Arefin Health Care

  • Home
  • Arefin Health Care
Directions Website

Arefin Health Care Morshedul Arefin
Homeopathic Practitioner

হোমিওপ্যাথিতে এই রোগগুলোসহ আরও অনেক রোগের চমৎকার চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ।আজকের বাস্তবতায় আমরা একটি অদ্ভুত প্রবণতা লক্...
08/04/2026

হোমিওপ্যাথিতে এই রোগগুলোসহ আরও অনেক রোগের চমৎকার চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ।

আজকের বাস্তবতায় আমরা একটি অদ্ভুত প্রবণতা লক্ষ্য করছি, যে কোনো ভাইরাসজনিত রোগ হলেই অনেকে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় ওষুধ, অ্যান্টিবায়োটিক, কিংবা অতিরিক্ত মেডিকেল হস্তক্ষেপের দিকে ঝুঁকে পড়ছেন। অথচ হাম (Measles) ও চিকেন ফক্স (Chickenpox) মূলত স্বয়ং সীমাবদ্ধ ভাইরাল রোগ, যেখানে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাই প্রধান ভূমিকা পালন করে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই প্রাকৃতিক আরোগ্য প্রক্রিয়াকে সম্মান করছি, নাকি অজান্তেই তা বাধাগ্রস্ত করছি।

আধুনিক চিকিৎসার একটি বড় সীমাবদ্ধতা হলো এটি অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ দমনেই সীমাবদ্ধ থাকে। জ্বর কমানো, র‍্যাশ চাপা দেওয়া, চুলকানি বন্ধ করা এসবের আড়ালে শরীরের ভেতরে চলমান স্বাভাবিক প্রতিরোধ প্রক্রিয়াকে অনেক সময় দুর্বল করে দেওয়া হয়। উপরন্তু অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার, পার্শ্বপ্রতিক্রিয়া এবং রোগীর সামগ্রিক অবস্থার প্রতি অবহেলা এসব বিষয় অনেক ক্ষেত্রেই প্রশ্নের জন্ম দেয়।

অন্যদিকে হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে।
এখানে রোগকে দমন করা হয় না, বরং রোগীর ভেতরের ভায়টাল ফোর্সকে উদ্দীপিত করে শরীরকে নিজে নিজে সুস্থ হওয়ার পথ দেখানো হয়। প্রতিটি রোগীকে আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয় তার মানসিক অবস্থা, শারীরিক প্রতিক্রিয়া এমনকি তার ভয়, অস্থিরতা, তৃষ্ণা, ঘাম সবকিছুর উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হোমিওপ্যাথিক ঔষধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, ফলে এটি সাধারণত দেহে কোনো বিষক্রিয়া সৃষ্টি করে না। শিশুদের ক্ষেত্রে এটি একটি কোমল, নিরাপদ এবং সহনশীল চিকিৎসা পদ্ধতি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

তবে বাস্তবতা অস্বীকার করা যাবে না, যে কোনো রোগ জটিল আকার ধারণ করলে যেমন শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, খিঁচুনি বা চেতনা বিভ্রাট দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা অপরিহার্য। প্রকৃত চিকিৎসা কখনো একমুখী নয়, এটি হওয়া উচিত সচেতন, সমন্বিত এবং রোগীর সর্বোত্তম স্বার্থে পরিচালিত।

সুতরাং অন্ধভাবে কোনো চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর না করে বুঝে, জেনে, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পথ বেছে নিন। কারণ প্রকৃত আরোগ্য মানে শুধু রোগ সেরে যাওয়া নয়, বরং শরীর, মন ও জীবনীশক্তির পূর্ণ সামঞ্জস্যে ফিরে আসা।

সচেতন হোন, সুস্থ থাকুন।

28/03/2026

হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমাদের জন্য বর্তমানে একটি আশির্বাদ। আমরা অনেকেই বুঝে না বুঝে এটার বিপক্ষে বলে থাকি। যারা এটার বিরুদ্ধে বলবেন তারা বললেই তো আর সত্য জিনিস মিথ্যা হয়ে যাবে না, তাই না? আমি একটি প্রাকটিক্যাল কেস শেয়ার করি।

আমার ওয়াইফের আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে গলার ভিতরে একটি মারাত্মক ঘা হয়। এলোপ্যাথিক যত জন ডক্টর দেখিয়েছি তারা সবাই বলেছে অপারেশন লাগবে। ওষুধ খেলে ঠিক থাকবে, ওষুধ বন্ধ করলে আবার হবে। ঠিক তাই, ১ মাস ওষুধ খেয়ে সুস্থ ছিল। পরে ওষুধ বন্ধ করার পরে আবার হয়। কিন্তু আমি অপারেশন করাতে চাচ্ছিলাম না। আমার এক খালু যিনি হোমিও ডক্টর তিনি সব শুনে অপারেশন করতে নিষেধ করেন। উনার থেকে ওষুধ নিয়ে মাত্র ৭ দিন ওষুধ খেয়ে রোগী পুরা সুস্থ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ঐ রোগ আর কখনও ফিরে আসেনি।

এলোপ্যাথিতে ভাল হয় না, আজীবন ওষুধ খেয়ে কাটাতে হয় এমন অনেক রোগের হোমিওতে স্থায়ী চিকিৎসা আছে। আমরা ভাল হোমিও চিকিৎসক নির্বাচন করতে পারি না, এটাই আমাদের সমস্যা। ভাল মানের চিকিৎসক আসলেই খুব কম। সঠিক চিকিৎসকের কাছে গেলে আপনার রোগ ইনশাআল্লাহ ভাল হয়ে যাবে।

আমি এই ধরনের অনেক কেস দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে হোমিও পেশাতে আসব। আলহামদুলিল্লাহ ডিগ্রি সম্পন্ন হয়েছে। রোগী দেখাও টুকটাক শুরু করেছি। এ পর্যন্ত যদিও অল্প কিছু কেস দেখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ রোগীরা ভাল ফল পাচ্ছেন।

কেউ যদি চিকিৎসা নিতে চান, তাহলে এই নম্বরে WhatsApp বা সরাসরি কল দিতে পারেন (অবশ্যই সকাল ১০ টা থেকে রাত ৮ টার ভিতরে):
01912721070

- এগুলো দেখে সত্যিই খারাপ লাগে।- এটা কি আসল হোমিওপ্যাথি চিকিৎসা, নাকি অপ-চিকিৎসা?- কিছু ভুল পদ্ধতি ও অপর্যাপ্ত জ্ঞানের ক...
28/03/2026

- এগুলো দেখে সত্যিই খারাপ লাগে।
- এটা কি আসল হোমিওপ্যাথি চিকিৎসা, নাকি অপ-চিকিৎসা?
- কিছু ভুল পদ্ধতি ও অপর্যাপ্ত জ্ঞানের কারণেই আজ মানুষ প্রকৃত হোমিওপ্যাথির ওপর আস্থা হারাচ্ছে।
- অথচ সঠিক নিয়মে, সঠিক কেস টেকিং ও প্রিন্সিপাল মেনে চিকিৎসা করলে হোমিওপ্যাথি একটি শক্তিশালী ও কার্যকর চিকিৎসা পদ্ধতি।

Address

Nirala R/A

9100

Alerts

Be the first to know and let us send you an email when Arefin Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share