তাদের জন্য এটা শুধু একটা চাওয়া নয় এক অদ্ভুত সুন্দর অনুভূতি। একটা নতুন প্রাণকে নিজের ভেতরে একটু একটু করে গড়ে তোলা, এটা সত্যি এক অনবদ্য ক্ষমতা, যা আমাদের প্রকৃতির বা ঈশ্বরের তরফ থেকে দেওয়া এক অমূল্য উপহার।

দীর্ঘ ৯-১০ মাসের অপেক্ষা তারপর সেই অসহ্য লেবার পেইনই হোক বা সি-সেকশনের কঠিন লড়াই They both wait for so long,fight so many obstacle to be with each other.

আজ International Pregnancy and Infant Loss Remembrance Day।

আজকের দিনটি সেই সব মায়েদের স্মরণে, যাঁদের কোল আজ খালি হলেও, হৃদয়ে তাঁদের সন্তানের স্পর্শ আর স্মৃতি চিরদিনের জন্য খোদাই হয়ে আছে।

আমাদের সমাজ হয়তো অনেক সময় না বুঝেই সান্ত্বনা দিতে গিয়ে বলে ফেলে—"ছেড়ে দাও", "ভুলে যাও, আবার তো হবে", "এত মন খারাপ করে থেকো না"। কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছেন, এই শূন্যতা আর কষ্টের গভীরতা শুধুমাত্র তিনিই অনুধাবন করতে পারেন। অন্যের কথায় বা সমাজকে দেখানোর জন্য আপনাকে ভেতর থেকে ভাঙা থাকা সত্ত্বেও বাইরে 'নরমাল' থাকার অভিনয় করতে হবে না। আপনি আপনার নিজের মতো করে শোক পালন করার, কাঁদার এবং স্মৃতিকে আঁকড়ে রাখার পূর্ণ অধিকার রাখেন।

আপনার এই নীরব লড়াই আর অসীম ধৈর্যকে আজ মন থেকে শ্রদ্ধা জানাই। আপনি একা নন। 🤍🕊️

Re-posting this from Manini’s profile! Here is what she had to say about her transformation. I am so happy and grateful ...
10/15/2026

Re-posting this from Manini’s profile! Here is what she had to say about her transformation. I am so happy and grateful to be a part of her journey. Wishing you all the best with your health!🧿❤️

তোমাদের পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছ। এই দুটি ছবিই আমার। এবার অনেকে বলবেন, এমন কী Difference আছে? হ্যাঁ, খুব একটা চোখে পড়ার মতো Difference হয়তো নেই। কিন্তু আমি বলছি, এই দুটি ছবির মধ্যে রয়েছে 12 kgs-এর proper fat loss-এর Difference।
আমি সবসময় Body Positivity-র নামে যে Propaganda চলে, তাকে সমর্থন করি না। তার কারণটাও এটাই। Obese হলে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। Medicine-এর ওপর নির্ভরশীলতা বাড়তে পারে, আর সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসাও অনেক সময় সত্যিই কঠিন হয়ে পড়ে।
আমি আগে 3 XL সাইজের জামা পরতাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, 3 XL! আর এখন L সাইজ পরছি। ধীরে ধীরে M সাইজেও পৌঁছব, এটাই আমার লক্ষ্য।
আমার Try gluceride বেড়ে গিয়েছিল, TSH বেড়ে গিয়েছিল, Period-এর সমস্যাও ছিল। তার ওপর Office-এর কাজের চাপে ঠিকমতো Gym-এ যাওয়াও হতো না। একসময় ঠিক করলাম, আর নয়! এভাবে চলতে পারে না। এবার নিজের যত্ন নেওয়া শুরু করতেই হবে।
জুন মাস থেকে সেই পথচলা শুরু করেছি। আর এখনও পর্যন্ত প্রায় 12 kgs ওজন কমিয়েছি। আগে আমার ওজন ছিল 84 kgs, আর এখন 72 kgs। হয়তো ছবি দেখে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। নিজেকে অনেক বেশি Light Feel করি, কাজে Energy পাই এবং নিজের শরীরের প্রতি আগের চেয়ে অনেক বেশি যত্নশীল হয়েছি।
তাই নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া এবং সচেতন থাকা ভীষণ জরুরি। কারণ আমি দেখেছি, অল্পবয়সিদের মধ্যেও Heart Burn এবং Heart Attack-এর প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আশা করব, আপনারাও সবাই নিজেদের যত্ন নেবেন এবং নিজের শরীরের প্রতি সচেতন থাকবেন।
আর হ্যাঁ, আমি কিন্তু কোনও Random Diet Chart বা নিজের ইচ্ছেমতো Exercise করে এই পরিবর্তন আনিনি। একজন proper Clinical Nutritionist-এর সঙ্গে Consult করে, তাঁর পরামর্শ অনুযায়ী খাবারদাবার এবং নিয়মিত Daily Workout-এর মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।
কারও কোনও Suggestions থাকলে অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ❤️

ডানদিকের ছবিটি, যেখানে নীল রঙের শার্ট পরা, সেটি আগের ৮৪ কেজি ওজনের ছবি, যা মে মাসে তোলা। আর বাঁদিকের ছবিটি, যেখানে বেগুনি রঙের শার্ট পরা, সেটি ৭২ কেজি ওজনের ছবি, যা আগস্ট মাসে তোলা। কারণ, কিছুদিন আগেই আমি চুল কেটেছি। কোনও এডিট বা অন্য কিছুই করিনি।

I have tagged the magician who helped me to achieve this. You can ping her but please have some patience as she is not from India and from CANADA. hope this helps❤️

10/13/2026

Didi speaking the absolute truth
and everyone needs to hear this:
Motivation is temporary. Discipline is permanent

Nourishing two hearts, one meal at a time. Every bite you take right now is a little love letter to the tiny miracle gro...
10/12/2026

Nourishing two hearts, one meal at a time. Every bite you take right now is a little love letter to the tiny miracle growing inside you. 🤍 baby building

10/10/2026

Be careful what you wish for ❤️🫶🏼

For fun only

 "বিয়ের পর মোটা হয়ে গেছিস", এর থেকে বড় সত্যি আর সাধারণ কথা আর কিছু হয় বলে আমার জানা নেই। কিন্তু লাইফস্টাইল, ফুড হ্যা...
10/09/2026



"বিয়ের পর মোটা হয়ে গেছিস",

এর থেকে বড় সত্যি আর সাধারণ কথা আর কিছু হয় বলে আমার জানা নেই।

কিন্তু লাইফস্টাইল, ফুড হ্যাবিট, জায়গা, টাইম ম্যানেজমেন্ট সবকিছুর চেঞ্জ এর সাথে সাথে স্ট্রেস হরমোন টা একটু বেশিই লাফিয়ে লাফিয়ে বেড়েছে আমার ক্ষেত্রে।
একে ওয়ার্ক ফ্রম হোম, তারপর নতুন জায়গা আর ফুড হ্যাবিট এর ১৮০° পরিবর্তন, সময়ের অভাবে নাচ ছেড়ে দেওয়া, জিমে ভর্তি হয়েও কন্টিনিউ করতে না পারা সব মিলিয়ে এতটাই স্ট্রেসে ছিলাম যে সবটার এফেক্ট গিয়ে পরেছিলো ওজন এর ওপর। তাও আবার এক বা দুই কেজি নয়। বিয়ের আগের ৫৩ কেজি ওয়েট গিয়ে দাঁড়ায় ৭০ কেজি তে। 🙂
হ্যাঁ, এক বর্ণও বাড়িয়ে বলছি না। সব মিলিয়ে ১৭ কেজি ওয়েট বাড়িয়েছিলাম আমি। ডিপ্রেশনে চলে গেছিলাম ওয়েট নিয়ে।
ওয়ার্ক আউট করার সময় আর ইচ্ছা কোনোটাই হয় না আমার। অত্যন্ত ল্যাদখোর আমি বাড়িতে একটা জলজ্যান্ত ট্রেডমিল আর বাড়ি থেকে দুই পা হেঁটে জিম থাকা সত্ত্বেও দীপ, মা, বাবা, শাশুড়ি মা সবার কথায় কান না দিয়ে দিব্যি ভুলভাল খেয়ে গেছি। নিজের প্রাণের মায়া না করেই। 🙂🙂
জুন-জুলাই নাগাদ হঠাৎ টনক নড়ল। ফুড হ্যাবিট চেঞ্জ করতেই হবে। কারণ সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দিলে, পা এর পাতা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মানে, আমার হাইট অনুযায়ী ওয়েট অনেক,অনেক বেশি। অনেক ভেবে চিনতে বুঝলাম, ডায়েট শুরু করা দরকার এবার।
অনেক খুঁজে খুঁজে বের করলাম Barisha Panja দি কে। সাজেশন আর রিভিউ নিলাম Suparna Lahiri Mukherjee র থেকে। ❤️
প্রথমেই সবথেকে বড় সমস্যার কথা জানালাম। আমার সন্ধ্যেবেলায় ক্রেভিংস। ওটা ডমিনেট করতে গিয়েই জাঙ্ক ফুড আর চিজ এর অত্যধিক ইনটেক হয়েছে। আর দ্বিতীয় সমস্যা, আমার শাশুড়ি। 😐
এই মানুষটি নিজে না খেলেও অন্য মানুষ কে খাওয়াতে এত ভালোবাসেন যে বিয়ের পর অনেক সময় আমার প্লেটে একসাথে মাছ, মাংস, ডিম তিনটিই খুঁজে পাওয়া যেত। তাঁকে, "এত খাবো না" বলার অর্থ রীতিমত মান অভিমানের পালা চলবে। আর সেটা ভাঙতে গিয়ে আরো খেতে হবে আমাকে। উনি খাওয়ার ব্যাপারে না শুনতে রাজি নন। 🤣

যাই হোক, সমস্যা থাকলে সেটাকে তো পেরোতেই হবে। জুলাই থেকে শুরু করি স্ট্রিক্ট ডায়েট। কিন্তু বরিশা দির স্ট্রিক্ট ডায়েট মানে, হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় এরকম জিনিষ পত্র দিয়ে একটাই meal এ প্রোটিন, কার্বস্, ফাইবার, ভিটামিন এর সঠিক সামঞ্জস্য বজায় রাখা। আর খাবার গুলো এতটাই উপাদেয় যে কারুর মনেই হবে না যে সে ডায়েট করছে।

অত্যন্ত ফুডি আমি কিন্তু এর মধ্যেও প্রচুর বার deviated হয়েছি, কিন্তু thanks to Barisha দি, বুঝে গেছিলাম যে একদিন একটা খাবার ডায়েট চার্টে র বাইরে চলে গেলে সেটা কি করে পরের দিনের খাবার গুলো দিয়ে ম্যানেজ করতে হবে।

২রা জুলাই ডায়েট শুরু করি। আজকে ১ লা অক্টোবরে আমার ওয়েট ৬০ কেজিতে এসে দাঁড়িয়েছে। মানে, তিন মাসের কাছাকাছি সময়ের মধ্যে ১০ কেজি ওয়েট কমিয়েছি, আর তার পুরো কৃতিত্ব Barisha দির। জার্নি এখনও শেষ হয়নি। এখনও আরো ৮-৯ কেজি কমাতে হবেই আমাকে। কিন্তু ঠিক করে রেখেছিলাম যে ৬০ কেজি তে পৌঁছালে সেটার আনন্দ সবার সাথে শেয়ার করবো। Thank you so much Barisha dii, তুমি না থাকলে এই জায়গায় ফিরতে পারতাম না আমি। সম্ভবই হতো না কখনো। অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য।

জাস্ট এটুকুই বলার ছিল। খাও, আনন্দ করো, কিন্তু তার সাথে এটাও জানা দরকার যে কোথায় গিয়ে ফুলস্টপ টানতে হবে।
সবাই ভালো থেকো!! ❤️❤️🥰❤️🥰❤️

10/08/2026

A quick note for recent clients! 🌿
If you started your program or made your payment between August and now, please send me a quick message or email to receive a complimentary set of extra guidelines only for Pujo not navaratri(Not at all customised)

Bonus Resource: This is a separate gesture of appreciation and is not part of the standard diet plan you paid for.

By Request Only: These guidelines are shared strictly over mail with those who reach out directly. To ensure you don't miss out, please message or email me to request your copy.

If you qualify, drop me a message or email today!

Better late than never to celebrate a journey this special! ✨Sometimes life gets busy and posts get delayed, but real, s...
10/08/2026

Better late than never to celebrate a journey this special! ✨

Sometimes life gets busy and posts get delayed, but real, sustainable progress never loses its value. Looking back at Sounak’s transformation from last year, and I couldn’t be prouder.
This wasn't about quick fixes or extreme measures.

It was about consistent daily habits, nourishing food, and building a lifestyle that actually lasts. Seeing how far they’ve come and more importantly, how great they feel today—is the best part of what I do.

Slow progress is still progress. Sustainable change always wins. 💚

নতুন সরকার আপনাদের রাস্তায় হওয়া গর্তগুলো হয়তো ভরাট করে দিতে পারে, কিন্তু এই চোখের নিচে যে গর্ত এই জন্মে যাবে না। অনেক...
10/07/2026

নতুন সরকার আপনাদের রাস্তায় হওয়া গর্তগুলো হয়তো ভরাট করে দিতে পারে, কিন্তু এই চোখের নিচে যে গর্ত এই জন্মে যাবে না। অনেকেই এই একই সমস্যায় ভোগেন। এটা একচুয়ালি কি? এটা কি ডায়েট থেকে তার থেকে বেশি হেল্প হয়? কেনই বা হয় এটা? চলুন আজকের পোস্টে জেনে নেওয়া যাক।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের নিচের এই নিচু অংশ বা খাঁজটিকে Tear Trough Deformity বা Infraorbital Hollowness বলা হয়।

⏳ কেনই বা হয় এটা?
Loss of Facial Fat Pads: বয়সের সাথে সাথে চোখের নিচের Suborbital Fat পাতলা হয়ে নিচের দিকে নেমে যায়।
Bone Density Loss: চোখের কোটরের হাড় বা Orbital Bone Rim-এর ঘনত্ব সময়ের সাথে কমে যায়, ফলে পেছনের সাপোর্ট নষ্ট হয়।
Thinning Skin: Collagen & Elastin কমে গিয়ে ত্বক একদম পাতলা হয়ে পড়ে। এতে নিচের Blood Vessels স্পষ্টভাবে ভেসে ওঠে এবং গর্তের সাথে কালচে ছায়াও পড়ে।

অনেকেই ক্লেইম করেন যে ডায়েট ফলো করলে সবকিছু ঠিক হয়েছে। কিন্তু আমি এই ব্যাপারগুলোকে খুব একটা জাস্টিফাই করি না মানুষকে ফলস হোপ দেওয়া। আমি খুব অনেস্টলি বলতে চাই যে এই বয়সজনিত যে আপনার স্ট্রাকচারাল হলোনেস হয় সেটা ডায়েট দিয়ে ভর্তি করা completely পসিবল নয়।

যেহেতু এটি হাড়ের ঘনত্ব বা ফ্যাট লেয়ার সরে যাওয়ার কারণে হয়, তাই কোনো খাবার হারানো ফ্যাট বা হাড়ের গঠন ফিরিয়ে আনতে পারে না।
তবে ডায়েট কতটুকু সাহায্য করে?
✅ Iron & B12: Anemia-জনিত Dark Circles দূর করে।
✅ Vitamin C & Protein: ত্বকের Collagen Production বজায় রাখে, যাতে ত্বক অতিরিক্ত পাতলা না হয়ে যায়।
✅ Hydration & Electrolytes: Dehydration-এর কারণে চোখের নিচে যে সাময়িক গর্ত ভাব ও ফ্যাকাশে ভাব তৈরি হয়, তা দ্রুত ঠিক করে।

💡 Takeaway: ডায়েট আপনার Overall Skin Health ও Lifestyle-related Dark Circles ঠিক রাখতে দারুণ কাজ করবে, কিন্তু বয়সজনিত Fat Loss বা Bone Resorption রিভার্স করার ক্ষমতা ডায়েটের নেই।

📌 Save this post for later & Share it with a friend

My job isn’t to sell you quick fixes it’s to tell you the truth. 💡When clients share their progress with me, my goal is ...
10/07/2026

My job isn’t to sell you quick fixes
it’s to tell you the truth. 💡
When clients share their progress with me, my goal is always 100% transparency.
The truth? Losing 2–3 kg in 10 days is almost entirely water weight, not fat. Our bodies simply cannot shed fat at that speed.
And when it comes to PCOS? Changes around the midsection aren't just about calories. Hormonal imbalances take months sometimes longer—to balance out and show visible changes.
I don't make false promises. My job is to educate you, manage expectations, and build sustainable habits so that when results happen, they actually last.
Real science. Real progress. No shortcuts. 🌿

Address

Toronto, ON

Opening Hours

Monday 7am - 5pm
Tuesday 7am - 5pm
Wednesday 7am - 5pm
Thursday 7am - 5pm
Saturday 5am - 5pm

Telephone

+918017547377

Website

Alerts

Be the first to know and let us send you an email when wellnessaffair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to wellnessaffair:

Shortcuts

Share