Eatwell Dietetics

Call Directions Contact the business

Eatwell Dietetics Dietitian with 15 years of experience, Specialist in Diabetes and weight management, Diseases diet

Feedback 😊
06/08/2025

Feedback 😊

ঘি আমাদের শরীরের জন্য খারাপ না ভালো ?🤔 সেই নিয়ে অনেকর বিভিন্ন ধরনের ধারণা আছে। তাই এটা জানা দরকার ঘি শুধু স্বাস্থ্যের জ...
09/07/2025

ঘি আমাদের শরীরের জন্য খারাপ না ভালো ?🤔

সেই নিয়ে অনেকর বিভিন্ন ধরনের ধারণা আছে।

তাই এটা জানা দরকার ঘি শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি সঠিক পরিমাণে খেলে ওজন কমাতেও সাহায্য করতে পারে।😊

👉🏻 🤹 ব্রেনের জন্য ভালো: ঘি-তে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ব্রেনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

👉🏻🍮 হজমের সহায়ক: বিউটারেট নামে একটি বিশেষ উপাদান ঘি-তে থাকে, যা পেটের জন্য ভালো এবং হজম ক্ষমতা বাড়ায়।

👉🏻🧏‍♀️ ত্বকের জন্য উপকারী: ঘি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং প্রাকৃতিক গ্লো আনতে সাহায্য করে।

👉🏻❤ হার্টের স্বাস্থ্য: ঘি-তে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড (CLA) থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

👉🏻🗣 ইমিউন সিস্টেমের শক্তি: ঘি শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

👉🏻🧎‍♀️ ওজন কমাতে সহায়ক: ঘি-তে থাকা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসেরাইডস (MCTs) দ্রুত চর্বি কমাতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায়, যার ফলে ওজন কমানো সহজ হয়।

😊 ঘি-তে থাকা বিউটারেট, CLA, MCTs এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের নানা উপকারে আসে, বিশেষ করে ওজন কমাতে।

তবে সারাদিনে 1 to 2 tsp. র বেশি ঘি খাওয়া উচিত নয়। বেশি খেলে ওজন ও heart problem বারতে পারে। 🥄🥄

অতএব, সঠিক পরিমাণে ঘি খাওয়া আমাদের শরীর, ত্বক এবং ওজন কমানোর জন্য উপকারী!🍶

Dietitian Shampa
9231617662
New code- bsdk-ty-ce0-1921044-v-c0-s-bi

দুধ নয়, দই খান — উপকার পাবেন আরও বেশি!অনেকেই জানেন না, দুধের চেয়ে দই শরীরের জন্য বেশি উপকারী। দুটোতেই ক্যালসিয়াম আর প...
25/06/2025

দুধ নয়, দই খান — উপকার পাবেন আরও বেশি!

অনেকেই জানেন না, দুধের চেয়ে দই শরীরের জন্য বেশি উপকারী। দুটোতেই ক্যালসিয়াম আর প্রোটিন আছে, কিন্তু দই হজমে সহজ এবং এতে থাকে গাট-ফ্রেন্ডলি প্রোবায়োটিক।

🦠 হজমে সাহায্য করে: দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পেটের সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমায়।

🛡️ ইমিউনিটি বাড়ায়: নিয়মিত দই খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সংক্রমণ কম হয়।

🔥 শরীর ঠান্ডা রাখে: দুধের চেয়ে দই শরীর ঠান্ডা রাখে — গরমকালে এটি বিশেষ উপকারী।

💪 হাড় মজবুত করে: এতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে।

🥣 ল্যাকটোজ ইন্টলারেন্সেও উপকারী: দুধ সহ্য না হলেও দই অনেকের শরীরে সহজে মেনে নেয়।

তাই প্রতিদিনের খাবারে এক বাটি দই রাখুন — আপনার পেট ও শরীর দুটোই ভাল থাকবে! ✅

😞 মনের খিদে, শরীরের নয়!চাপ, দুঃখ, একাকীত্ব বা বিরক্তি—এই আবেগগুলো অনেক সময় আমাদের খাবারের দিকে ঠেলে দেয়। তখন শরীর না, ম...
02/06/2025

😞 মনের খিদে, শরীরের নয়!

চাপ, দুঃখ, একাকীত্ব বা বিরক্তি—এই আবেগগুলো অনেক সময় আমাদের খাবারের দিকে ঠেলে দেয়। তখন শরীর না, মনের খিদে জেগে ওঠে। এটাকেই বলে ইমোশনাল ইটিং।

🍟🍫 সেই মুহূর্তে আমরা ঝাল, মিষ্টি বা ভাজাভুজি খেতে চাই, কারণ সেটা অল্প সময়ের জন্য শান্তি দেয়। কিন্তু খাওয়ার পর হয়তো গ্লানি বা অপরাধবোধ গ্রাস করে।

🤔 তাহলে কী করা যায়?

✅ আগে নিজেকে জিজ্ঞেস করুন – "আমি সত্যিই ক্ষুধার্ত, না মন খারাপ?"
✅ মন ভালো করতে অন্য কিছু করুন – হাঁটা, প্রিয় গান শোনা, কারও সঙ্গে কথা বলা।
✅ খাওয়ার সময়টাকে খেয়াল করুন – নিজে বুঝে নিন আপনার অভ্যাসটা।

মনে রাখবেন, খাবার মানসিক ব্যথার ওষুধ নয়।
নিজেকে বোঝার চেষ্টা করুন, শরীর ও মনের যত্ন নিন। ❤️



emotional eating কি ভাবে control করবেন? cravings কি ভাবে concontrol করবেন? # emotionaleating # diet # kolkatadietian ...

Mango Chicken Curry:উপকরণ:👉🏻৫০০ গ্রাম মুরগির মাংস (হাড়সহ বা ছাড়া)👉🏻১টি পাকা আম ( ব্লেন্ড করে পিউরি তৈরি করুন)👉🏻১টি বড়...
22/05/2025

Mango Chicken Curry:

উপকরণ:

👉🏻৫০০ গ্রাম মুরগির মাংস (হাড়সহ বা ছাড়া)

👉🏻১টি পাকা আম ( ব্লেন্ড করে পিউরি তৈরি করুন)

👉🏻১টি বড় পেঁয়াজ (কুচি করে কাটা)

👉🏻১টি টমেটো (পিউরি করা)

👉🏻১ টেবিল চামচ আদা-রসুন বাটা

👉🏻১ চা চামচ হলুদ গুঁড়ো

👉🏻১ চা চামচ লাল মরিচ গুঁড়ো

👉🏻১ চা চামচ ধনে গুঁড়ো

👉🏻½ চা চামচ গরম মসলা

👉🏻স্বাদমতো নুন

👉🏻১–২ চা চামচ সরষের তেল বা সাদা তেল

👉🏻কুচি করা ধনেপাতা (সাজানোর জন্য)

প্রণালী:

1) মেরিনেশন:
মুরগির টুকরোগুলোতে অল্প হলুদ, নুন এবং আধা পরিমাণ আমের পিউরি মিশিয়ে ১৫–৩০ মিনিট রেখে দিন।

2)ঝোলের বেস তৈরি:
একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন যতক্ষণ না তা সোনালি হয়ে আসে। তারপর আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন।

3) মশলা ও টমেটো দিন:
টমেটো পিউরি, লাল মরিচ, ধনে গুঁড়ো দিন এবং ভালোভাবে কষান যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে।

4)মাংস রান্না করুন:
মেরিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়ুন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মাংস ৮০% সেদ্ধ হয়ে যায়।

5)আমের পিউরি যোগ করুন:
বাকি আমের পিউরি কড়াইয়ে দিয়ে দিন। নুন দেখে নিন। ৫–৭ মিনিট রান্না করুন যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে আসে। শেষে গরম মসলা ছড়িয়ে দিন।

6)পরিবেশন করুন:
ওপর থেকে কুচি ধনেপাতা ছড়িয়ে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

Dietitian Shampa
092316 17662

শুধু নিজেকে সুন্দর দেখানোর জন্য বা পুরনো জামা ফিট হওয়ার জন্য নয়। Weight management বা ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ সুস্...
20/05/2025

শুধু নিজেকে সুন্দর দেখানোর জন্য বা পুরনো জামা ফিট হওয়ার জন্য নয়।

Weight management বা ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ সুস্থ ও সুন্দর জীবনের জন্য।

👉🏻Obesity এমন একটি সমস্যা যার সাথে বিভিন্ন রকমের সমস্যা জড়িয়ে থাকে। ওজন বৃদ্ধির সাথে সাথে ইনসুলিন রেসিস্টেন্স, মেটাবলিক রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে।

👉🏻দীর্ঘদিন ওজন বেশি থাকলে ডায়াবেটিস, থাইরয়েড, হার্ট রিলেটেড সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি এই ধরনের সমস্যাগুলি হতে পারে।

👉🏻একটি হেলদি লাইফ স্টাইল এবং ডায়েট ফলো করে কোনো supplements ছাড়া খুব সহজেই কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট কমানো সম্ভব।

ওজন কমিয়ে বিভিন্ন রকমের অসুখকে রিভার্স করা সম্ভব।

তাই ওজন কমিয়ে আরো হেলদি ,আরো সুস্থ হতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Dietitian Shampa
092316 092316 17662

গ্রীষ্মে আম না খেয়ে কে থাকতে পারে! কিন্তু রোজ আম খাওয়া কি ঠিক ? 🍽️ দুপুর/রাতের খাবারের সঙ্গে আম খাওয়া যাবে?হ্যাঁ, কিন...
19/05/2025

গ্রীষ্মে আম না খেয়ে কে থাকতে পারে!

কিন্তু রোজ আম খাওয়া কি ঠিক ?

🍽️ দুপুর/রাতের খাবারের সঙ্গে আম খাওয়া যাবে?

হ্যাঁ, কিন্তু মেইন খাবারের সঙ্গে নয়। অন্তত ৩০–৬০ মিনিটের গ্যাপ রাখুন, না হলে bloating হতে পারে বা সুগার বেড়ে যেতে পারে।

🕒 আম খাওয়ার সেরা সময়:
বেলা ১১টার দিকে বা বিকেলে স্ন্যাকস হিসেবে। (রাতে নয়!)

🍬 কতটা খাওয়া উচিত?
দিনে ১টা মাঝারি সাইজের আম (১৫০–২০০ গ্রাম) যথেষ্ট।

বেশি খেলে মিষ্টির পরিমাণ বেড়ে যায়।

💪 আমের উপকারিতা:
✅ ভিটামিন C ও A-তে ভরপুর
✅ হজমে সাহায্য করে
✅ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
✅ মিষ্টি খাওয়ার ইচ্ছা কমায়

⚠️ সতর্ক থাকুন যদি –
ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা ওজন কমানোর চেষ্টা করছেন যারা। তারা week এ 2 to 3 times খেতে পারেন। 2 slices তার বেশি নয়।

🥭 সিজনাল ফল খান আনন্দে, কিন্তু মেপে!

Dietitian Shampa
92316 17662

গরমে bloating র হজমের সমস্যা কম করতে কি করবেন?
18/05/2025

গরমে bloating র হজমের সমস্যা কম করতে কি করবেন?



...

ওটস-আপেল-দারুচিনি স্মুদি রেসিপি :উপকরণ:ওটস – ½ কাপ (রোলড ওটস বা সাধারণ ওটস)আপেল – ১টি মাঝারি (খোসা ছাড়ানো ও টুকরো করা)দ...
15/05/2025

ওটস-আপেল-দারুচিনি স্মুদি রেসিপি :

উপকরণ:

ওটস – ½ কাপ (রোলড ওটস বা সাধারণ ওটস)

আপেল – ১টি মাঝারি (খোসা ছাড়ানো ও টুকরো করা)

দুধ – ১ কাপ (দুধ /দই ১\২ কাপ)

দারুচিনি গুঁড়ো – ½ চা চামচ

খেজুর- ১ -২

কিসমিশ-৪-৫

ভ্যানিলা এক্সট্র্যাক্ট – ¼ চা চামচ (optional)

বরফ কিউব – ৪ থেকে ৫টি (অথবা ¼ কাপ ঠান্ডা জল)

প্রস্তুত প্রণালী:

👉🏻চাইলে ওটসকে সামান্য গরম জল বা দুধে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে স্মুদি মসৃণ হবে।

👉🏻এরপর সব উপকরণ ব্লেন্ডারে দিন – ওটস, আপেল, দুধ বা দই, দারুচিনি, কিশমিশ, খেজুর এবং বরফ।

👉🏻সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না স্মুদি মসৃণ ও ক্রিমি হয়।

👉🏻এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

জানেন কি ?

👉🏻 দইয়ে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, এবং ওটস হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।

👉🏻 দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্টস ত্বককে তাজা এবং স্বাস্থ্যবান রাখে।

😊এই খাবারটি ছোট বড় সবাই খেতে পারেন।

গরমের জন্য এটি একটি healthy ও tasty breakfast recipe

Dietitian Shampa
92316 17662

😊❤
14/05/2025

😊❤

শুধু নিজেকে সুন্দর দেখানোর জন্য বা পুরনো জামা ফিট হওয়ার জন্য নয়। Weight management বা ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ সুস্...
13/05/2025

শুধু নিজেকে সুন্দর দেখানোর জন্য বা পুরনো জামা ফিট হওয়ার জন্য নয়।

Weight management বা ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ সুস্থ ও সুন্দর জীবনের জন্য।

👉🏻Obesity এমন একটি সমস্যা যার সাথে বিভিন্ন রকমের সমস্যা জড়িয়ে থাকে। ওজন বৃদ্ধির সাথে সাথে ইনসুলিন রেসিস্টেন্স, মেটাবলিক রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে।

👉🏻দীর্ঘদিন ওজন বেশি থাকলে ডায়াবেটিস, থাইরয়েড, হার্ট রিলেটেড সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি এই ধরনের সমস্যাগুলি হতে পারে।

👉🏻একটি হেলদি লাইফ স্টাইল এবং ডায়েট ফলো করে কোনো supplements ছাড়া খুব সহজেই কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট কমানো সম্ভব।

ওজন কমিয়ে বিভিন্ন রকমের অসুখকে রিভার্স করা সম্ভব।

তাই ওজন কমিয়ে আরো হেলদি ,আরো সুস্থ হতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Dietitian Shampa
092316 17662

কুইনোয়া মুগ ডাল খিচুড়ি (Quinoa Mung Dal Khichdi)😊খিচুড়ি একটি জনপ্রিয় এবং পুষ্টিকর ভারতীয় খাবার, যা সাধারণত চাল এবং ...
12/05/2025

কুইনোয়া মুগ ডাল খিচুড়ি (Quinoa Mung Dal Khichdi)😊

খিচুড়ি একটি জনপ্রিয় এবং পুষ্টিকর ভারতীয় খাবার, যা সাধারণত চাল এবং ডাল মিশিয়ে তৈরি হয়। তবে, আজকাল সুস্থ ও পুষ্টিকর খাবারের জন্য কুইনোয়া এবং মুগ ডাল মিশিয়ে একটি ভিন্ন ধরনের খিচুড়ি তৈরি করা হচ্ছে। কুইনোয়া একটি উচ্চপ্রোটিন, গ্লুটেন-মুক্ত শস্য এবং মুগ ডাল সহজে হজমযোগ্য, যা পেটের জন্য খুবই উপকারী। এটি একদিকে সুস্বাদু, অন্যদিকে পুষ্টিকর, এবং একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে খাওয়া যায়।

👉🏻উপকরণ:

কুইনোয়া – ১ কাপ
মুগ ডাল (হলুদ মুগ) – ১/৪ কাপ
পেঁয়াজ – ১টি, কাটা
টমেটো – ১টি, কাটা
আদা – ১ চা চামচ, কুচানো
হালদি গুঁড়ো – ১/৪ চা চামচ
জিরে – ১ চা চামচ
তেল – ১ টেবিল চামচ
গরম মসলা – ১/৪ চা চামচ
লবণ – স্বাদ অনুযায়ী
জল – ৩ কাপ
ধনে পাতা – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী:🍲

1. প্রথমে কুইনোয়া এবং মুগ ডাল ভালো করে ধুয়ে নিন।
2. একটি প্যানে তেল গরম করে তাতে জিরে দিন। যখন জিরে ভেজে যাবে, তখন আদা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিন।
3. পেঁয়াজ সোনালি হয়ে গেলে, টমেটো এবং হালদি গুঁড়ো দিয়ে কিছুটা নাড়ুন। টমেটো নরম হয়ে গেলে, মুগ ডাল এবং কুইনোয়া যোগ করুন।
4. এবার ৩ কাপ জল এবং লবণ যোগ করে ভালোভাবে মিশিয়ে দিন। ঢাকা দিয়ে, মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
5. যখন সবকিছু সেদ্ধ হয়ে যাবে, গরম মসলা যোগ করে নেড়ে দিন। আপনার খিচুড়ি প্রস্তুত।
6. ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

উপকারিতা:

👉🏻কুইনোয়া এবং মুগ ডাল খিচুড়ি একটি প্রোটিন উৎস, যা পুষ্টিতে পরিপূর্ণ এবং হজমে সহায়ক।

👉🏻এটি শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

👉🏻 এছাড়া এটি একটি আদর্শ খাবার যা স্বাস্থ্য সচেতনদের জন্য উপযুক্ত।

Dietitian Shampa
092316 17662

Address

Bagherkhol Boral Main Road, 272 Shripur
Kolkata
700103

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919073873255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eatwell Dietetics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eatwell Dietetics:

Shortcuts

Share